রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
উত্তর : চাঁদ না দেখে শুধু পঞ্জিকার লেখা বা ক্যালেন্ডার অনুযায়ী ছিয়াম পালন করা বা ঈদ করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই চাঁদ দেখতে হবে। রাসূল (ﷺ) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে ছিয়াম আরম্ভ করবে এবং চাঁদ দেখে ইফতার করবে। আর আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে শা‘বানের গণনা ত্রিশ দিন পূর্ণ করবে’ (ছহীহ বুখারী, হা/১৯০৯; ছহীহ মুসলিম, হা/১০৮১)। অন্যত্র ইবনু উমার (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, ‘লোকেরা রামাযানের চাঁদ অন্বেষণ করছিল। আমি রাসূল (ﷺ)-কে জানালাম যে, আমি চাঁদ দেখেছি। অতঃপর তিনি নিজেও ছিয়াম রাখলেন এবং লোকদেরকেও রামাযানের ছিয়াম পালনের নির্দেশ দিলেন’ (আবূ দাঊদ, হা/২৩৪২; সনদ ছহীহ, ছহীহুল মুসনাদ, হা/৭৫৬)।

প্রশ্নকারী : ইসরাঈল, যশোর।





প্রশ্ন (৮) : ইসলামী রাষ্ট্রে সংবিধানের ভিত্তি কী হবে- মানব রচিত আইন, না-কি শরী‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : নিকটাত্মীয়দের উপস্থিত হওয়ার জন্য মৃত ব্যক্তিকে দাফন করতে দেরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : কোন পণ্যের দাম ৩৯ টাকা কিন্তু ক্রেতা আমাকে ৪০ টাকা দিলে আমি আর ফেরত দেইনি বা তিনিও ফেরত চাননি। পরবর্তীতে মনে খটকা লাগল যে, তাকে ১ টাকা ফেরত দেয়া উচিত কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। প্রশ্ন হল, এই ১ টাকা কি উনাকে যেভাবেই হোক ফেরত দিতে হবে, না দিতে পারলে কি আমি ক্বিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : বাবার অনুমতি ব্যতীত ছেলে ও মেয়ে প্রেম করে বিয়ে করে। বিবাহের অনুষ্ঠানে মেয়ের বড় বোন ও বাগিনা উপস্থিত ছিল। এমনকি বিবাহের পর তারা পালিয়েও যায়নি বরং নিজ নিজ বাড়ি চলে যায়। পরবর্তীতে উভয়ের পিতা-মাতার সম্মতি ও আত্মীয়-স্বজন নিয়ে মেয়ের বাড়ি থেকে মেয়েকে অনুষ্ঠান করে আনা হয় এবং পরের দিন ওয়ালীমা করা হয়। প্রশ্ন হল- তাদের এই বিবাহ কি বৈধ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : সন্তানদেরকে দান করার ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জনৈক ব্যক্তি স্ত্রীর প্রতি রাগান্বিত হয়ে স্ত্রীর সামনে স্ত্রীর নাম উল্লেখ করে আকাশের দিকে তাকিয়ে বলল, ‘আল্লাহ তুমি স্বাক্ষী থাক, আল্লাহর কসম! আল্লাহর কসম! আল্লাহর কসম! আমি তোমার সাথে (স্ত্রী) আর কখনো মিলন করব না’। এরূপ কসমের জন্য করণীয় কী? এজন্য কি বিবাহ বিচ্ছিদ ঘটবে, না-কি কসমের কাফ্ফারা স্বরূপ তিনটি ছিয়াম রাখলেই যথেষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): প্রচলিত আছে যে, ‘৭০ বছর বয়স হলে বৃদ্ধ-বৃদ্ধাদের কোন পাপ ফেরেশতারা লিখেন না’। উক্ত দাবী কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : প্রতি বছর ‘আরাফার দিন (৯ যিলহজ্জ) ছিয়াম রাখা সুন্নাত। কিন্তু বাংলাদেশের হিসাব অনুযায়ী সাধারণত ৮ কিংবা ৭ যিলহজ্জ তারিখে ‘আরাফা হয়। এক্ষণে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কবরস্থানের ফাঁকা জায়গায় (যেখানে কবর নেই) জানাযার ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মেয়েদের যে কোন ধরনের ছোট-বড় ব্লাউজ কিংবা গলা ও হাতা ছোট-বড়, যা শাড়ীর সাথে পরা হয়। এই জাতীয় ব্লাউজ বিক্রয় করা, মার্কেটিং করা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রোগ মুক্তির লক্ষ্যে কড়ি, রিং ও বালা ইত্যাদি ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : দাড়ি একমুষ্টি রেখে বাকি অংশ কাটা যাবে কি? যেখানে ছহীহ বুখারীর ৫৮৯২ নম্বর হাদীছে এসেছে, ইবনু ওমর (রাযিয়াল্লাহ আনহুমা) সূত্রে নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেছেন, তোমরা মুশরিকদের উল্টো করবে- দাড়ি লম্বা রাখবে, গোঁফ ছোট করবে। ইবনু ওমর (রাযিয়াল্লাহ আনহুমা) যখন হজ্জ বা ওমরাহ করতেন, তখন তিনি তাঁর দাড়ি মুষ্টি করে ধরতেন এবং মুষ্টির বাইরে যতটুকু বেশি থাকত, তা কেটে ফেলতেন। এছাড়া আরো হাদীছ এসেছে। এই বিষয়ে সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ