রবিবার, ০৭ Jun ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
উত্তর : শাওয়াল মাসে বিবাহ করা সুন্নাত এমন ধারণা সঠিক নয়। কারণ শরী‘আতে বিশেষ কোন মাস বা দিনকে নির্দিষ্ট করা হয়নি। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর বিয়ে হয়েছিল শাওয়াল মাসে। উরওয়া (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, উম্মুল মুমিনীন আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন,

تَزَوّجَنِيْ رَسُوْلُ اللهِ ﷺ فِيْ شَوّالٍ وَبَنَى بِيْ فِيْ شَوّالٍ فَأَيّ نِسَاءِ رَسُوْلِ اللهِ ﷺ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّيْ؟

‘রাসূলুল্লাহ (ﷺ) আমাকে শাওয়াল মাসেই বিয়ে করেছেন এবং শাওয়াল মাসেই আমার বাসর করেছেন। সুতরাং তাঁর নিকটে আমার চেয়ে অধিক সৌভাগ্যবতী স্ত্রী আর কে আছে’? (ছহীহ মুসলিম, হা/১৪২৩; মিশকাত, হা/৩১৪২)।

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর এ কথার উদ্দেশ্য হল, জাহেলী যুগের মানুষের এই ধারণা ছিল যে, শাওয়াল মাসে বিবাহ-শাদির অনুষ্ঠান অশুভ ও অকল্যাণকর। তিনি এ কথার মাধ্যমে এ ভিত্তিহীন ধারণাকে খণ্ডন করেছেন (শারহে ছহীহ মুসলিম, ৯/২০৯ পৃ.)।

বাস্তবতা হল, রাসূল (ﷺ) আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-কে যেমন শাওয়াল মাসে বিয়ে করেছেন তেমনি অন্যান্য মাসে অন্যান্য স্ত্রীদেরকে বিয়ে করেছেন। যদি শাওয়াল মাসে বিয়ে করা সুন্নাত হত, তাহলে সবগুলো বিয়ে তিনি এ মাসে করার চেষ্টা করতেন বা উম্মতকে এ ব্যাপারে উৎসাহিত করতেন। আর ছাহাবীগণও এ মাসেই বিয়ে করার চেষ্টা করতেন। যেহেতু তারা ছিলেন সুন্নাহ পালনে সবচেয়ে অগ্রগামী। কিন্তু হাদীছে এমন কিছু সাব্যস্ত হয়নি। ইমাম নববী (রাহিমাহুল্লাহ) আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর উক্ত হাদীছের আলোকে শাফেয়ী মাযহাবের বরাতে এ মাসে বিয়ে করাকে মুস্তাহাব বলেছেন। কিন্তু অন্য মুহাদ্দিছগণ তার জবাব দিয়েছেন। যেমন ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) বলেন,

حُكمٌ شرعيٌّ يَحتاجُ إلى دليلٍ، وقد تزوَّجَ ﷺ بنسائهِ في أوقاتٍ مُختلفةٍ على حَسَبِ الاتفاقِ، ولم يَتحرَّ وقتاً مخصوصاً، ولو كان مُجرَّدُ الوقوعِ يُفيدُ الاستحبابَ لكان كُلُّ وقتٍ من الأوقاتِ التي تزوَّجَ فيها النبيُّ ﷺ يُستحبُّ البناءُ فيه، وهو غيرُ مُسلَّمٍ

‘এটি একটি শরঈ বিধান, যার পক্ষে দলীল প্রয়োজন। নবী (ﷺ) ঘটনাচক্রে বিভিন্ন সময়ে তার স্ত্রীদেরকে বিয়ে করেছেন। তিনি বিশেষ কোনও সময় অনুসন্ধান করেননি। শাওয়াল মাসে রাসূল (ﷺ)-এর সাথে আয়েশা (রাযিয়াল্লাহু আনহা)-এর সাথে বিয়ে সংঘটিত হওয়ার কারণেই যদি এ মাসে বিয়ে করাকে মুস্তাহাব বলতে হয়, তাহলে নবী (ﷺ) অন্য যত সময় বিয়ে/বাসর করেছেন সেগুলোকেও মুস্তাহাব বলতে হবে। কিন্তু এ কথা গ্রহণযোগ্য নয়’ (নায়লুল আওত্বার, ৬/২২৫ পৃ.)।


প্রশ্নকারী : আরাফাত, বনপাড়া, নাটোর।





প্রশ্ন (৪২) : ‘তোমরা বেশী বেশী আল্লাহর যিকির কর, যেন লোকেরা পাগল বলে’ (ফাযায়েলে আমল (বাংলা), পৃ. ৩৬৭) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : দাজ্জাল যখন বের হবে তখন কি মৃতদেরকেও জীবিত করা হবে, না শুধু জীবিতদের ওপরই প্রকাশিত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : আল্লাহর নাম ও গুণাবলী তথা আসমা ওয়াছা ছিফাত জানার গুরুত্ব এবং ফজিলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : গোসল করার সময় কখন মেসওয়াক করতে হবে? বিসমিল্লাহ বলে হাত ধোয়ার আগে, না-কি দু’হাত ও লজ্জাস্থান ধোয়ার পর? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ভুল তিলাওয়াতকারী ইমামের পিছনে জেনেশুনে নিয়মিত ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : অনিচ্ছাকৃতভাবে পাওয়া সূদের অর্থ কোথায় ব্যয় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জনৈক বক্তা বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আমি প্রত্যেক তাক্বওয়াশীল ব্যক্তির দাদা’। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : আমরা আলেমদের নিকট থেকে শুনেছি যে, আল্লাহর গুণবাচক নাম রাখলে নামের পূর্বে ‘আব্দ’ যোগ করতে। যেমন আব্দুর রহমান। কিন্তু ‘মালেক’-এর পূর্বে কি ‘আব্দ যোগ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ইসলামে ছেলেদের পোশাক-পরিচ্ছেদ কেমন হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : বিভিন্ন ধরনের বৈদ্যুতিক মেশিনের মাধ্যমে কুরবানী পশু যব্হ করা যাবে কি? কেউ যদি এমনভাবে কুরবানী দেয়, তবে উক্ত গোশত খাওয়া হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : অনেকেই গ্রামের বাড়ির আশেপাশে থেকে ছোট ছোট মাছ ধরে থাকে। এসব মাছ কেউ চাষ করে না কিংবা টাকা দিয়ে জমিতে ছাড়েও না। জমির মালিকের অনুমতি ছাড়া এসব মাছ ধরা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (০৬) : ঈদগাহে ব্যবস্থা না থাকার কারণে মহিলারা কি মসজিদে অথবা বাড়িতে মহিলার ইমামতিতে জামা‘আতবদ্ধভাবে ঈদের ছালাত আদায় করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ