রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : অন্যান্য আদম সন্তানের ন্যায় মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)ও একজন মাটির তৈরি মানুষ, তিনি নূরের তৈরি নন। এটাই সঠিক আক্বীদা এবং সালাফে ছালেহীন ছাহাবায়ে কেরামের আক্বীদা। আল্লাহ তা‘আলা বলেন, ‘আপনি বলুন! আমি তো তোমাদের মতই একজন মানুষ, আমার প্রতি প্রত্যাদেশ হয় যে, তোমাদের মা‘বূদ একজন’ (সূরা আল-কাহ্ফ : ১১০)। উক্ত আয়াত ছাড়াও আরো আয়াত দ্বারা প্রমাণিত হয় যে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একজন মানুষ (সূরা বানী ইসরাঈল : ৯৩; সূরা হা-মীম সিজদা : ৬)। আর মানুষ মাটির তৈরি। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর তাঁর নিদর্শন সমূহের মধ্যে হচ্ছে- তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা মানুষ হিসাবে ছড়িয়ে গেছ’ (সূরা আর-রূম : ২০)। হাদীছেও বহু স্থানে বলা হয়েছে যে, মানুষ মাটির তৈরি (ছহীহ মুসলিম, হা/২৯৯৬, (ইফাবা হা/৭২২৫), ‘যুহদ’ অধ্যায়, অনুচ্ছেদ-১১; তিরমিযী, হা/৩২৭০, ২/১৬৩ পৃ.; মিশকাত, হা/৫৭০১)।

সবকিছু সৃষ্টির আগে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে সৃষ্টি করা হয়েছে, এ ব্যাপারে যে বর্ণনাগুলো আছে সেগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং মুহাদ্দিছগণের ঐকমত্যে সবই মিথ্যা অপবাদ (আল-আছারুল মারফূ‘আহ ফিল আখবারিল মাওযূ‘আহ, পৃ. ৪৩; সিলসিলাতুল আহাদীছিল ওয়াহেয়াহ, পৃ. ১৫৭; সিলসিলা ছহীহাহ হা/৪৫৮-এর আলোচনা দ্র.)। বরং সর্ব প্রথম কলম সৃষ্টি করেছেন (আবূ দাঊদ, হা/৪৭০০; তিরমিযী, হা/২১৫৫, ৩৩১৯; মিশকাত, হা/৯৪; সনদ ছহীহ, ছহীহুল জামে‘, হা/২০১৭)।


প্রশ্নকারী : আব্দুল ওয়াহিদ, চাঁপাইনবাবগঞ্জ।




প্রশ্ন (১৪) : সঊদী আরবে অনেক প্রবাসী এমন রয়েছেন যাদের বিদেশে আসা বাবদ বেশ কিছু টাকা ঋণ হয়ে যায়। তবে উমরা করার সময়-সুযোগ সবসময় হয় না বিধায় অনেকেই ঋণ পরিশোধের আগেই উমরা করে। সেক্ষেত্রে উমরা ক্ববুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : শান্তিপূর্ণ বিক্ষোভ, প্রতিবাদ মিছিল, মানববন্ধন করা কী ইসলামে জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪২) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সর্বশেষ যে খাবার খেয়েছেন, তার মধ্যে পেঁয়াজ ছিল অন্যতম। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : মোবাইল ব্যাংকিং বিকাশে কেউ হাযারে ২০ টাকা খরচ দিয়ে পাঠালে, টাকা তোলার পর একাউন্টে ২/৩ টাকা থেকে যায়, কোম্পানি পুরো ২০ টাকা কাটে না। এই অবশিষ্ট টাকা গ্রহণ হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ঈদের স্বালাতের পূর্বেই কি যাকাতুল ফিতরের সমস্ত খাদ্যদ্রব্য বন্টন করতে হবে না-কি ঈদের পরেও করা যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মসজিদ বা অন্য কোথাও দান-ছাদাক্বাহ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একজন বিবাহিত মহিলা এবং অবিবাহিত ছেলে যদি যেনা করে, তারপর সে ছেলে নিজের ভুল বুঝতে পেরে যদি তওবা করে; তাহলে তার তাওবা কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : মীলাদুন্নাবী উদযাপন করা যাবে না কেন? ‘ইয়া নাবী’ বলা যাবে কি? মীলাদে যে দরূদ পড়া হয় সেটা কি হাদীছে আছে? অনেকেই বিভিন্ন হাদীছের হাওয়ালা দেয় বিশেষ করে ইমাম সুয়ূত্বী (রাহিমাহুল্লাহ) এর বইয়ের দলীল জানতে চাই? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : নবী-রাসূল, ছাহাবায়ে কেরামের বিভিন্ন ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ত্বালাক্বপ্রাপ্তা স্ত্রীকে অন্যের কাছে রেখে হালালা করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : বাইরে গেলে ওযূ করার সময় মহিলারা হিজাবের উপর মাথা মাসাহ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৯) : ছিয়াম অবস্থায় ওযূ করার পর স্ত্রীকে স্পর্শ করলে ছিয়াম ও ওযূ ভঙ্গ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ