রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : উক্ত বক্তব্য সঠিক নয়। কারণ প্রচলিত মাযহাবের উৎপত্তি হয়েছে ইমামগণের মৃত্যুর অনেক পরে। তাছাড়া রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর মৃত্যুর পূর্বেই ইসলাম পূর্ণতা লাভ করেছে। তাহলে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ও ছাহাবায়ে কেরামের ছালাত কি অসম্পূর্ণ ছিল? আর বিদগ্ধ ইমাম ও মুহাদ্দিছগণ নির্দিষ্ট কোন মাযহাবের অনুসারী ছিলেন না। এমনকি চার ইমামের কেউই নির্দিষ্ট কোন মাযহাবের অনুসারী ছিলেন না। সুতরাং উক্ত দাবি উদ্ভট ও মূর্খতাপূর্ণ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, صَلُّوْا كَمَا رَأَيْتُمُوْنِىْ أُصَلِّىْ ‘তোমরা ছালাত আদায় কর সেভাবেই যেভাবে তোমরা আমাকে দেখছ’ (ছহীহ বুখারী, হা/৬৩১)। এই হাদীছ ছালাত আদায়ের স্পষ্ট একটি নীতিমালা। আর এ মর্মে বিশ্বাস করতে হবে যে, কুরআন-সুন্নাহতেই সকল সমস্যার সমাধান মওজুদ আছে। এমতাবস্থায় মুক্তাদীরা তাকবীর নিঃশব্দেই দিবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর অসুস্থতার সময় যখন জামা‘আতে গেলেন আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু) তখন মুকাব্বির হলেন। অতঃপর বাকী ছাহাবীরা আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু)-এর তাকবীর শুনে বিধানগুলো আদায় করেন (ছহীহ মুসলিম, হা/৪১৩)। যদি সবাই তাকবীর শব্দ করে বলত, তাহলে আবূ বকর (রাযিয়াল্লাহু আনহু)-এর তাকবীরের কথা ভিন্নভাবে উল্লেখ করার প্রয়োজন ছিল না। আরো একটি বিষয় জানা প্রয়োজন যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, أَمَا إِنَّ أَحَدَكُمْ إِذَا قَامَ فِى الصَّلَاةِ فَإِنَّهُ يُنَاجِىْ رَبَّهُ فَلْيَعْلَمْ أَحَدُكُمْ مَا يُنَاجِىْ رَبَّهُ وَلَا يَجْهَرْ بَعْضُكُمْ عَلَى بَعْضٍ بِالْقِرَاءَةِ فِى الصَّلَاةِ ‘মুছল্লী যখন ছালাতে দাঁড়ায়, তখন আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়। সুতরাং তোমরা পরস্পরে কুরআন তেলাওয়াতের ক্ষেত্রে একজনের শব্দ আরেকজনের শব্দের সাথে মিলিয়ে দিও না’ (মুসনাদে আহমাদ, হা/৪৯২৮)। শায়খুল ইসলাম ইবনু তায়মিয়া (রাহিমাহুল্লাহ) বলেন, ‘সকল ইমামদের ঐকমত্যে জামা‘আতে ইমাম স্বশব্দে তাকবীর দেবে এবং মুক্তাদী নিঃশব্দে তাকবীর দেবে’ (মাজম্ঊূল ফাতাওয়া, ২৩ তম খণ্ড, পৃ. ৪০২)।


প্রশ্নকারী : আহমাদ বিন আক্কাছ, সিলেট।





প্রশ্ন (১৮) : ‘আল্লাহ ও আপনি যা ইচ্ছা করেন’-এরূপ কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : কোন্ কোন্ স্থানে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাত তুলে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠ করার কথা হাদীছে আছে। এক্ষণে কী বাক্য দ্বারা হামদ ও দরূদ পাঠ করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ‘ছালাতুত তাসবীহ’ আদায় করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : অনেক জায়গায় টয়লেট ক্বিবলার দিকে মুখ করে বা ক্বিবলাকে পিছনে করে তৈরি করা আছে। অথচ ক্বিবলার দিকে মুখ করে অথবা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। এ ধরনের টয়লেট ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আমলে ছালেহ বলতে কোন্ কোন্ আমলকে বোঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : যে ব্যক্তি কুরআনের কিছু অংশ মুখস্থ করে ভুলে গেছে, তার করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : জিন এবং মানুষের ইবাদতের পার্থক্য কী? জিন জাতির উপরও কি ছালাত, ছিয়াম, হজ্জ, যাকাত ইত্যাদি ইবাদতগুলো মানুষের মতই ফরয? তাদের ইবাদতের ধরণ কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জিনে আক্রান্ত রোগীর কোন চিকিৎসা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : জুমু‘আর দিন মহিলারা মসজিদে ছালাত আদায় করতে যেতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অসুস্থতার কথা প্রকাশ না করে অসুস্থ প্রাণী বাজারে বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : প্রসিদ্ধ চার ইমামের জন্ম ও মৃত্যু তারিখ জানিয়ে বাধিত করবেন। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ