রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : শারঈ কারণ ব্যতীত ক্ববর খনন করে লাশ উঠানো বা গোরস্থান স্থানান্তর করা জায়েয নয়। তাতে লাশের অসম্মান করা হয়। রাসূল (ﷺ) বলেন, ‘লাশের অস্থি ভাঙ্গা জীবিতের অস্থি ভাঙ্গার সমান’ (আবূ দাঊদ, হা/৩২০৭; মিশকাত, হা/১৭১৪, সনদ ছহীহ)। তবে মসজিদে মুছল্লীদের স্থান সংকুলান না হওয়ার কারণে তা সম্প্রসারণ করার জন্য কবর স্থানান্তর করা যাবে। সেখানে হাড়গোড় পাওয়া গেলে তা সম্মানের সাথে অন্যত্র দাফন করতে হবে (ছহীহ বুখারী, হা/১৩৫১, ১৩৫৩)। অতঃপর উক্ত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও মাটি সমান করে সেখানে মসজিদ সম্প্রসারণ করা বৈধ হবে (ছহীহ বুখারী, হা/৪২৮, ১৮৬৮, ৩৯৩২; ছহীহ মুসলিম, হা/৫২৪)‌।

মৃত ব্যক্তির ক্ববর মূলত তার জন্যই ওয়াক্বফকৃত স্থান। সুতরাং তাতে কারো হস্তক্ষেপ করা বৈধ নয়। কিন্তু একান্ত যরূরী প্রয়োজন হলে এবং বিকল্প কোন উপায় না থাকলে ক্ববর খনন করে তার লাশ বা অবশিষ্ট হাড়গোড় অন্য কোথাও ক্ববর খনন করে সেখানে স্থানান্তরিত করার পর তদস্থলে মসজিদ নির্মাণ বা মসজিদ সম্প্রসারণ অথবা বসত বাড়ি নির্মাণ বা অন্যান্য কাজে লাগানো জায়েয। কিন্তু লাশ বা লাশের অবশিষ্টাংশ অন্যত্র স্থানান্তরিত না করে সে অবস্থায় শুধু ক্ববরের মাটি সমান করে তার উপর মসজিদ নির্মাণ করা জায়েয নয়। বরং এমনটি করা হলে উক্ত মসজিদে ছালাত আদায় করা বৈধ নয়, বরং তা ভেঙ্গে ফেলা আবশ্যক’ (মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩১/২১৬-২১৭, ২১৪; ফাৎহুল বারী, ৩/২১৫; আল-মাজমূঊ, ৫/৩০৩; আল-মুগনী, ২/১৯৪, ৪১৩; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ১/৪১৮-৪১৯; মাজমূঊ ফাতাওয়া ইবনে উছাইমীন, ১২/৩৭৩; আহকামুল জানায়িয, পৃ. ৬৯ ও ৯১; মাউসূ‘আতুল আক্বীদাহ লিল আলবানী, ২/২৭৬ পৃ.)।


প্রশ্নকারী : মুছল্লীবৃন্দ, মধ্য ভুগরোইল আহলেহাদীছ জামে মসজিদ, পবা, রাজশাহী।





প্রশ্ন (৪) : কোন এলাকার মসজিদে আযান ও ছালাত না হলে সেখানকার মুসলিমদের কী অবস্থা হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : সব শী‘আ কি কাফের? অনেক আলেমও বলে থাকেন যে, শী‘আরা কাফের। কিন্তু সালাফী আলেমগণ ঐভাবে বলতে নিষেধ করেন, কারণ অনেক শী‘আ আছে যারা কাফের নয়। প্রকৃত বিষয়টি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কিভাবে নফসের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : পিতা মারা যাবার পর কতদিন পর্যন্ত ভাইয়েরা বোনদের প্রাপ্য হক্ব ভোগ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘ছালাতুর রাগায়েব’ পড়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : ছিয়াম অবস্থায় হস্তমৈথুন করলে ছিয়াম নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : প্রচলিত আছে যে, সন্তান-সন্ততি জন্মগ্রহণ উপলক্ষে জন্মের সপ্তম দিন অথবা অন্য কোন দিনে গ্রামের মানুষ ও আত্মীয়-স্বজনদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যায়। যাকে ‘সাথলা’ নামকরণ করা হয়। প্রশ্ন হল, উক্ত অনুষ্ঠান করা এবং তাতে অংশগ্রহণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৮) : মানুষ মারা গেলে চল্লিশা করা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : মৃত ব্যক্তির ছওয়াবের উদ্দেশ্যে গরু যব্হ করে জনগণকে খাওয়ানো হয় ও নিজেরা খায়। এটা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : অনেকে কুরবানী করার সময়, যব্হ করার পরে ছুরির আগা দিয়ে পশুর গলার মাঝখানে খোঁচা দিতে থাকে, যার ফলে পশুটি ২ মিনিটের ভিতরে হার্টএটাক করে মারা যায়। শরী‘আতের দৃষ্টিতে এরূপ করা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : হাদীছ থেকে জানা যায় যে, ছালাত আদায়কালীন ক্বিবলার দিকে থুথু ফেলা নিষেধ। এই নিষেধাজ্ঞা কি ছালাতের বাইরে অন্যান্য সময়ের জন্যও প্রযোজ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গ্রাম অঞ্চলে অল্প শিক্ষিত মহিলারা রাগের মাথায় গালি দেয়, ‘আল্লার ঘরের আল্লা আমার কপালে শান্তি দিলা না’ (নাউজুবিল্লাহ)। এই কথা বললে সে কি মুসলিম থাকবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ