রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : মুক্বীম অবস্থায় একটি পরিবারের পক্ষ থেকে একটি পশু কুরবানী করাই উত্তম। তবে সামর্থ্য থাকলে একাধিক পশুও কুরবানী করতে পারবে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্জের ভাষণে বলেন, ‘হে জনম-লী! নিশ্চয় প্রতিটি পরিবারের উপরে প্রতি বছর একটি করে কুরবানী’ (তিরমিযী, হা/১৫১৮; আবু দাঊদ, হা/২৭৮৮; মিশকাত, হা/১৪৭৮, সনদ ছহীহ)।

ছাহাবায়ে কেরামও রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর উক্ত সুন্নাত অনুযায়ী আমল করতেন। ‘আত্বা ইবনু ইয়াসির ছাহাবী আবু আইয়ূব আনছারী (রাযিয়াল্লাহু আনহু)-কে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে কুরবানী কেমন ছিল মর্মে জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘একজন লোক একটি বকরী দ্বারা নিজের ও নিজের পরিবারের পক্ষ হতে কুরবানী দিত। অতঃপর তা নিজে খেত ও অন্যকে খাওয়াত (তিরমিযী, হা/১৫০৫; ইবনু মাজাহ, হা/৩১৪৭ ‘নিজ পরিবারের পক্ষ হতে একটা বকরী কুরবানী করা’ অনুচ্ছেদ, ‘কুরবানী’ অধ্যায়)।

উল্লেখ্য যে, ভাগা কুরবানী সংক্রান্ত হাদীছগুলো সফর সংক্রান্ত হলেও কোন সালাফী বিদ্বানগণ এ বর্ণনাগুলোকে শুধু সফরের সাথে খাছ করেননি। যেমন আল্লামা শামসুল হক আযীমাবাদী, আব্দুর রহমান মুবারকপুরী, ওবায়দুল্লাহ মুবারকপুরী, শায়খ বিন বায, শায়খ উছায়মিন প্রমুখ। তাই ভাগা কুরবানী নিয়ে সামান্য ইখতেলাফ থাকলেও একে নাজায়েয বলা যাবেনা। (ফাতাওয়া লাজনা দায়েমাহ, ১১তম খণ্ড, পৃ. ৩৯৫ ও ৪০৫ দ্র.; উছাইমিন, মাজমু‘ ফাতাওয়া ওয়া রাসায়েল, ২৫তম খ-, ২২ ও ৪৬ পৃ.; আল-ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ৫ম খণ্ড, ৪৫৩১ পৃ.)।


প্রশ্নকারী : আবূ তাহের, রাজশাহী।





প্রশ্ন (২৮) : লায়লাতুল ক্বদরের দু‘আটি প্রত্যেক ফরয ছালাতের শেষে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : মসজিদের ক্বিবলা বরাবর টয়লেট বা পেশাবখানা থাকলে উক্ত মসজিদে ছালাত আদায়ে কোন বাধা আছে কি? উল্লেখ্য, মসজিদের দেয়াল এবং টয়লেট ও পেশাবখানার দেয়াল একটাই। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামে নেককার দরিদ্রদের ইহকালীন ও পরকালীন মর্যাদা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : শরী‘আতে মুমিন নারী এবং পুরুষকে তাদের দৃষ্টি হেফাযত করতে বলা হয়েছে। অনিচ্ছাকৃত চোখ পরে যাওয়া গুনাহ নয়; তাহলে অনলাইনে আলেমগণের গুরুত্বপূর্ণ ইসলামিক লেকচার শোনার সময়, অনেক সময় এমন হয় যে, এক দৃষ্টিতে আলেমদের মুখের দিকে তাকিয়ে লেকচার শুনতে হয়। তখন শুধু তারা কী বলছেন সেদিকেই মনোযোগ থাকে। এখন জিজ্ঞাসা হলো, এতে কি একজন নারীর গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : আমরা জানি, নানাবিধ চিকিৎসায় ঔষধ হিসাবে এবং রান্নায় স্বাদ বৃদ্ধি কারণে ‘জায়ফল’ একটি অন্যতম জনপ্রিয় মসলা। এতে কোন মাদকতা নেই বা ক্ষতিকর কোন বৈশিষ্ট্য নেই। কিন্তু এ নিয়ে আলেমদের মাঝে দ্বিমত দেখতে পাই, কেউ বলে হারাম আবার কেউ বলে হালাল। এখন প্রশ্ন হল- জায়ফল খাওয়া কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ‘ষাট বছরের জীবনে কেউ এক ওয়াক্ত ছালাত ছেড়ে দিলেও সে কাফের’। সালাফদের থেকে এরকম কোন বক্তব্য পাওয়া যায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : আমার বিয়ে হয়েছে প্রায় ৯ বছর। প্রথম সন্তান মেয়ে হয়ে মারা গেছে। এটা কি আমার জন্য কোন বিপদ? সন্তান লাভের কোন বিশেষ আমল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামকে শুরু থেকে ধারাবাহিকভাবে জানতে চাইলে কোন্ বইগুলো পড়া উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কাফের দেশে ঘুরতে যাওয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জনৈক বক্তা বলেছেন, দাজ্জাল ‘জেরুজালেম’ থেকে বের হবে। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ফিতরার পরিমাণ হিসাবে কেউ বলছেন এক ছা‘ সমান আড়াই কেজি, কেউ পৌনে তিন কেজি, কেউ তিন কেজি বলছেন। সঠিক সমাধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ