বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
উত্তর :পরকাল ও তার সংশ্লিষ্ট  (জান্নাত ও জাহান্নাম) বিষয়ের প্রতি বিশ্বাস করা ঈমানের ছয়টি রুকনের অন্যতম একটি রুকন। কেউ যদি কোন একটি অস্বীকার করে তাহলে সে কাফির ও চিরস্থায়ী জাহান্নামী, পরকালে তার কোন আমল তাকে উপকৃত করবে না (সূরা আল-বাক্বারাহ : ২৮৫)। আল্লাহ তা‘আলা বলেন,

وَ الۡوَزۡنُ یَوۡمَئِذِ ۣالۡحَقُّ ۚ فَمَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُهٗ فَاُولٰٓئِکَ هُمُ الۡمُفۡلِحُوۡنَ  ‘আর সেদিন ওজন যথাযথ হবে। সুতরাং যাদের পাল্লা ভারী হবে তারাই সফলকাম হবে’ (সূরা আল-আ‘রাফ : ৮)। অর্থাৎ সেদিনের সে দাঁড়িপাল্লায় কোন অপরাধীর অপরাধ বাড়িয়ে দেয়া হবে না। আর কোন নেককারের নেকী কমিয়ে দেয়া হবে না (আযওয়াউল বায়ান)। অন্য আয়াতেও আল্লাহ সেটা বলেছেন, ‘আর ক্বিয়ামতের দিনে আমরা ন্যায়বিচারের মানদ- স্থাপন করব, সুতরাং কারো প্রতি কোন যুল্ম করা হবে না এবং কাজ যদি শস্য দানা পরিমাণ ওজনেরও হয় তবুও তা আমরা উপস্থিত করব’ (সূরা আল-আম্বিয়া : ৪৭)। তবে আল্লাহ ত‘আলা কোন কোন নেক বান্দার আমলকে বহুগুণ বর্ধিত করবেন। আল্লাহ বলেন, ‘নিশ্চয় আল্লাহ অণু পরিমাণও যুল্ম করেন না। আর কোন পুণ্য কাজ হলে আল্লাহ সেটাকে বহুগুণ বর্ধিত করেন এবং আল্লাহ তার কাছ থেকে মহাপুরস্কার প্রদান করেন’ (সূরা আন-নিসা : ৪০)। অনুরূপভাবে ‘হাদীছে বিতাকাহ’ নামে বিখ্যাত হাদীছেও (ইবনু মাজাহ, হা/৪৩০০; তিরমিযী, ২১২৭) সেটা বর্ণিত হয়েছে।

উক্ত আয়াতে বলা হয়েছে, ‘সেদিন যে ভাল-মন্দ কাজকর্মের ওজন হবে তা সত্য সঠিকভাবেই হবে’। এতে কোনরূপ সন্দেহের অবকাশ নেই। এখানে ইঙ্গিত করা হয়েছে যে, এতে মানুষ ধোঁকায় পড়তে পারে যে, যেসব বস্তু ভারী, সেগুলোর ওজন ও পরিমাণ হতে পারে। মানুষের ভাল-মন্দ কাজকর্ম কোন জড় পদার্থ নয় যে, এগুলোকে ওজন করা যেতে পারে। এমতাবস্থায় কাজকর্মের ওজন কিরূপে করা হবে? উত্তর এই যে, প্রথমতঃ আল্লাহ তা‘আলা সর্বশক্তিমান। তিনি সব কিছুই করতে পারেন। অতএব আমরা যা ওজন করতে পারি না আল্লাহ তা‘আলাও তা ওজন করতে পারবেন, এটা বিচিত্র কিছু নয়। দ্বিতীয়তঃ আজকাল জগতে ওজন প্রয়োজন নেই। আধুনিক যন্ত্রের সাহায্যে আজকাল এমন বস্তুও ওজন করা যায়, যা ইতোপূর্বে ওজন করার কল্পনাও করা যেত না। আজকাল বাতাসের চাপ এবং বৈদ্যুতিক প্রবাহও ওজন করা যায়। এমনকি শীত-গ্রীষ্ম পর্যন্ত ওজন করা হয়। এগুলোর মিটারই এদের দাড়িপাল্লা। যদি আল্লাহ তা‘আলা স্বীয় অসীম শক্তি-বলে মানুষের কাজকর্ম ওজন করে নেন, তবে এতে বিস্ময়ের কিছুই নেই। হাদীছে রয়েছে যে, যদি কোন বান্দার ফরয কাজসমূহে কোন ক্রটি পাওয়া যায়, তবে রাব্বুল আলামীন বলবেন, দেখ, তার নফল কাজও আছে কি না। নফল কাজ থাকলে ফরযের ক্রটি নফল দ্বারা পূরণ করা হবে’ (মুসনাদে আহমাদ, ৪/৬৫)।

আমলের ওজন পদ্ধতি : রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘ক্বিয়ামতের দিন কিছু মোটা লোক আসবে। তাদের মূল্য আল্লাহ‌র কাছে মশার পাখার সমানও হবে না। এ কথার সমর্থনে কুরআনুল কারীমের এ আয়াত পাঠ করলেন। (فَلَا نُقِيْمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا) ‘ক্বিয়ামতের দিন আমি তাদের কোন ওজন স্থির করবো না’ (ছহীহ বুখারী, হা/৪৪৫২; ছহীহ মুসলিম, হা/২৭৮৫)। আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাযিয়াল্লাহু আনহুমা) প্রশংসায় বর্ণিত এক হাদীছে রাসূলুল্লাহ (ﷺ) বলেন, তার পা দু’টি বাহ্যতঃ যতই সরু হোক, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম, ক্বিয়ামতের দাড়িপাল্লায় তার ওজন ওহুদ পর্বতের চাইতেও বেশি হবে (মুসনাদে আহমাদ, ১/৪২০)। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) এ প্রসঙ্গে তার স্বীয় গ্রন্থে একটি অধ্যায় রচনা করে হাদীছ নিয়ে এসেছেন

عَنْ أَبِيْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ ﷺ كَلِمَتَانِ حَبِيْبَتَانِ إِلَى الرَّحْمَنِ خَفِيْفَتَانِ عَلَى اللِّسَانِ ثَقِيْلَتَانِ فِي الْمِيْزَانِ سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ سُبْحَانَ اللهِ الْعَظِيْمِ

আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘দু’টি কালিমা আছে, যেগুলো দয়াময়ের কাছে অতি প্রিয়, মুখে উচ্চারণ করা খুবই সহজ, দাঁড়িপাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দু’টো হচ্ছে) সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম’ (ছহীহ বুখারী, হা/৭৫৬৩)। রাসূলুল্লাহ (ﷺ) আরো বলেছেন, ‘সুবহানাল্লাহ’ বললে আমলের দাঁড়িপাল্লার অর্ধেক ভরে যায় আর ‘আলহামদুলিল্লাহ’ বললে বাকী অর্ধেক পূর্ণ হয়ে যায়’ (আহমাদ, ৪/২৬০, ৫/৩৬৫; সুনান দারমী, হা/৬৫৩)। অনুরূপভাবে রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘আমলের ওজনের বেলায় কোন আমলই সচ্চরিত্রতার সমান ভারী হবে না’ (আবূ দাঊদ, হা/৪৭৯৯; তিরমিযী, হা/২০০৩)। অন্যত্র রাসূলুল্লাহ (ﷺ) বলেন, ‘যে ব্যক্তি জানাযার সাথে কবরস্থান পর্যন্ত যায়, তার আমলের ওজনে দু’টি কিরাত রেখে দেয়া হবে (ছহীহ বুখারী, হা/১২৬১)। অন্য এক বর্ণনায় এসেছে, ‘এই কিরাতের ওজন হবে ওহুদ পাহাড়ের সমান’ (ছহীহ মুসলিম, হা/৬৫৪)।


প্রশ্নকারী : গোলাম রাব্বী, বরিশাল।





প্রশ্ন (৩) : যোহরের ছালাতের আউয়াল ওয়াক্ত কখন শুরু হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : হিবা কী ও কিভাবে সংঘটিত হয়? কোন্ ধরনের বস্তুতে হিবা শুদ্ধ হয়? হিবা এবং ছাদাক্বার মধ্যে পার্থক্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ফ্রিল্যান্সিং শিখে অর্থ-উপার্জন করা হালাল হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বাড়িতে কয়েকদিন পরপর মাকড়সা জাল বুনে। মাকড়সার জাল পরিষ্কার করার সময় যদি মাকড়সাকেও মেরে ফেলা হয়, তাহলে কি গুনাহ হবে? ঘরে মাকড়সার জাল থাকলে অভাব অনটন দেখা দেয়এ এটা কি সঠিক কথা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কুরআনের হাফিয ১০/৭০ জনের জন্য সুপারিশ করবে এ মর্মে কোন ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যারা পানের সাথে সাদা পাতা খায় এবং ২০ বছর বা ২৫ বছর ধরে ছালাত আদায় করে, তাদের ছালাত কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : কোন্ আলেম কুরআন-সুন্নাহ অনুযায়ী হক্ব কথা বলেন, তা সাধারণ মানুষ কিভাবে বুঝবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : আলেম বা সম্মানী ব্যক্তিদের হাতে চুম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বাচ্চাদের জ্ঞান বৃদ্ধির জন্য কোন ছহীহ দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আমি দীর্ঘদিন থেকে একটি মেয়ের সাথে যেনায় লিপ্ত। অনেকবার ছাড়তে চেয়েও পারিনি। আমি লজ্জায় কিছুই করতে পারি না। কী কী কাজ করলে আমি এটা থেকে বের হয়ে আসতে পারি? কিভাবে তওবাহ করতে পারি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : যে ব্যক্তি জুম‘আর দিনে সূরা কাহ্ফ পাঠ করবে, সে ৮ দিন পর্যন্ত সকল প্রকার অনিষ্ট থেকে মুক্ত থাকবে, যদিও তার মাঝে দাজ্জাল এসে যায়। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘একই বিক্রয়ে দু’টি শর্ত বৈধ নয়’ (তিরমিযী, হা/১২৩৪) হাদীছের সঠিক ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ