মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
উত্তর : এটি আল্লাহ তা‘আলার বিশেষ নিদর্শন। যেমন মরার পর মানুষের বৈশিষ্ট্য হল- পচে-গলে মাটির সাথে মিশে যাওয়া। কিন্তু আল্লাহ তা‘আলা ফিরাউনকে ক্বিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় রাখবেন। এতে ফিরাউনের কোন কৃতিত্ব আছে কি? বরং সবটাই আল্লাহর ক্ষমতা। অনুরূপভাবে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সাজদাহ করা হারাম। অথচ আল্লাহর আদেশেই ফেরেশতারা আদম (আলাইহিস সালাম)-কে সাজদাহ করেছিলেন। আল্লাহর আদেশে ঘটনাটি ঘটার ফলে এটি শিরক নয়। ঠিক তেমনি আল্লাহর অনুমতি ব্যতীত কেউ-ই স্বেচ্ছায় জান্নাত বা জাহান্নামে চিরস্থায়ী হতে পারবে না। আর তাদেরকে তো একটা জীবন শেষ করার পর পরবর্তী জীবনে চিরস্থায়ী করা হবে। অথচ আল্লাহ তা‘আলা প্রথম লগ্ন থেকেই চিরস্থায়ী। আর তাঁর চিরস্থায়ী হওয়ার ব্যাপারে কারোর অনুমতির প্রয়োজন নেই। তিনি নিজেই স্বয়ংসম্পূর্ণ। তারা কী করে তাঁর সমতুল্য হতে পারে যাদেরকে তিনি নিজে চিরস্থায়ী করেছেন? (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-২২৯২৩৪৫)।

তাই কুরআন ও ছহীহ সুন্নাহ থেকে স্পষ্ট দলীল পাওয়ার পর কোন যুক্তি পেশ করা উচিত নয়। ধারণার বশবর্তী হয়ে কোন কথা বলা জায়েয নয়। যেমন আল্লাহ তা‘আলা বলেছেন,

وَ لَا تَقۡفُ مَا لَیۡسَ لَکَ بِہٖ عِلۡمٌ ؕ اِنَّ السَّمۡعَ وَ الۡبَصَرَ وَ الۡفُؤَادَ  کُلُّ  اُولٰٓئِکَ کَانَ  عَنۡہُ  مَسۡـُٔوۡلًا

‘যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হয়ো না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে’ (সূরা বানী ইসরাঈল : ৩৬)। কেননা উছূলে ফিক্বহ বা ইসলামী শরী‘আতের স্থিরীকৃত নীতিমালা সমূহের মধ্যে রয়েছে যে, لا اجتهاد مع النص ‘স্পষ্ট দলীল থাকতে ইজতিহাদ বা ক্বিয়াস চলবে না’। তাই এই প্রকারের ক্বিয়াসকে আলেমগণ ভ্রান্ত, অকেজো ও বিকৃত ক্বিয়াস হিসাবে আখ্যায়িত করেছেন (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১৩২৭৮৭ কুয়েতী ফিক্বাহ বিশ্বকোষ, ৪১/২৪৮; আরশীফ মুলতাক্বা আহলিল হাদীছ, ১১২/৪৯৮ পৃ.)।


প্রশ্নকারী : কালিমুল্লাহ, গুরুদাসপুর, নাটোর।





প্রশ্ন (১৭) : ছালাতের মধ্যে ক্বিরাআত ছুটে গেলে কিংবা ভুল হলে সহো সিজদা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ভুল করে বুকের দুধ খেলে কি দুধমাতা সাব্যস্ত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮): সালাম ফিরানোর পর যে যিকির করা হয়, তাকে যিকির বলা হয়, না-কি দু‘আ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ‘কতক ক্বারীকে কুরআন লা‘নত করে’। এ মর্মে কোন ছহীহ হাদীছ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : এক ব্যক্তি প্রতি মাসে আমার বিকাশে হাজারে বিশ টাকাসহ টাকা পাঠায়। কিন্তু আমি প্রায় এজেন্ট নাম্বার দিয়ে টাকা ওঠালে আমার খরচ পড়ে চৌদ্দ টাকা পঞ্চাশ পয়সা। বাকী ৫ টাকা ৫০ পয়সা আমার কাছে থেকে যায়। এই টাকাগুলো আমি খরচ করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি একটি জমি এক বছরের জন্য ৫০০০/- টাকা দিয়ে লিজ নিয়েছি। এখন ঐ জমি থেকে যদি বছরে দুই বার ফসল উৎপাদন করি, তাহলে সেই ফসলের ওশর কিভাবে আদায় করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : পালক সন্তান কি সম্পদের ওয়ারিছ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘ওয়াহদাতুল ওজূদ’ বা সবকিছুতে আল্লাহর উপস্থিতি বলতে কী বুঝায়? এর উপর কোন মুসলিম বিশ্বাস করতে পারে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি সুইডেনের প্রবাসী। রাষ্ট্র থেকে ভাতা পেয়ে থাকি। বাড়ি স্কুল ও বাজার থেকে অনেক দূরে হওয়ায় গাড়ি কিনতে হয়েছে। আমার কিছু প্রতিবেশী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দেয়। অথচ সুইডেনের শ্রম আইন অনুযায়ী এই কাজটি অবৈধ। আমার এখনও রেসিডেন্স পারমিট না থাকায় আমি এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারি না। প্রশ্ন হলো, আমার এই কাজটি কি ইসলামে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : যাদের মানহাজ-আক্বীদা সঠিক নয়, তাদের কুরআন তিলাওয়াত বা ইলমী আলোচনা শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমার মা-বাবার সাথে আমার স্ত্রীর ঝগড়া হওয়ার কারণে কয়েক বছর আগে সে বাপের বাড়ি চলে যায়। আমি তখন বিদেশে ছিলাম। আমি বলেছিলাম, যদি আমাকে নিয়ে সুখী হতে না পার তবে অন্য কাউকে বিয়ে করে সুখী হও। কিন্তু সে তা করেনি। এখন পর্যন্ত আমরা সংসার করে আসছি। আর সমস্যা হয়নি। প্রশ্ন হল, এভাবে বললে কি ত্বালাক্ব হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : কবরস্থানের গাছের ফলমূল ও পাতা খাওয়া বা ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ