রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : রাসূল (ﷺ) বলেছেন, مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي ‘যে ব্যক্তি ধোঁকাবাজি ও প্রতারণা করে, সে আমার অন্তর্ভুক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১-১০২)। ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) বর্ণনা করেন যে, كَرِهُوا الْغِشَّ وَقَالُوا الْغِشُّ حَرَامٌ ‘আলেমগণ প্রতারণা ও ধোঁকাবাজিকে নিকৃষ্ট মনে করতেন। তাঁরা বলেছেন, প্রতারণা করা হারাম’ (তিরমিযী, হা/১৩১৫, সনদ ছহীহ)। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) ও শায়খ ইবনু উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ব্যবসা-বাণিজ্যে ও অন্যান্য সব ক্ষেত্রেই প্রতারণা করা হারাম’ (মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ৬/৩৯৭ পৃ.; ফাতাওয়া নূরুন ‘আলাদ্দার্ব, ২/২৪ পৃ.)।

সুতরাং স্কুলে ফর্ম ফিল-আপ করার জন্য, চাকুরীর সময়সীমা বৃদ্ধির উদ্দেশ্যে বা অন্য যে কোন উদ্দেশ্যে জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট তৈরির সময় প্রকৃত জন্ম তারিখের পরিবর্তে অন্য তারিখ ব্যবহার করা নিঃসন্দেহে মিথ্যা ও প্রতারণার শামিল। ইসলামের দৃষ্টিতে তা কাবীরা গুনাহ এবং দেশের প্রচলিত আইনেও অপরাধ। রাসূল (ﷺ) বলেন, ‘... তোমরা মিথ্যাচার বর্জন কর। কেননা মিথ্যা পাপাচারের দিকে ধাবিত করে এবং পাপাচার জাহান্নামে নিয়ে যায়। কোন ব্যক্তি সর্বদা মিথ্যা বলতে থাকলে এবং মিথ্যাচারকে স্বভাবে পরিণত করলে শেষ পর্যন্ত আল্লাহর নিকট তার নাম মিথ্যুক হিসাবেই লেখা হয়’ (ছহীহ বুখারী, হা/৬০৯৪; ছহীহ মুসলিম, হা/২৬০৭)। এখন কেউ যদি এই কাজগুলো করে ফেলে। পরে সঠিক বিষয়টা বুঝতে পারে যে, কাজটি করা ঠিক হয়নি, এটি ধোঁকা ও প্রতারণার শামিল। সে যেন আল্লাহ তা‘আলার নিকটে সেজন্য তওবা করে নেয় এবং পুনরায় এমন কাজে লিপ্ত হবে না বলে দৃঢ় প্রতিজ্ঞ থাকে, আশ করা যায় যে, আল্লাহ তা‘আলা তাকে ক্ষমা করে দিবেন। আর এক্ষেত্রে সেটা পুনরায় সংশোধন করতে গিয়ে অর্থ খরচ করা বা হয়রানির শিকার হওয়ার কাজে যাওয়া লাগবে না।


প্রশ্নকারী : মাহির ফয়সাল, পীরগঞ্জ, ঠাকুরগাঁও।





প্রশ্ন (২৩) : যারা মিউজিক শুনে তাদের কানে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেয়ার হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ইলিয়াসী তাবলীগের ফাযায়েলে আমল বইয়ে বলা হয়েছে, আদম (আলাইহিস সালাম) হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে এক হাযার বার হজ্জ করেছেন (ফাজায়েলে হজ্জ, পৃ.দ ৪০)। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : মসজিদ কে কি masque বলা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : নারীরা বাড়িতে ছালাত আদায় করলে পুরুষের জামা‘আতের ন্যায় ২৭ বা ২৫ গুন ছাওয়াব পাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : কোন ব্যক্তি নিরুপায় হয়ে সূদভিত্তিক লোন গ্রহণ করে তার নিজস্ব প্রয়োজন মেটায়, তাহলে তার দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : কোন ব্যক্তি যদি আরোগ্য লাভের আশায় নিজে কুরআন তেলাওয়াত করে বা কুরআন খতম করে পানিতে ফুঁ দিয়ে তা খায়, তাহলে জায়েয হবে কি? মৃত ব্যক্তির জন্য কি কুরআন খতম করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আট বছর বয়সে শিশু মারা গেলে তার কি গোসল দিতে হবে ও তার জানাযার ছালাত পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : একটি সড়ক দুর্ঘটনায় আমার ডান হাঁটু ও হিপ জয়েন্ট ভেঙ্গে গেছে। ৭ বছর অতিবাহিত হলেও আমি হাঁটু ভাঁজ করতে পারি না, ফলে দাঁড়িয়ে বা বসে ছালাত আদায় করতে পারি না। কখনো বসে ছালাত আদায় করতে হলে আমাকে ডান পা সোজা করে দিতে হয় এবং বাম পা গুছিয়ে নিতে পারি। সেক্ষেত্রে ছালাতের পর আমার বাম পা অবশ হয়ে যায়। আমি কি টুলে বা চেয়ারে বসে ছালাত আদায় করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মসজিদের জন্য দান বাক্স নির্মাণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : বাবার অনুমতি ব্যতীত ছেলে ও মেয়ে প্রেম করে বিয়ে করে। বিবাহের অনুষ্ঠানে মেয়ের বড় বোন ও বাগিনা উপস্থিত ছিল। এমনকি বিবাহের পর তারা পালিয়েও যায়নি বরং নিজ নিজ বাড়ি চলে যায়। পরবর্তীতে উভয়ের পিতা-মাতার সম্মতি ও আত্মীয়-স্বজন নিয়ে মেয়ের বাড়ি থেকে মেয়েকে অনুষ্ঠান করে আনা হয় এবং পরের দিন ওয়ালীমা করা হয়। প্রশ্ন হল- তাদের এই বিবাহ কি বৈধ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : কুরআন তিলাওয়াতে ভুল হলে নেকী পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : ছালাতের দু’টি বৈঠক। প্রথম বৈঠকে শুধু আত্তাহিইয়াতু পড়তে হয়। কিন্তু আমার প্রশ্ন হল, অনেক সময় ইমামের শেষ বৈঠক আমার প্রথম বৈঠক হয়। তাহলে দীর্ঘ সময় আমি কি শুধু আত্তাহিইয়াতু পড়েই বসে থাকব, না-কি অন্য দু‘আ পড়ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ