রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চুল, দাড়ি উল্লেখযোগ্য সাদা ছিল না। তাই রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে মেহেদী ব্যবহার করেছেন মর্মে কোন হাদীছ পাওয়া যায় না। যেমন, আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মেহেদী ব্যবহার করেননি (ছহীহ মুসলিম, হা/২৩৪১)। তবে তিনি অনেক হাদীছে মেহেদী ব্যবহার করতে বলেছেন। যেমন- আবু যার (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বার্ধক্যের শুভ্রতা পরিবর্তনের জন্য মেহেদী ও কাতাম (এক প্রকার কালো ঘাস) পাতাই উত্তম (তিরমিযী, হা/১৭৫৩, সনদ ছহীহ)। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয় ইহুদী ও খ্রিষ্টানরা তাদের চুল দাড়ি মেহেদী দ্বারা রং পরিবর্তন করে না। তোমরা তাদের বিরোধিতা কর (ছহীহ বুখারী, হা/৩৪৬২)। আবু উমামা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনছারীদের নিকট দিয়ে পার হওয়ার সময় দেখলেন অনেকেই সাদা দাড়ি ও চুল নিয়ে আছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের লক্ষ্য করে বললেন, তোমাদের সাদা দাড়ি ও চুল মেহেদী দ্বারা রঞ্জিত কর (মুসনাদে আহমাদ, সিলসিলা ছহীহাহ, হা/১২৪৫, সনদ ছহীহ)। মক্কা বিজয়ের দিন আবু বকর (রাযিয়াল্লাহু আনহু) তার পিতাকে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে নিয়ে আসলে তার পাকা চুল ও দাড়ির রং পরিবর্তন করতে বলেন। তবে কালো রং ব্যবহার করতে নিষেধ করেন (ছহীহ মুসলিম, হা/২১০২)। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আবু বকর (রাযিয়াল্লাহু আনহু) এবং ওমর (রাযিয়াল্লাহু আনহু) মেহেদী এবং কাতাম দ্বারা রঞ্জিত করেছেন (ছহীহ মুসলিম, হা/২৩৪১)।

আব্দুল্লাহ ইবনু মাওহাব (রাহিমাহুল্লাহ) বলেন, আমি একবার উম্মু সালামাহ (রাযিয়াল্লাহু আনহা)-এর নিকট গেলাম। তখন তিনি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কয়েকটি চুল বের করলেন, যাতে খিযাব লাগানো ছিল (ছহীহ বুখারী, হা/৫৮৯৭)। এ হাদীছ দ্বারা বুঝা যাচ্ছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চুলে বা দাড়িতে মেহেদী ছিল। আর আনাস (রাযিয়াল্লাহু আনহু) বললেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ঐ বার্ধক্য আসেনি যে, তিনি দাড়ি রঞ্জিত করবেন। এ হাদীছের ভিত্তিতে আলেমগণ দু’ভাগে বিভক্ত হয়েছেন। একদলের মতে, তিনি নিজে মেহেদী ব্যবহার করেননি। অপর দলের মতে, তিনি মেহেদী ব্যবহার করেছেন। মূলত রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে মেহেদী ব্যবহার করেননি। কিন্তু ঐ চুলগুলো খেযাব লাগানো মনে হওয়ার কারণ তাতে অধিক পরিমাণ সুগন্ধি ছিল অথবা সময়ের আবর্তে তার রং কিছুটা পরিবর্তন হয়েছে। যা দেখে আব্দুল্লাহ ইবনু মাওহাব ভেবেছিলেন তা মেহেদী যুক্ত (মিরক্বাতুল মাফাতীহ, ৭ম খণ্ড, পৃ. ২৮৪৩-৪৪)। উল্লেখ্য, পাকা চুল ও দাড়িতে কালো রং ব্যবহার করা নিষিদ্ধ। এ ধরনের লোক জান্নাতের সুগন্ধিও পাবে না (আবূ দাঊদ, হা/৪২১২)।


প্রশ্নকারী : মুহাম্মাদ আহসান, চারঘাট, রাজশাহী।




প্রশ্ন (২৪) : ইমামের কুরআন তেলওয়াত শুদ্ধ না হলে, মুক্তাদির ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ইসলামী রাষ্ট্রে সংবিধানের ভিত্তি কী হবে- মানব রচিত আইন, না-কি শরী‘আত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : স্বামীর অবর্তমানে ব্যবসায়িক বিষয়ে মহিলারা কি পর-পুরুষের সাথে কথা বলতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কিছু সংখ্যক কাফির শত্রুকে হত্যা করার জন্য তথাকথিত শহীদী হামলার নামে নিজেকে বিস্ফোরিত করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন বিদ‘আতী মারা গেলে তার জন্য দু‘আ করা এবং তার প্রশংসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): প্রচলিত আছে যে, ‘৭০ বছর বয়স হলে বৃদ্ধ-বৃদ্ধাদের কোন পাপ ফেরেশতারা লিখেন না’। উক্ত দাবী কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : প্রসিদ্ধ চার মাযহাবের অনুসরণ করার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক আলোচক বলেন, ইখতিলাফের সময় আমার সুন্নাতের উপর অটল থাকা আগুনের অঙ্গার মুষ্ঠিবদ্ধ ধরে রাখার মত কঠিন হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ফরয ছালাত শেষ করে অর্থাৎ সালাম ফিরিয়ে সুন্নতী যিকিরগুলো পড়ার পর একাকী হাত তুলে দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মোট সম্পদ ৪৮ শতাংশ। মৃতের ২ মেয়ে, স্ত্রী আছে, কোন ছেলে নেই। আর তার আপন ২ ভাই ১ বোন আছে। ১ ভাই মৃত ব্যক্তির মৃত্যুর পূর্বেই মারা গেছে। উনার দুই সন্তান আছে। কে কতটুকু সম্পদ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : যারা ছালাত আদায় করেও মানুষের সাথে খারাপ আচরণ করে, অন্যের ক্ষতি করে তাদের ব্যাপারে অনেকেই বলে, ছালাত মানুষকে ভালো করতে পারে না কিংবা ছালাত পড়লেই মানুষ ভালো হয় না ইত্যাদি। এ ধরনের কথা বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম কয়টি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ