রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
উত্তর : প্রথম শব্দ ‘হুজুর’ শব্দটি ফার্সী, উর্দূ হিসাবে বাংলা ভাষায় ব্যবহার হয়ে আসা একটি শব্দ। যা আপত্তিকর। হুজুর মানে উপস্থিত। অনেকে মনে করে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাযির-নাযির বা সর্বদা উপস্থিত এমন ধারণা থেকেই ‘হুজুর’ শব্দটির আগমন (ফীরুযুল লুগাত, পৃ. ৫৭১)। তাই ‘হুজুর’ শব্দটি পরিহার করতে হবে। আর ‘মাওলা’ শব্দটি আরবী। এটি বিভিন্ন অর্থ বহন করে। ‘আমাদের’ দিকে সম্বন্ধ হওয়ায় শব্দটি ‘মাওলানা’ হয়েছে। অর্থ ‘আমাদের অভিভাবক’, ‘আমাদের মালিক’ বা ‘আমাদের গোলাম’। ‘মাওলা’ শব্দটি আল্লাহর জন্য ব্যবহার হয়েছে আবার মানুষের ক্ষেত্রেও ব্যবহার হয়েছে। যেমন পূর্বে ‘গোলাম’-এর ‘মালিক’-কে ‘মাওলা’ বলা হত। আবার মালিক যখন গোলামকে মুক্ত করে দিত, তখনও তাকে ‘মাওলা’ বলা হত। প্রায় সব হাদীছ গ্রন্থকার একটি বিষয় নিয়ে অধ্যায় রচনা করেছেন- بَابُ مَوْلَى القَوْمِ مِنْ أَنْفُسِهِمْ ‘কোন গোত্রের আযাকৃত গোলাম তাদেরই অন্তর্ভুক্ত সম্পর্কিত অনুচ্ছেদ’ (‘ফারায়েয’ অধ্যায়-৮৫, অনুচ্ছেদ-২৪)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, مَوْلَى الْقَوْمِ مِنْ أَنْفُسِهِمْ ‘সম্প্রদায়ের আযাদকৃত গোলাম তাদেরই বলে গণ্য হবে’ (ছহীহুল বুখারী, হা/৬৭৬১)। মহান আল্লাহ বলেন, ‘আমি প্রত্যেকের মাওলা বা অভিভাবক বানিয়েছি’ (সূরা আন-নিসা : ৩৩)। বুঝা যায় যে, ‘মাওলা’ শব্দটি আল্লাহর জন্য ও অন্যের ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে। তবে যা আল্লাহকে বুঝানো হয়েছে তা মানুষের ক্ষেত্রে ব্যবহার না করাই উচিত।


প্রশ্নকারী : আবু সাঈদ, রংপুর।




প্রশ্ন (১৯) : শীতের কারণে অনেক সময় ওযূ অবস্থায় লেপের মধ্যে অবস্থান করি। লেপের মধ্যে হাঁটুর উপর কাপড় উঠে গেলে অথবা অন্য কোন সময় হাঁটুর উপর কাপড় উঠলে ওযূ নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : বিবাহের সুন্নাতী তরীকাগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন্ কোন্ রক্ত বের হলে ছিয়াম ভেঙ্গে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : প্রত্যেক ফরয ছালাতের পর সূরা আল-ইখলাছ তিনবার করে পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): জনৈক আলেম বলেন, জুম‘আর দিন মুসলিমদের জন্য ঈদের দিন। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : যে ব্যক্তি ক্বিয়ামতের মাঠে স্থাপিত মীযানকে বিশ্বাস করে না তার হুকুম কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ফী নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা বৈধ কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ছাদাক্বাহ করার ফযীলত বর্ণনায় বলা হয় যে, দান সম্পদকে হ্রাস করে না। আল্লাহ তা‘আলা ক্ষমার মাধ্যমে বান্দার সম্মান বৃদ্ধি করেন এবং যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। এ বর্ণনাটি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ইসলামে দাড়ি রাখার প্রয়োজনীয়তা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : জামা‘আতে আমার কোন রাক‘আত ছুটে গেলে জামা‘আত শেষে সেটা পূরণ করব। সেক্ষেত্রে ইমাম যখন শেষ বৈঠকে তাশাহ্হুদ, দরূদ এবং ছানা পড়বে, তখন আমি কি শুধু তাশাহ্হুদ পড়ে চুপ থাকব, না-কি আমিও দরূদ ও ছানা পড়ব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : হাদীছ অস্বীকারকারী/বিদ‘আতীদের ভ্রান্ত যুক্তির খণ্ডন করব কিভাবে? এ দায়িত্ব কি সাধারণ জনগণেরও, না-কি শুধু আলেমদের? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ