মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
উত্তর : শায়খ রাবী বিন হাদী আল-মাদখালী বর্তমান সময়ের প্রখ্যাত মুহাদ্দিছ, সমাজ সংস্কারক। শায়খ মাদখালী ১৯৩১ সালে সঊদী আরবের ‘জাজান’ প্রদেশে জন্মগ্রহণ করেন। রাজধানীর ইমাম মুহাম্মাদ বিশ্ববিদ্যালয়, মদীনা বিশ্ববিদ্যালয় এবং উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স ও পি-এইচডি ডিগ্রী অর্জন করেন। যেখানে বিভিন্ন পর্যায়ে তার শিক্ষকদের অন্যতম ছিলেন শায়খ বিন বায, শায়খ ছালেহ আল-উছায়মীন, শায়খ নাছিরুদ্দীন আলবানী (রাহিমাহুমুল্লাহ), আব্দুল মুহসিন আল-আব্বাদ  (হাফিযাহুল্লাহ) সহ অনেকেই।

পরবর্তীতে তিনি মদীনা ইসলামী বিশ^বিদ্যালয়ে হাদীছ অনুষদে দারস দেন। বিভাগীয় প্রধান হিসাবে মদীনা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করেন। তাঁর জ্ঞান, প্রজ্ঞা এবং হাদীছ বিশ্লেষণে দক্ষতা পর্যবেক্ষণ করে অনেক মনীষী তাঁর সম্পর্কে সুন্দর মন্তব্য করেছেন। শায়খ বিন বায (রাহিমাহুল্লাহ)-কে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘তিনি আহলে সুন্নাহ ওয়াল জামা‘আতের একজন উত্তম অনুসারী, তাঁর জ্ঞান, আক্বীদা ছহীহ। তাঁর লেখনী থেকে চাইলে কেউ উপকার নিতে পারে’। শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘রাবী মাদখালীর রাবীদের সমালোচনা নিয়ে বিরোধীরা যা বলছে সে বিষয়ে তাদের নিকট কোন জ্ঞান নেই; বরং মাদখালির নিকট এ বিষয়ে ইলম আছে’।

শায়খ ছালেহ উছায়মীন (রাহিমাহুল্লাহ) -কে তাঁর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি তাঁর সম্পর্কে ভালো ছাড়া কিছুই জানি না। তিনি একজন মুহাদ্দিছ এবং আহলে সুন্নাহর একনিষ্ঠ অনুসারী। তাছাড়া মুকবিল হাদী, শায়খ ইবনু জিবরীন প্রমুখ বিদ্বান শায়খ রাবী বিন হাদী আল-মাদখালী সম্পর্কে প্রশংসাসূচক বক্তব্যই দিয়েছেন। সালাফী মানহাজ থেকে বের হয়ে গেছেন এমন বক্তব্য বর্তমান দুনিয়ার পরিচিত কোন সালাফী বিদ্বান দিয়েছেন মর্মে আমাদের জানা নেই। আর তা অসম্ভব। সর্বশেষ হেদায়াতের মালিকানা মহান আল্লাহর হাতেই নিয়োজিত। আল্লাহ আমাদেরকে সালাফী মানহাজকে আঁকড়ে ধরে থাকার তাওফীক্ব দান করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন-আমীন!!

প্রশ্নকারী : সাজ্জাদ শাওন, টাঙ্গাইল।




প্রশ্ন (২২) : যেকোন মসজিদে ই‘তিকাফ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : জনৈক বক্তা বলেন, যে বান্দা রামাযানের ছিয়াম পালন করে তার সাথে প্রত্যেক দিন তাঁবুতে সুরক্ষিত হুরদের মধ্য হতে একজনকে বিবাহ দিয়ে দেন। প্রত্যেক স্ত্রীর সাথে ৭০টি দামী কাপড় থাকবে। প্রত্যেকটির রং হবে পৃথক পৃথক। তাকে ৭০ প্রকারের সুগন্ধিযুক্ত রং দেয়া হবে। এক রঙের সাথে অন্য রঙ মিলবে না। প্রত্যেকেই বসে থাকবে হীরার খাটে, যাতে মুক্তা দ্বারা বিন্যস্ত করা থাকবে ৭০টি বিছানা, যার আস্তর থাকবে রেশমের। ৭০টি বিছানার উপর থাকবে ৭০টি পালঙ্ক। প্রত্যের স্ত্রীর জন্য থাকবে ৭০ জন্য সেবিকা, যারা তার সেবা করবে। আর ৭০ জন সেবিকা থাকবে তার সাথে মুলাক্বাতের জন্য। আর প্রত্যেক সহচরের সাথে থাকবে অনেক সম্ভ্রান্ত সাথী। জান্নাতে স্বর্ণের পাত্র থাকবে তাতে বিভিন্ন রঙের খাবার থাকবে। প্রথম যে স্বাদ পাওয়া যাবে শেষেও সে স্বাদ পাওয়া যাবে। আর তার স্বামীকেও অনুরূপ লাল হীরার খাট দেয়া হবে, যার উপর দু’টি স্বর্ণের বালা থাকবে, যা বিন্যস্ত থাকবে লাল হীরা দ্বারা। এটা রামাযানের প্রত্যেক দিন ছিয়াম পালনকারীর জন্য, অন্য নেক আমলের জন্য নয় (ত্বাবারাণী, আল-মু‘জামুল কাবীর হা/৯৬৭)। উক্ত বর্ণনা কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমি ফজরের দু’রাক‘আত সুন্নাত বাড়ী থেকে আদায় করে এমন সময় মসজিদে এসেছি, যখন জামা‘আত শুরু হতে অনেক সময় রয়েছে। এমতাবস্থায় আমি কি আবার ছালাত আদায় করব, না-কি বসে পড়ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোন ছেলে সন্তান না থাকায় পিতা কি তার জীবদ্দশায় সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিতে পারবে?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : কোন্ কোন্ উদ্দেশ্যে দণ্ডায়মান হওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে, আমার পরীক্ষা শেষ হওয়ার আগে আর মোবাইল দেখবো না, তবে যদি দেখি তাহলে আর মুসলিম থাকব না। প্রশ্ন হল- এই ওয়াদা ভঙ্গ করার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? এই হাদীছ নাকি হাসান। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দেশে প্রচলিত শেয়ার বাজারের ব্যবসা শরী‘আতসম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মাফলার বা হুডি পরে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কার সাথে আমার বিয়ে হবে এটা কি পরিবর্তনশীল, না-কি নির্ধারিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : মাদরাসায় যাকাতের টাকা দেয়া যাবে কি? মাদরাসার ভবন নির্মাণ বা জমি কেনার কাজে ব্যবহার করলে বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) :  যে ব্যক্তি আল্লাহ তা‘আলার তাওহীদে বিশ্বাস করে, কিন্তু কিছু দায়িত্ব পালনে অলসতা পোষণ করে তার হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ