রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : ইসলামে ডান হাতকে কেবল সম্মানিত জিনিসগুলোর জন্য ব্যবহার করতে বলা হয়েছে। আর বাম হাতকে এমন জিনিসগুলোর জন্য ব্যবহার করতে বলা হয়েছে, যা অশুচি বলে গণ্য হয়। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত। তিনি বলেন, كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْجِبُهُ التَّيَمُّنُ فِيْ تَنَعُّلِهِ وَتَرَجُّلِهِ وَطُهُوْرِهِ وَفِيْ شَأْنِهِ كُلِّهِ ‘নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জুতা পরা, চুল আঁচড়ানো এবং পবিত্রতা অর্জন করা তথা প্রত্যেক কাজই ডান দিক হতে আরম্ভ করতে পসন্দ করতেন’ (ছহীহ বুখারী, হা/১৬৮)। তিনি আরো বলেন, كَانَتْ يَدُ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْيُمْنَى لِطُهُوْرِهِ وَطَعَامِهِ وَكَانَتْ يَدُهُ الْيُسْرَى لِخَلَائِهِ وَمَا كَانَ مِنْ أَذًى ‘রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ডান হাত ছিল পবিত্রতা অর্জন ও খাদ্য গ্রহণের জন্য। আর তাঁর বাম হাত ছিল শৌচ ও অন্যান্য নিকৃষ্ট বা কষ্টদায়ক কাজের জন্য (আবূ দাঊদ, হা/৩৩; মিশকাত, হা/৩৪৮, সনদ ছহীহ)। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) বলেছেন, ‘শরী‘আতে এটি একটি চলমান রীতি যে, জামা-কাপড়, ট্রাউজার এবং মোজা পরিধান করা, মসজিদে প্রবেশ করা, মিসওয়াক (দাঁত-কাঠি) ব্যবহার করা, নখ কাটা, গোঁফ ছাঁটা, চুল আঁচড়ানো, বগলের চুল উপড়ানো, মাথা কামানো, ছালাত শেষে সালাম দেয়া, ওযূতে অঙ্গ ধুয়ে ফেলা, টয়লেট থেকে বেরিয়ে আসা, খাওয়া-দাওয়া, মুছাফাহ, হাজারে আসওয়াদকে চুম্বন দেয়া ইত্যাদিতে ডান ব্যবহার করা বা ডানদিক থেকে শুরু করা মুস্তাহাব। এর বিপরীত বিষয়গুলো যেমন, টয়লেটে প্রবেশ করা, মসজিদ থেকে বের হওয়া, নাক মুছা, টয়লেট ব্যবহারের পরে নিজেকে পরিষ্কার করা, কাপড়, ট্রাউজার এবং মোজা খুলে ফেলা ইত্যাদিতে বাম হাত ব্যবহার করা বা বাম দিক থেকে শুরু করা মুস্তাহাব’ (শরহ ছহীহ মুসলিম, ১ম খণ্ড, পৃ. ১৬০)।


প্রশ্নকারী : মাসঊদ আলম, শান্তিনগর, ঢাকা।





প্রশ্ন (২) : মৃত ব্যক্তিকে গোসল করানোর পূর্বে কি ওযূ করাতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ‘ওশর’ শব্দের অর্থ কী? কৃষিপণ্যের যাকাতের নিছাব ও পরিমাণ কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ছাদাক্বাহ করার ফযীলত বর্ণনায় বলা হয় যে, দান সম্পদকে হ্রাস করে না। আল্লাহ তা‘আলা ক্ষমার মাধ্যমে বান্দার সম্মান বৃদ্ধি করেন এবং যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। এ বর্ণনাটি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : আহলে কুরআনদের দাবী হল, আল্লাহ কেবল কুরআন হেফাযতের দায়িত্ব নিয়েছেন, হাদীছের হেফাযতের দায়িত্ব নেননি। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জুমু‘আর দিনে ইমাম মিম্বারে বসেছেন এবং মুওয়াযযিন আযান দিচ্ছেন; এমতাবস্থায় কোন মুছল্লী মসজিদে প্রবেশ করলে তার করণীয় কি? সে দু’ রাকা‘আত ছালাত শুরু করবে নাকি আযানের জবাব দিবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : আছরের পূর্বে ৪ রাক‘আত বা ২ রাক‘আত ছালাত সম্পর্কিত যে হাদীছগুলো আছে সেই হাদীছগুলোর ছহীহ-যইফ হওয়ার ব্যাপারে মতভেদ আছে। হাদীছগুলোর তাহক্বীক্ব কী এবং এই চার রাক‘আত ছালাত এক সালাম না দুই সালামে পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমার বাড়ির কাছাকাছি কোন আহলেহাদীছ মসজিদ নেই। পার্শ্ববর্তী হানাফী মসজিদে ছালাত আদায় করতে গেলে তারা আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করে। এমতাবস্থায় আমি বাড়িতে ছালাত আদায় করতে পারব কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : হারাম পন্থায় উপার্জিত টাকা দিয়ে যদি কাউকে খাদ্য খাওয়ার দাওয়াত দেয় অথবা কোন উপঢৌকন দেয়, তাহলে তা গ্রহণ করা বৈধ হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : জানাযা পড়ার সময় মৃত ব্যক্তি ভাল ছিল কি-না জিজ্ঞেস করা : - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বর্গা চাষের ফসলের উপর ওশরের বিধান কেমন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ছালাতের সময় নারীদের পায়ের পাতা ঢেকে রাখা ওয়াজিব কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : বাইরে গেলে ওযূ করার সময় মহিলারা হিজাবের উপর মাথা মাসাহ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ