রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : পারবে না। সেই সাথে সন্তানও পিতাকে যাকাত দিতে পারবে না। কারণ সন্তানের সম্পদ পিতারই সম্পদ (আবূ দাঊদ, হা/৩৫২৯, ৩৫৩০, সনদ ছহীহ; মিশকাত, হা/৩৩৫৪)। তবে স্ত্রী তার স্বামীকে যাকাতের অংশ দিতে পারবে (ছহীহুল বুখারী, হা/১৪৬৬)। স্বামীর দায়িত্বই হল স্ত্রীর ভর-পোষণের দায়-ভার নেয়া (সূরা আত-ত্বালাক্ব : ৭; সূরা আল-বাক্বারাহ : ২৩৩)। সেখানে স্ত্রী অভাব-অনটনে যাকাত খাওয়ার হক্বদার হবে আর স্বামী ধনী হয়ে যাকাত আদায় সমপরিমাণ সম্পদের মালিক হবে তা কখনো সম্ভব নয়। আল্লাহ বলেন, ‘তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেরূপ গৃহে বাস কর, তাদেরকেও বসবাসের জন্য সেরূপ গৃহ দাও। তাদেরকে কষ্ট দিয়ে সংকটাপন্ন করো না’ (সূরা আত-ত্বালাক্ব : ৬)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘কেউ পাপী হওয়ার জন্য এটুকুই যথেষ্ট যে, সে তার উপর নির্ভরশীলদের রিযিক নষ্ট করে’ (ছহীহ মুসলিম, হা/২৩৫৯)। নারীরা পুরুষদের অধীনে নির্ভরশীল (নিসা ৩৬)।

সন্তানদেরও যাকাতের সম্পদ দেয়া যাবে না। কারণ সন্তান প্রতিপালনের দায়িত্ব পিতারই। পিতা যখন যকাতদাতা, তখন সন্তানের জন্য তার নিজ সম্পদ থেকেই খরচ করার সামর্থ্য রাখে (শাবাকা ইসলামিয়া, আব্দুল্লাহ ফাক্বীহ, ২/১৩১৮ পৃঃ; প্রশ্ন নং ৩৩৩৪)। ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) বলেন, বিদ্বানরা এ বিষয়ে একমত যে, কোন পিতা তার সন্তানদের প্রতি যাকাত দিতে পারবে না (ইজমা‘ ৪৮ পৃঃ; মুগনী, ৪/৯৮ পৃঃ)। তবে সন্তান যদি ঋণী থাকে আর পিতা যদি যাকাত দেয় তাহলে ঋণ পরিশোধ করার জন্য পিতার নিকট থেকে যাকাত নিতে পারবে। অনুরূপ মেয়ে তার পিতার যাকাত নিতে না পারলেও মেয়ের স্বামী তার শ্বশুরের নিকট থেকে যাকাত নিতে পারবে। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ) এবং শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ) এমনই বলেছেন। সন্তান যদি পিতার খরচের বাহিরে থাকে। অর্থাৎ সন্তান ভিন্ন সংসারে ভিন্ন উপার্জনে ভিন্নভাবে থাকে এবং কোনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে তাহলে অন্য যেকোন ব্যক্তির যাকাত সহ নিজ পিতার যাকাতের অর্থও নিতে পারবে (মাজমূঊল ফাতাওয়া, ২৫তম খণ্ড, পৃ. ৯২; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসায়েল, ১৮তম খণ্ড, পৃ. ৪১৫)। কুয়েতী বিশ্বকোষে বলা হয়েছে- কোন যাকাতদাতারই উচিত নয় যে, যাকাতের হক্বদার ছাড়া অন্য স্থানে যাকাত প্রদান করা। কারণ কুরআনের বর্ণিত ৮টি খাত ছাড়া অন্য কোন খাতে যাকাত ব্যয় করলে তার যাকাত আদায়ই হবে না (কুয়েতী বিশ্বকোষ, ২৩তম খণ্ড, পৃ. ৩৩৩)।




প্রশ্ন (৩০) : জান্নাতীরা দাড়ি বিহীন হবে। এ কথা কি সত্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি সফর অবস্থায় মৃত্যুবরণ করল সে শহীদ হয়ে মারা গেল। উক্ত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাউকে মোবাইল ব্যবহার করার জন্য google account খুলে দেয়া হয়া বা Facebook আইডি ঠিক করে দেয়া হয়া আর তিনি যদি ঐসব ব্যবহার করে গান, নাটক বা হারাম সম্পর্ক রাখে, তাহলে তার গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছালাত কি ব্যক্তিগত ইবাদত? কারণ অনেককে ছালাতের জন্য ডাকলে তারা বলে, নামাজ পড়া না পড়া আমার ব্যাপার। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : বিধর্মীরা কাপড় ধৌত করলে বা সেলাই করলে সেই কাপড় পরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : তামাক চাষ করে সেই তামাক বিক্রি করা টাকা দিয়ে কুরবানী করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : জনৈক মৃত ব্যক্তির ১ জন স্ত্রী রয়েছে, ৩ জন কন্যা সন্তান রয়েছে, কোন পুত্র সন্তান নেই, ১ জন বোন রয়েছে এবং ৮ জন ভাতিজা রয়েছে। তবে ঐ মৃত ব্যক্তির কোন ভাই জীবিত নেই। এক্ষণে ঐ মৃতের সম্পদে কে কতটুকু অংশীদার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : যে ঘরে কুরআন আছে, সে ঘরে সম্পূর্ণ নগ্ন হয়ে কাপড় পরিবর্তন করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কোন ভবনের দ্বিতীয় তলায় মসজিদ। নিচতলায় রংয়ের গুদাম, মসজিদের টয়লেট এবং ওযূখানা। দ্বিতীয় তলায় মসজিদের মিম্বার বরাবর নিচ তলায় হাতের বায়ে দেয়াল ঘেষে একটি কবর। প্রশ্ন হল, উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : জিনরাও কি মৃত্যুবরণ করে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : এক সফরে একাধিক ওমরাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : বন্ধক রাখার ছহীহ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ