রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : যাকাত প্রদানের ক্ষেত্রে হিজরী সালের হিসাব করাই শরী‘আত সম্মত। আল্লাহ তা‘আলা বলেন,  یَسۡـَٔلُوۡنَکَ عَنِ الۡاَہِلَّۃِ ؕ قُلۡ ہِیَ مَوَاقِیۡتُ لِلنَّاسِ وَ الۡحَجِّ ‘তোমার নিকট তারা জিজ্ঞেস করে নতুন চাঁদের বিষয়ে। বলে দাও যে, এটি মানুষের জন্য সময় নির্ধারণ এবং হজ্জের সময় ঠিক করার মাধ্যম’ (সূরা আল-বাক্বারাহ; ১৮৯)। উক্ত আয়াতে আল্লাহ চাঁদকে মাসের শুরু ও শেষ নির্ধারক হিসাবে গণ্য করেছেন। অন্য হাদীছে এসেছে, রাসূল (ﷺ) রামাযান মাসে বেশি বেশি দান-ছাদাক্বা করতেন (ছহীহ বুখারী, হা/৬)। অন্য হাদীছে রাসূল (ﷺ) বলেন, ‘তোমরা চাঁদ দেখে ছিয়াম শুরু করবে এবং চাঁদ দেখে ছিয়াম বন্ধ করবে। যদি চাঁদ দেখা না যায়, তবে ৩০ দিন ছিয়াম পূর্ণ করবে’ (ছহীহ বুখারী, হা/১৯০৬; ছহীহ মুসলিম, হা/১০৮০)।

উক্ত হাদীছে রাসূল (ﷺ) মাসের শুরু ও শেষ চাঁদ দেখার সাথে নির্দিষ্ট করেছেন এবং এর উপর ছিয়ামের বিধান জারী করেছেন। আর এ বিষয়ে ছাহাবায়ে কেরামের ‘ইজমা’ রয়েছে। সঊদী আরবের ফাতাওয়া বোর্ডের স্থায়ী কমিটিও যাকাতের ক্ষেত্রে হিজরী সনকে অগ্রাধিকার দিয়েছেন। তাছাড়া ইংরেজী বর্ষ অনুযায়ী হিসাব করলে বছরের হিসাব কম হবে। অর্থাৎ ৩৩ বছরে ১ বছর কমে যাবে। ৩৩ গুণ ১১=৩৬৩ দিন। পক্ষান্তরে হিজরী হলে বছর বেশী হবে। ফলে ফকীর, মিসকীন ও দরিদ্ররা এক বছরের যাকাত বেশি পাবে।


প্রশ্নকারী : আব্দুল্লাহ জাওয়াদ, চট্টগ্রাম।





প্রশ্ন (৩১) : আল্লাহর আরশ বহনকারী ফেরেশতাদের নাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ‘ক্বা‘বা ঘরের দিকে তাকানো ইবাদত’ এ কথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আক্বীদা, আচরণ ও আমলের ক্ষেত্রে তাওহীদের হাক্বীক্বাত বা প্রকৃতি জানার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : পেনশনের টাকা দিয়ে হজ্জ, ওমরাহ আদায় করলে সেটা কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আছর কিংবা ফজর ছালাতের পর মসজিদে প্রবেশ করলে তাহিইয়াতুল মাসজিদ দুই রাক‘আত ছালাত পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : ইফতারের শুরুতে ও শেষে কোন্ দু‘আ পাঠ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৯) : ছিয়াম অবস্থায় ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করলে ছিয়াম ও ওযূ ভঙ্গ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : স্বামী তার স্ত্রীকে বলেছে, তার মায়ের প্রতিটি কথা মেনে চলতে হবে। কিন্তু শাশুড়ি চান যে, তার ছেলের বউ তার দেবর, চাচা, চাচাতো ভাই, খালাত ভাই সবার সাথেই সাধারণভাবেই চলুক। এক্ষেত্রে স্ত্রীর করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মহিলারা কৃত্রিম নখ, চোখের পাপড়ি ও কালারড লেন্স ব্যবহার করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্টুডিও-এর ব্যবসা যেমন ছবি তোলা, ছবি প্রিন্ট করা প্রভৃতির ব্যবসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : তাহাজ্জুদ ছালাত আদায়ের নিয়ম জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমরা দুই ভাই এক বোন। বড় ভাই এক ছেলে সন্তান রেখে বাবার আগেই মারা গেছেন। পরে বাবাও মারা যান। বাবার মারা যাওয়ার পর বাবার অছিয়ত অনুযায়ী ভাতিজাকে বাবার রেখে যাওয়া সম্পদ থেকে আমার সমপরিমাণ অংশ দিয়েছি। আমার কোন ছেলে সন্তান নেই, দুই মেয়ে। এখন আমার ভাতিজা কি আমার মৃত্যুর পর আমার সম্পদের অংশ পাবে? পেলে কত অংশ পাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ