রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
উত্তর : অবৈধ পন্থায় প্রবাস বলতে সাধারণত কোনও দেশের আইন-কানুন ভঙ্গ করে বা অনুমতি ছাড়া সেখানে বসবাস করা এবং কাজ করাকে বোঝায়। মনে রাখা উচিত যে, একজন মানুষ যখন প্রবাসে যাওয়ার জন্য ভিসা গ্রহণ করে, তখন সে দেশে গিয়ে সেখানকার আইন-কানুন মেনে চলার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে। অতএব সে আইন ও শরী‘আত উভয় দৃষ্টিকোণ থেকে উক্ত দেশের প্রচলিত আইন-কানুন মেনে চলতে বাধ্য। আল্লাহ তা‘আলা বলেন, یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَوۡفُوۡا بِالۡعُقُوۡدِ ‘হে ইমানদারগণ! তোমরা অঙ্গীকার (ও চুক্তিসমূহ) পূর্ণ কর’ (সূরা আল-মায়েদাহ: ১)। আর রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, اَلْمُسْلِمُوْنَ عَلَى شُرُوْطِهِمْ ‘মুসলিমগণ তাদের শর্তের উপরে প্রতিষ্ঠিত থাকবে’ (আবূ দাঊদ, হা/৩৫৯৫, সনদ হাসান ছহীহ)। অর্থাৎ মুসলিমগণ তাদের সাথে কৃত শর্ত লঙ্ঘন করবে না। সুতরাং প্রবাসীদের জন্য ইচ্ছাকৃতভাবে সে দেশের কোন আইন লঙ্ঘন করা জায়েয নেই। (যদি শরী‘আত বিরোধী কোন আইন না হয়। শরী‘আত বিরোধী হলে তা মানা জায়েয নয়)। অতএব কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে অবৈধভাবে প্রবাসে বসবাস করে, তাহলে সে দেশের আইনের দৃষ্টিতে যেমন অপরাধী বলে গণ্য হবে, তেমনি ইসলামী শরী‘আতের দৃষ্টিতেও সে গুনাহগার হবে। তবে সে যদি হালাল কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে তাহলে হারাম নয়।


প্রশ্নকারী: সাকিব, গোদাগাড়ী, রাজশাহী।





প্রশ্ন (১৪) : কেউ যদি মাযারে গরু, ছাগল, হাঁস-মুরগী ও টাকা-পয়সা দান করে, তাহলে শিরক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : প্রচলিত আছে যে, ‘৭০ বছর বয়স হলে বৃদ্ধ-বৃদ্ধাদের কোন পাপ ফেরেশতারা লিখেন না’। উক্ত দাবী কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): প্রচলিত আছে যে, ‘৭০ বছর বয়স হলে বৃদ্ধ-বৃদ্ধাদের কোন পাপ ফেরেশতারা লিখেন না’। উক্ত দাবী কি শরী‘আতসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি নির্জনে সংঘটিত একটি গোপন পাপে আক্রান্ত। দীর্ঘদিন ধরে তা ছেড়ে দেয়ার চেষ্টা করছি, কিন্তু সফল হতে পারছি না। কিছুদিন ছেড়ে দিই, আবার ফিরে যাই। এভাবেই বারবার ঘটছে। আমি চিন্তিত যে, এই গুনাহ নিয়ে কীভাবে আল্লাহর সামনে উপস্থিত হব? আমার পরিণতি খারাপ হয়ে যেতে পারে। তবে পাঁচ ওয়াক্ত ছালাত মসজিদে আদায় করি, সুন্নাত ছালাত পড়ি, ছালাত-পরবর্তী যিকির এবং সকাল-সন্ধ্যার যিকির পাঠ করি, ছালাতুদ-দুহা ও তাহাজ্জুদ পড়ি, ছাদাক্বাহ করি, নফল ছিয়াম রাখি, কুরআনের নিয়মিত তিলাওয়াত বজায় রাখার চেষ্টা করি, কুরআন হিফয করছি এবং শরয়ী ইলম অর্জনের চেষ্টা করছি। তাহলে আমি গোপনে আল্লাহর অবাধ্যতা করার পরও কি আল্লাহ এসব আমল কবুল করবেন? না-কি এগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণার মতো করে দেবেন? এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার উপায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : পুরুষরা হাতে-পায়ে মেহেদি লাগাতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : সুদী ব্যাংকে চাকুরী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ক্বিয়ামতের দিন সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে? কেউ কেউ বলে যে, ‘বস্ত্র পরিধান করেই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্বিয়ামতের দিন উঠবেন’, একথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমার বাবার মাসিক আয় জানি না। অনেক রকম কাজ করে উপার্জন করেন। সরকার আমার ইনস্টিটিউটকে উপবৃত্তি প্রদান করে থাকে আর আমি যতদুর জানি যাদের বাবার মাসিক ইনকাম ২০ হাজার টাকার বেশি তাদের সরকার উপবৃত্তি দিবে না। এমতাবস্থায় আমি কী করতে পারি? আমার উপবৃত্তি গ্রহণ করা জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ছাদাক্বাহ করার ফযীলত বর্ণনায় বলা হয় যে, দান সম্পদকে হ্রাস করে না। আল্লাহ তা‘আলা ক্ষমার মাধ্যমে বান্দার সম্মান বৃদ্ধি করেন এবং যে আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে আল্লাহ তাকে উন্নত করেন। এ বর্ণনাটি সঠিক! - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত কোন অমুসলিম জিম্মিকে হত্যা করার পরিণাম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : যিলহজ্জ মাসের প্রতিটি দিনের ছিয়াম এক বছরের ছিয়ামের সমতুল্য। এর প্রতিটি রাতের ইবাদত লায়লাতুল ক্বদরের ইবাদতের সমতুল্য। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ