বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
উত্তর : জিহ্বা ও ঠোঁট না নাড়িয়ে মনে মনে কুরআন তেলাওয়াত করলে কোন নেকী পাওয়া যাবে না। তবে কুরআন নিয়ে গবেষণার কারণে তাকে নেকী দেয়া হবে। কুরআন তেলাওয়াত নিঃসন্দেহে যিকির। আর যিকির কয়েকভাবে হতে পারে। যেমন অন্তরের মাধ্যমে- আয়াত নিয়ে গবেষণা করা, আল্লাহকে ভয় করা, ভালবাসা, ভরসা করা, ক্ষমতা সম্পর্কে সচেতন থাকা ইত্যাদি। জিহ্বা দ্বারা- আযান, ছালাত, কুরআন তেলাওয়াত, তাবলীগ, খুৎবা, সকাল-সন্ধ্যার দু‘আ ইত্যাদি (মাজমূঊ ফাতাওয়া, ১০ম খণ্ড, পৃ. ৫৬৬)।

ইমাম কাসানী (রাহিমাহুল্লাহ)-কে মনে মনে কুরআন তেলাওয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, একে কুরআন তেলাওয়াত বলা যাবে না। তুমি কি দেখনা কোন সক্ষম মুছল্লী যদি জিহ্বা নাড়িয়ে কুরআন তেলাওয়াত না করে তার ছালাত হবে না (বাদায়েঈ, ৪র্থ খণ্ড, পৃ. ১১৮)। শায়খ ছালেহ আল-উছায়মীন (রাহিমাহুল্লাহ)-কে জিজ্ঞেস করা হয়েছিল একই বিষয়ে- তিনি বলেন, ‘কিরাআত বা পড়া অবশ্যই জিহ্বা দ্বারা হতে হবে যদিও তা নিঃশব্দে হয় (ফাতাওয়া ইবনু উছায়মীন, ১৩তম খণ্ড, পৃ. ১৫৬)।


প্রশ্নকারী : আবু শাহেদ শাকিব, দিনাজপুর।




প্রশ্ন (৭) : একজন পুরুষ তার স্ত্রীর নিজ বোনকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করে সংসার করছে। কিন্তু বোনকে বিবাহ করার পূর্বে স্ত্রীকে ত্বালাক্ব দেয়নি। এমতাবস্থায় উক্ত বিবাহ সঠিক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতের মধ্যে সাইয়িদুল ইস্তিগফার ও আল্লাহর প্রশংসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে মানুষকে গাধা, কুকুর ইত্যাদি বলে সম্বোধন করে থাকে। এ ব্যাপারে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : হানাফী মাযহাবের আলেমরা বলে থাকেন যে, একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হলে সে নিজে নিজে বিবাহ করতে পারবে। অভিভাবকের অনুমতির প্রয়োজন নেই। তারা দলীল হিসাবে পেশ করে নিম্নের হাদীছটি। একদা রাসূল (ﷺ)-এর কাছে এসে এক মেয়ে বলল, আমাকে বিয়ে করুন। রাসূল (ﷺ) বললেন, আমার প্রয়োজন নেই। তখন এক ছাহাবী দাঁড়িয়ে বলেন, আপনার প্রয়োজন না হলে আমার প্রয়োজন আছে। তখন রাসূল (ﷺ) তাদেরকে বিবাহ করিয়ে দেন (বুখারী, হা/২৩১০; মুসলিম, হা/১৪২৫)।। তাদের দাবী কি সঠিক? কোন মেয়ে অভিভাবক ছাড়া বিয়ে করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হালাল ১০ টাকা ধার করে একটা কলম কিনে হারাম টাকা দিয়ে ধার পরিশোধ করলে ক্রয়কৃত কলমটি কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মেশিনগুলো ২৪ ঘণ্টা চালু রাখতে হয়। সেজন্য ডিউটি টাইমে সবাই মিলে একসাথে জামা‘আতে ছালাত আদায় করা সম্ভব হয় না। একজন একজন করে গিয়ে ছালাত আদায় করে থাকে। এক্ষেত্রে তাদের কি জামা‘আত ত্যাগ করার গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : সহবাস করার পর যদি ইচ্ছাকৃতভাবে ফজরের ছালাত দেরিতে পড়া হয়, তাহলে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কাউকে মোবাইল ব্যবহার করার জন্য google account খুলে দেয়া হয়া বা Facebook আইডি ঠিক করে দেয়া হয়া আর তিনি যদি ঐসব ব্যবহার করে গান, নাটক বা হারাম সম্পর্ক রাখে, তাহলে তার গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৬) : সূরা মুলকের ফযীলত সম্পর্কিত বর্ণিত হাদীছ কি ছহীহ? কেননা তিরমিযী, আবু দাউদে হাসান এবং হাকিম ও দারীমীতে ছহীহ বলা আছে। হাসান হলে কি আমলযোগ্য? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : চার রাক‘আত বিশিষ্ট ছালাতের প্রথম বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ার পর কেউ যদি ভুলে দুরূদে ইবরাহীম পড়ে, তাহলে তাকে কি সাহু সিজদাহ দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ইসলামে নেককার দরিদ্রদের ইহকালীন ও পরকালীন মর্যাদা কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : এক মসজিদের সভাপতি বলেছেন, আমার মসজিদের আশে পাশে সব মানুষ সালাফী নয়। তাই উনি সালাফী, দেওবন্দী, জামা‘আতী সবাইকে দিয়ে খুৎবা দেওয়ান। কেউ দাঁড়িয়ে খুতবাহ দেন, কেউ বসে দেন। সভাপতি বলেন, এটা দাওয়াতের হিকমাহ। এক্ষেত্রে সালাফদের নীতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ