রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : কুরআন অবমাননাকারীরা নিশ্চিতরূপে কাফির। উম্মাহর ইজমা অনুযায়ী যে ব্যক্তি কুরআনুল কারীমকে অথবা এর কিছু অংশকে, এমনকি কেউ যদি একটি মাত্র আয়াত অথবা অক্ষরকে অস্বীকার করে তবুও সে কাফির। আল্লাহ বলেন, ‘যারা কুফরী করেছে এবং আমার আয়াতসমূহে মিথ্যারোপ করেছে, তারাই জাহান্নামবাসী’ (সূরা আল-মায়িদাহ : ১০, ৮৬)‌। অন্যত্র বলেন, ‘নিশ্চয় যারা তাদের নিকট কুরআন আসার পর তা প্রত্যাখ্যান করে, (তাদেরকে কঠিন শাস্তি দেয়া হবে)। আর এ অবশ্যই এক মহিমাময় গ্রন্থ’ (সূরা আল-ফুছছিলাত : ৪১)। ‘নিশ্চয় যারা আমার আয়াতসমূহকে অবিশ্বাস করে তাদেরকে আমি অচিরেই আগুনে প্রবিষ্ট করব। যখনই তাদের চর্ম দগ্ধ হবে, তখনই তার স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করতে থাকে। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়’ (সূরা আন-নিসা : ৫৬)। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেছেন, ‘কুরআন সম্বন্ধে সন্দেহ করা কুফরী’ (আবূ দাঊদ, হা/৪৬০৩, সনদ হাসান ছহীহ)।

আবূ উছমান আল-হাদ্দাদ, ইমাম ইবনু আব্দিল বার্র, ইবনু কুদামাহ আল-মাক্বদিসী, ইমাম নববী, কাযী আয়ায, ইবনু বাত্তাহ, ইমাম ইবনু হায্ম, শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ ও ইবনু নুযাইম আল-হানাফী (রাহিমাহুমুল্লাহ) বলেন, ‘তাওহীদপন্থীদের ঐকমত্যানুসারে কুরআনুল কারীমের কোন একটি আয়াত অথবা অক্ষরকে অস্বীকার করলেও সে কাফির। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরো কুরআনুল কারীম আল্লাহ তা‘আলার পক্ষ থেকে নাযিলকৃত। সুতরাং এর মধ্যে বিন্দুমাত্র দ্বিধাগ্রস্ত হলে বা কমবেশি করলে সে কাফির (কাযী আয়ায, আশ-শিফা বি তা‘রীফি হুকূক্বিল মুছত্বাফা, ২/১১০১-১১০৫ পৃ.; আত-তামহীদ, ৪/২৭৮-২৭৯ পৃ.; হিকায়াতুল মুনাযারাতি ফিল কুরআন মা বা‘জি আহলিল বিদ‘আহ, পৃ. ৩৩; আল-মাজমূঊ, ২/১৯৩ পৃ.; শারহুন নববী, ৬/৮৮ পৃ.; আল-মুহাল্লা, ১/৩২ পৃ.; আছ-ছারিমুল মাসলূল আলা শাতিমির রাসূল, ৩/১১২১ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ আল-মামুন, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (২৪) : জুমু‘আর ফরয ছালাতের পর বাড়িতে দুই রাক‘আত অথবা মসজিদে ৪ রাক‘আত অথবা মসজিদে দুই বা চার অথবা চার ও দুই রাক‘আত ছালাত আদায় করা হয়। এটি কি সুন্নাতে মুওয়াক্কাদা না-কি সুন্নাতে গায়রে মুওয়াক্কাদা? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : খাৎনা করার সময় মুখে মিষ্টি দেয়া হয়, অনুষ্ঠান করা, গানবাজনা করা এবং গোসল দেয়ার সময় বিভিন্ন নিয়ম পালন করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : পিতার পূর্বে সন্তান মারা গেলে ঐ সন্তানের সম্পদে পিতা অংশ পাবে কি? পিতার সম্পদে ঐ মৃত ব্যক্তির ছেলেরা অর্থাৎ নাতিরা কি অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কাফের দেশে ঘুরতে যাওয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ‘ইসলামিক নিউজ’ বা ‘মানবিক নিউজ’ টিভিতে বেপর্দা নারী পাঠ করছে- এমন ভিডিওতে লাইক দেয়া যাবে কি? ইনটেশন, নিউজ যেহেতু কল্যাণকর তাই সমর্থন জানিয়ে লাইক দেয়া হয়। এটা কি ঠিক হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : সরকারী-বেসরকারী কর্মচারীরা যদি বেতন বাড়ানোর জন্য বা অন্য কোন কারণে কাজ বর্জন করে এবং যেসব দিনগুলোতে কাজ বর্জন করেছে সেই দিনগুলোর বেতন ঠিকই নিচ্ছে। প্রশ্ন হল- তাদের এই আয় কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : টেলিভিশনে কিংবা সরাসরি ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা জায়েয? বিভিন্ন দলকে সাপোর্ট করা, বিভিন্ন দলের পতাকা বাড়ির ছাদে লাগানো, তাদের জার্সি গায়ে পরা, তাদের খেলা সম্পর্কে মিছিল-মিটিং করা সম্পর্কে ইসলামের নীতিমালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : হোমিও ঔষধ খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিবাহের জন্য একাধিক মেয়ে দেখে সিদ্ধান্ত নেয়া জায়েয হবে, না-কি সরাসরি দেখার ক্ষেত্রে একজনের বেশি দেখা যাবে না? মেয়ে দেখার ক্ষেত্রে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : পেনশনের টাকা দিয়ে হজ্জ, ওমরাহ আদায় করলে সেটা কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : নবী করীম (ﷺ) বলেছেন, ‘তাঁর উম্মতকে রামাযান মাসের শেষ রাতে মাফ করা হয়। জিজ্ঞেস করা হল, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! এটা কি ক্বদরের রাত্রি? তিনি বললেন, না; বরং এই কারণে যে, কর্মচারীর বেতন দেয়া হয়, যখন সে তার কর্ম শেষ করে (আহমাদ, হা/৭৯০৪; মিশকাত, হা/১৯৬৮) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : সাধারণ মানুষ কিভাবে আওয়াল ওয়াক্ত নির্ধারণ করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ