রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ইচ্ছাকৃতভাবে মোহর দেয়া থেকে বিরত থাকা ঠিক নয়। কেননা বিবাহতে মোহর প্রদান করা ওয়াজিব (সূরা আন-নিসা : ২৪; ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ২০ তম খণ্ড, পৃ. ৩০৩)। আর ওয়াজিব ছুটে গেলে কোন কিছু বিশুদ্ধ হয় না। তাছাড়া এটা স্ত্রীদের ন্যায্য অধিকার। সুতরাং মোহর দিয়েই বিবাহ করা কর্তব্য। তাছাড়া পরবর্তীতে মোহর হিসাবে জমি বা টাকা দেয়া যাবে। সাহ্ল ইবনু সা‘দ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, একজন স্ত্রীলোক রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমি নিজেকে আপনার জন্য হেবা করলাম। এই বলে সে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকল। এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আমার সাথে তার বিবাহ দিন, যদি সে আপনার জন্য আবশ্যক না থাকে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার নিকট তাকে মোহর দেয়ার মত কোন জিনিস আছে কি? সে বলল, আমার নিকট আমার এই লুঙ্গি ছাড়া কিছুই নেই। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তুমি একটি লোহার আংটি হলেও তালাশ কর। সে তালাশ করল, কিন্তু কিছু পেল না। তখন রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার কুরআন জানা আছে কি? সে বলল, হ্যাঁ, অমুক অমুক সূরা জানা আছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার কুরআনের যা জানা আছে তার বিনিময়ে তোমার সাথে তার বিবাহ দিলাম। অপর বর্ণনায় আছে, ‘যাও, তোমার সাথে তার বিবাহ দিলাম, তুমি তাকে কুরআন শিক্ষা দাও’ (ছহীহ বুখারী, হা/৫১৩৫; ছহীহ মুসলিম, হা/১৪২৫; মিশকাত, হা/৩২০২)।


প্রশ্নকারী : শহীদুল্লাহ বিন রহমাতুল্লাহ, সিরাজগঞ্জ।




প্রশ্ন (২৯) : মসজিদে যখন আযান হয়, আযান চলাকালীন অবস্থায় মসজিদে প্রবেশের সময়, মসজিদে প্রবেশের দু‘আ পড়ে মসজিদে প্রবেশ করতে হবে, না-কি আযানের জবাব দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : পিতা ছেলে সন্তানের জন্য কতদিন পর্যন্ত ভরণপোষণ বা খরচ বহন করতে বাধ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : মৃত্যুর সময় কেউ শরী‘আতবিরোধী অছিয়ত করলে তা পূরণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মসজিদের জন্য দান বাক্স নির্মাণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আমি এইচএসসি ১ম বর্ষে পড়ি। বর্তমানে কলেজ বন্ধ থাকায় বাসায় পরীক্ষা হয়। ক্লাস না করায় অনেক সাবজেক্ট সম্পর্কে আমার ধারণা নেই এবং অলসতাবশতঃ আমি পড়ালেখা করি না। এখন বই দেখে পরীক্ষা দেয়া জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : জমিদাতা মসজিদের নামে জমি ওয়াক্ফ করে দিয়েছেন। মুছল্লীরা ওয়াকফ করা জমিতেই মসজিদ নির্মাণ করেছেন। সেখানে দীর্ঘ ১০/১৫ বছর যাবৎ ছালাত আদায় করা হছে। এতদিন পর দলীল বের করে দেখা যায় যে, দলীলে দাগ নাম্বার ভুল। এমতাবস্থায় উক্ত মসজিদে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : বিনা ওযূতে আযান দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : ছালাতে সিজদা থেকে উঠে দাঁড়ানোর পর যদি সন্দেহ হয় একটা সিজদা হয়েছে না-কি দু’টি সিজদা হয়েছে? এক্ষেত্রে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : অনেকেই নিজেকে আহলেহাদীছ দাবি করে আবার প্রচলিত রাজনৈতিক দলকেও সাপোর্ট করে। এই নীতি কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : কোন্ কোন্ অপরাধের কারণে মুসলিমের ব্যক্তির জানাযা পড়া যাবে না। অর্থাৎ ইমাম বা পরহেযগার ব্যক্তি জানাযা পড়তে পারবে না? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : মৃত সন্তান জন্ম নিলে জানাযা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : টিকটিকির লালা কি নাপাক? উক্ত লালা কোন কাপড়ে লেগে গেলে তা-কি নাপাক হয়ে যায় এবং নাপাক কাপড় পরে অন্য কোন নাপাক কাপড় ধরলে কি ঐ কাপড়ও নাপাক হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ