রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : একজন কুরআনের হাফিযের মর্যাদা সীমাহীন। হাফিয হওয়ার কারণে তাঁকে সব সময় কুরআন চর্চা করতে হবে। এতে হাফেয প্রতি অক্ষরে অক্ষরে ১০টি করে নেকী পাবে। এভাবে সাধারণ মানুষ হতে নেকী অর্জনের ক্ষেত্রে সে থাকে অগ্রগামী। ক্বিয়ামত দিবসে একজন হাফেয ফিরিশতাদের সাথে অবস্থান করবেন এবং জান্নাতে প্রবেশের পর বিভিন্ন স্তর অতিক্রম করে সুউচ্চ স্থান লাভ করবেন (আবূ দাঊদ হা/১৪৬৪, সনদ ছহীহ)। হিফযের গুরুত্ব ও মাহাত্ম্য এবং হাফিযদের মর্যাদায় এছাড়াও আরো অনেক হাদীছ রয়েছে।

তবে কুরআনের হাফিয ১০/৭০ জনের জন্য সুপারিশ করতে পারবেন মর্মে কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। এ সম্পর্কে বর্ণিত হাদীছটি নিতান্তই দুর্বল। ‘যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং মুখস্থ রাখে, এর হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে। তাকে আল্লাহ তা‘আলা জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারের এমন দশজন লোক সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন, যাদের প্রত্যেকের জন্য জাহান্নাম অনিবার্য ছিল’। হাদীছটি অত্যন্ত দুর্বল। ইমাম তিরমিযী (রাহিমাহুল্লাহ) বলেন,

هَذَا حَدِيْثٌ غَرِيْبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَلَيْسَ إِسْنَادُهُ بِصَحِيْحٍ ‏.‏ وَحَفْصُ بْنُ سُلَيْمَانَ يُضَعَّفُ فِي الْحَدِيْثِ‏.‏

‘এ হাদীছটি গরীব। আমরা শুধু উপরিউক্ত সূত্রেই এ হাদীছ জেনেছি। এর সনদ ছহীহ নয়। হাফছ ইবনু সুলাইমান হাদীছ শাস্ত্রে দুর্বল’ (তিরমিযী, হা/২৯০৫)। আল্লামা নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, হাদীছটি দুর্বল (যঈফুল জামে‘, হা/৪৬৬২; যঈফ তিরমিযী, হা ২৯০৫; তাখরীজু মিশকাত, হা/২০৮৩)। শায়খ আব্দুর রহমান মুবারকপুরী (রাহিমাহুল্লাহ) বলেন, এর সনদে হাফ্ছ ইবনু সুলাইমান নামক রাবী পরিত্যাজ্য (তুহফাতুল আহওয়াযী, ৭/৩২৩ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ, রংপুর।





প্রশ্ন (৪০) : ফের্কাবন্দীর পরিণতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : উঠাবাসা করতে সমস্যা হয় কিন্তু দাঁড়িয়ে থাকতে ও হাঁটতে কোন সমস্যা হয় না। বাজারেও হেঁটে বেড়ানো যায় কিন্তু মসজিদে ছালাতের সময় চেয়ার কিংবা টুলে বসে ছালাত আদায় করতে হয়। এ অবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : বিপদে পরে শাশুড়ী জামাইয়ের নিকট থেকে কিছু ঋণ গ্রহণ করেছিলেন। এখন শাশুড়ী ঋণ পরিশোধ করতে সক্ষম। জামাই নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) বিভিন্ন সিম (যেমন GP প্রভৃতি) কোম্পানীর ফান্ডে টাকা জমা রাখা যাবে কি? যদি কেউ সেই টাকার Interest না নেয়। আবার যদি সেই Interest নিয়ে অসহায় কাউকে দিয়ে দেয়া হয়, তাহলে এক্ষেত্রে তার বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : জনৈক বক্তা বলেছেন, দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। দাজ্জাল অচিরেই আগমন করবে। এভাবে বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মুনাজাতের পর মুখে হাত মাসাহ করা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কুরআন হাতে নিয়ে কোন কিছুর প্রতিজ্ঞা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : চাকুরীর বাধ্যবাধকতার কারণে পানি থাকা সত্ত্বেও হাত ও মুখে কসমেটিকস থাকায় তায়াম্মুম করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মসজিদুল হারাম ও মসজিদে নববীর লাইভ আযানের উত্তর দিলে তার ছওয়াব পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : নারীদের ক্যারিয়ার গঠনে ইসলাম কি বাধা দেয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : জনৈক আলেম لَهُ مَقَالِيدُ السَّمَوَاتِ وَالْأَرْضِ এই আয়াত সম্পর্কে বলেন যে, এর ব্যাখ্যা হল নিম্নে দু‘আ- لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، وَسُبْحَانَ اللهِ، وَبِحَمْدِهِ، وَأَسْتَغْفِرُ اللهَ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللهِ، الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ، بِيَدِهِ الْخَيْرُ، يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আর এর ফযীলত হল, যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে উক্ত আয়াত পাঠ করবে, তার জন্য ছয়টি ফযীলত রয়েছে- (ক) সে শয়তান ও তার সহযোগীদের থেকে রক্ষা পাবে। (খ) তাকে এক কিনতার (অঢেল মাপ) পরিমাণ নেকী দেয়া হবে। (গ) তার জন্য জান্নাতে একটি মর্যাদা বৃদ্ধি করে দেয়া হবে। (ঘ) তার সাথে চোখ জুড়ানো হুরদের বিবাহ দেয়া হবে। (ঙ) তার নিকট দশজন ফেরেশতা উপস্থিত থাকবে। (চ) কুরআন, তাওরাত, ইঞ্জীল ও যাবূর তেলাওয়াত করার মত নেকী দেওয়া হবে। বিশেষ করে সে একটি কবুল হজ্জ ও ওমরার নেকী পাবে। যদি সে ঐ দিন মারা যায় তবে শহীদের মর্যাদা লাভ করবে। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার বাবা ছোট কাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসাবে থাকে, তাদের সব ধরনের দেখাশুনা করে এবং তাদের যেকোন আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা তাদের ওয়ারিছদের কিছু সম্পত্তি দিয়ে বাকীগুলো আমার বাবাকে লিখে দিয়েছে। প্রশ্ন হল- আমার বাবার পক্ষে এই সম্পত্তি গ্রহণ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ