রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : ইক্বামতের শব্দগুলো বেজোড় বা একবার করেই বলতে হবে। যদিও শব্দগুলো জোড়া জোড়া বলা জায়েয। তবে একবার করে বলাই সুন্নাহসম্মত এবং হাদীছগুলো ক্বাওলী বা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশনার পর্যায়ের। তিনি তাঁর নিযুক্ত মুয়াযিযন বেলাল (রাযিয়াল্লাহু আনহু)-কে একবার করে ইক্বামত দেয়ার নির্দেশ দিয়েছিলেন (ছহীহ বুখারী, হা/৬০৩; নাসাঈ, হা/৬২৭; মিশকাত, হা/৬৪১ ছহীহ)। ওমর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে আযান ছিল দুইবার দুইবার করে আর ইক্বামত ছিল একবার একবার করে। তবে ক্বদক্ব-মাতিছ ছালাহ দু’বার বলা হত (আবূ দাঊদ, হা/৫১০, সনদ হাসান)।

আর মুয়াযযিন ‘হাইয়া ‘আলাছ ছালাহ’ বললে ছালাতের জন্য দাঁড়াতে হবে এই দাবী সঠিক নয়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, إِذَا أُقِيْمَتِ الصَّلَاةُ فَلَا تَقُوْمُوْا حَتَّى تَرَوْنِىْ ‘ছালাতের ইক্বামত হলেও আমাকে না দেখা পর্যন্ত তোমরা দাঁড়াবে না’ (ছহীহ বুখারী, হা/৬৩৭; ছহীহ মুসলিম, হা/৬০৪; মিশকাত, হা/৬৮৫)। তাই ইক্বামত দেয়া শুরু করলে মুছল্লীগণ ছালাতে দাঁড়িয়ে যাবে। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ)-কে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, হাদীছে দাঁড়ানোর ব্যাপারে নির্দিষ্ট কোন সময় বেঁধে দেয়া নেই, ইক্বামত শুরু হলে মুছল্লীরা যেকোন সময় দাঁড়াতে পারবে’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৩ তম খণ্ড, পৃ. ৮)।  তাই নির্দিষ্ট কোন শব্দের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই।


প্রশ্নকারী : রিযওয়ান, কুমিল্লা।





প্রশ্ন (৩০) : কেউ যদি বলে, ‘আমি মানত করেছি- তুমি যদি আমার স্বামীকে ‘তুমি’ বলে সম্বোধন কর, তাহলে আমি কাবিনের দেনমোহরের অর্ধেক টাকা দান করব’। এরপর যদি তুমি তাকে ‘তুমি’ বলে সম্বোধন করে, তাহলে কি সেই টাকা দান করা তার জন্য আবশ্যক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কারো বিয়েতে যদি ইচ্ছায়-অনিচ্ছায় মোহর না দেয়া হয় তবে পরবর্তীতে স্ত্রীকে মোহর হিসাবে জমি বা টাকা দিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : বর্তমানে বিবাহ উপলক্ষে কনে পক্ষ বরকে সোনার আংটি উপহার দিয়ে থাকে এবং সে তা ব্যবহারও করে থাকে। ইসলামী শরী‘আতে এর অনুমোদন আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মাদরাসায় যাকাতের টাকা দেয়া যাবে কি? মাদরাসার ভবন নির্মাণ বা জমি কেনার কাজে ব্যবহার করলে বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আযানের সময় কোন ওয়ায বা কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ‘আমি তখনও ছিলাম নবী; আদম (আলাইহিস সালাম) যখন রূহ এবং দেহের মধ্যে ছিলেন’ (আহমাদ, হা/১৭১৬৩; সিলসিলা ছহীহাহ, হা/৩৭৩) মর্মে হাদীছটি কি ছহীহ? এই হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইসলামে বায়‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ইজমা ও ক্বিয়াসের হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অনেকেই বাড়িতে গৃহস্থালী কাজ (থালা-বাসন ধোঁয়া, ঝাড়– দেয়া, রান্না করা প্রভৃতি) করা অবস্থায় মোবাইল বা কোন ডিভাইসে কুরআন তিলাওয়াত শুনেন। এভাবে কাজ চলাকালীন অবস্থায় তিলাওয়াত শুনলে নেকি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কুরআন মাজীদ পড়ার সুন্নাতী আদবগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মুসলিম বিদ্বেষী ও সাম্প্রদায়িক অমুসলিমদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : আমাদের পূর্ব পুরুষ (তিন পুরুষ আগে) ৪ শতক জমি মসজিদের নামে দান করেছিলেন। আর এই ৪ শতক জমির ৩ শতকের উপর তারা মসজিদ নির্মাণ করেছিলেন। বাকি ১ শতক জমি ফাঁকা পড়েছিল। আমরা একপুরুষ ধরে এই ফাঁকা জায়গাটা (মসজিদের সামনে) পারিবারিক কবরস্থান হিসাবে ব্যবহার করছি। এখন আমরা এই জমির জন্য, আমাদের নিজের জমি থেকে মসজিদকে ১ শতক জমি দান করতে পারব কি? আর কবরস্থান কি এভাবেই চালু রাখব, না-কি তা বন্ধ করে দেবো? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ