রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : রুক্বইয়াহ শারইয়্যাহ নিয়ে যারা কাজ করেন তারা কিছু আলামতের কথা উল্লেখ করে থাকেন। তবে এ আলামতগুলো অনুমাননির্ভর। জিনের আছরের আলামতগুলো হল, (১) আযান ও কুরআন তিলাওয়াত শুনা থেকে চরমভাবে মুখ ফিরিয়ে নেয়া। (২) তার উপরে তিলাওয়াত করা হলে বেহুঁশ হয়ে পড়া, খিঁচুনি দেয়া কিংবা ধরাশায়ী হওয়া। (৩) বেশি বেশি ভয়ানক স্বপ্ন দেখা। (৪) একাকী ও নির্জনে থাকা এবং অদ্ভূত সব আচরণ করা। (৫) তার উপরে তিলাওয়াত করা হলে কখনো কখনো যে শয়তান তাকে আছর করেছে সে কথা বলে উঠা। (৬) উন্মাদের মত আচরণ করা। যেমনটি আল্লাহ তা‘আলা বলেছেন, ‘যারা সূদ খায় তারা তার ন্যায় দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ দ্বারা পাগল করে’ (সূরা আল-বাক্বারাহ : ২৭৫)।

এছাড়াও মাথা ব্যথা যা মাথার এক অংশ থেকে অপর অংশে স্থানান্তরিত হয়। চেহারা হলুদ হয়ে যাওয়া। বেশি বেশি ঘাম হওয়া ও পেশাব হওয়া। রুচি কমে যাওয়া। রাতে ঘুম না হওয়া। নির্জনে ও একাকী থাকতে পসন্দ করা। বিষন্নতা ও অলসতা (আর-রুক্বইয়াহ আশ-শারইয়্যাহ, পৃ. ১০; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৪০, ১২৫৫৪৩)।

পরিত্রাণের উপায় : (১) আল্লাহ‌র উপর তাওয়াক্কুল (নির্ভর করা) এবং তাঁর কাছেই ধর্ণা দেয়া। (২) শরী‘আতসম্মত রুক্বইয়াহ করা ও ঝাড়ফুঁক করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝাড়ফুঁক হল- সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস দিয়ে। নবী (ﷺ)-কে এগুলো দিয়ে চিকিৎসা করা হয়েছিল। এ দু’টোর সাথে সূরা আল- ইখলাছও যোগ করা যায়। আর সূরা ফাতিহা দিয়ে রুক্বইয়াহ্ করা সফল রুক্বইয়াহ্ যেমনটি হাদীছ থেকে সাব্যস্ত। জাদু থেকে নিরাময়ের ক্ষেত্রে আরেকটি উপায় হল- বরই গাছের সাতটি সবুজ পাতা নিয়ে সেগুলোকে গুঁড়া করবে। এরপর সেগুলোকে একটি বালতিতে রাখবে এবং ঐ গুড়াগুলোর উপর গোসল করার জন্য প্রয়োজনমত পানি ঢালবে। এরপর পাত্রটিতে আয়াতুল কুরসি, সূরা আল-কাফিরুন, সূরা আল-ইখলাছ, সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস এবং জাদুর আয়াতগুলো তথা সূরা আল-বাক্বারাহ : ১০২; সূরা আল-আ‘রাফ : ১১৭-১১৯; সূরা ই্উনুস : ৭৯-৮২ এবং সূরা ত্বোহার ৬৫-৬৯ নং আয়াত পড়বে। এরপর কিছু পানি পান করবে। আর অবশিষ্ট পানি দিয়ে গোসল করবে। কোন কোন সালাফ এভাবে করে উপকার পেয়েছেন। (৩) জাদু কর্মটি খুঁজে বের করে সেটি নষ্ট করে ফেলা, যেভাবে নবী (ﷺ) করেছিলেন, যখন লাবিদ ইবনু আ’সাম আল-ইহুদী তাঁকে যাদু করেছিল। (৪) বৈধ ঔষধগুলো ব্যবহার করা। যেমন খালি পেটে ৭টি আলিয়া বারনি খেজুর (মদীনার এক জাতের খেজুর) খাওয়া। যদি এ খেজুর না-পাওয়া যায় তাহলে যে কোন খেজুর আল্লাহ্‌র ইচ্ছায় উপকারী হবে। (৫) হিজামা বা শিঙ্গা লাগানো। (৬) নিরন্তর দু‘আ করা (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৪০)।


প্রশ্নকারী : আব্দুর রশীদ, যশোর।





প্রশ্ন (২) : তাহাজ্জুদ ছালাত আদায়ের নিয়ম জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চেয়েছিলেন। কিন্তু আল্লাহ অনুমতি দেননি। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছরের ছালাতে যদি ইমামের সাথে দুই রাক‘আত পায়, তবে বাকী দুই রাক‘আতে সূরা ফাতিহার সাথে অন্য কোন সূরা পড়তে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ঘরের ভিতর বিছানা বিছানোর নির্দিষ্ট কোন দিক আছে কি? যেমন- পূর্ব-পশ্চিম না উত্তর-দক্ষিণ। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অপরাধী সন্দেহে গণপিটুনি দিয়ে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কী বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ‘মাযহাব’ শব্দটি কোন্ ভাষার, এর অর্থ কী? মাযহাব না মানলে কি কাফের হয়ে যাবে? মাযহাবের সংখ্যা কত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ক্বিয়ামতের দিন সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে? কেউ কেউ বলে যে, ‘বস্ত্র পরিধান করেই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্বিয়ামতের দিন উঠবেন’, একথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : প্রচলিত আছে যে, কেউ যদি জুমু‘আহ বা অন্য কোন ছালাতের আযান দেয়, তাহলে ঐ ব্যক্তি আর ছালাতের ইমামতি করতে পারবে না। এটা কি হাদীছসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯): ব্যাংকে সূদ নেয়া ব্যতীত টাকা রাখা বা সঞ্চয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯): নগদ অর্থের যাকাত হিসাব করার পদ্ধতি কী? ধরুন আমার কাছে ২ লক্ষ টাকা আছে। এই অর্থের উপর এক বছর অতিবাহিত হয়েছে। এই সম্পদে যাকাতের পরিমাণ কতটুকু? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আমার নামটি জাপানিজ শব্দের। আমি আমার নাম পরিবর্তন করতে চাই। নাম পরিবর্তন করলে আক্বীক্বা দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ