রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : উক্ত রোগের কারণে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকলে তায়াম্মুম করবে (আবূ দাঊদ, হা/৩৩৪; মুসনাদে আহমাদ, হা/১৭৮১৩, ১৭৮৪৫; ইরওয়াউল গালীল, হা/১৫৪; তাবয়ীনুল হাক্বাইক্ব, ১/৩৬; ফাৎহুল ক্বাদীর, ১/১২৪-১২৫, ১৩৪; আল-ইনছাফ, ১/১৯৩; আল-মুগনী, ১/১৮৯, ১৯২ পৃ.)। শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ (রাহিমাহুল্লাহ), শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ), শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) বলেন, ‘যদি শরীরে কোন ক্ষত থাকে কিংবা নাকে কোন কোল্ড এলার্জি বা ঘা থাকে অথবা চর্মরোগ থাকে, সেক্ষেত্রে সম্ভবপর হলে ওযূর সময় ক্ষতস্থান ব্যতীত অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলো ধৌত করবে এবং আঘাতপ্রাপ্ত অঙ্গগুলোর উপর সিক্ত হস্তে মাসাহ করবে। আর যদি সম্ভবপর না হয় তবে তার জন্য ওযূর পরিবর্তে তায়াম্মুম করা বৈধ (শারহুল ঊমদাহ, ১/৪৩৩-৪৩৪; আশ-শারহুল মুমতি‘, ১/১৭২, ২১০, ৩৭৮-৩৭৯ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২০৯৩৫)। আল্লাহ তা‘আলা বলেছেন, لَا یُکَلِّفُ اللّٰهُ نَفۡسًا اِلَّا وُسۡعَهَا ‘আল্লাহ কাউকেই তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেন না’ (সূরা আল-বাক্বারাহ : ২৮৬)‌‌। অন্যত্র তিনি বলেন, فَاتَّقُوا اللّٰهَ مَا اسۡتَطَعۡتُمۡ ‘তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় কর’ (সূরা আত-তাগাবূন : ১৬)। আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেছেন, وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ ‘আর যদি আমি তোমাদেরকে কোন বিষয়ে আদেশ করি তাহলে তোমরা তা যথাসাধ্য পালন করবে’ (ছহীহ বুখারী, হা/৭২৮৮; ছহীহ মুসলিম, হা/১৩৩৭)।

প্রশ্নকারী : মাহমুদুল হাসান, বগুড়া।





প্রশ্ন (২৩) : পাত্রী দ্বীনদার কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল পাত্রী ফেসবুক মেসেঞ্জারে অন্য ছেলেদের সাথে কথা বলে। জানা সত্ত্বেও ওই পাত্রীকে বিয়ে করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : নির্বাচন আসলে দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা শাহজালাল, শাহপরান, বায়েযীদ বুস্তামী মাযারসহ বিভিন্ন মাজার যিয়ারত করে দু‘আ নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবে এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান/শেখ মুজিবের মাযারে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দেশ পরিচালনা করার চিন্তা করে। এগুলো কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আমি বাংলাদেশ নৌবাহিনীতে কর্মরত। আমার প্রতিষ্ঠানের পার্শ্বে একটি ক্যাফিটেরিয়া আছে, যেখানে সরকারীভাবে শুধু ব্যাচেলর সৈনিকদের খাবার খাওয়ানো হয়। প্রতিদিন প্রচুর পরিমাণ খাবার অতিরিক্ত থেকে যায়। নিধার্রিত সময় শেষ হলে ঐ খাবারগুলো ডাস্টবিনে ফেলে দেয়া হয়। নির্ধারিত সময় শেষে ঐ খাবার নিয়ে এসে খেলে হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন বিদ‘আতী মারা গেলে তার জন্য দু‘আ করা এবং তার প্রশংসা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫০) : ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু’-এর ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২): বাচ্চাদের কারণে সন্ধ্যাবেলা ঘরের দরজা-জানালা বন্ধ রাখতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : সূরা ইয়াসীন ও ত্বা-হা পাঠের ফযীলত বর্ণনায় বলা হয় যে, আল্লাহ তা‘আলা আসমান ও যমীন সৃষ্টির এক হাযার বছর পূর্বে সূরা ‘ত্বা-হা’ ও ‘ইয়াসীন’ পাঠ করলেন। তখন ফেরেশতারা শুনে বললেন, ধন্য সেই জাতি, যাদের উপর এটা নাযিল হবে, ধন্য সেই পেট যে সেটা ধারণ করবে এবং ধন্য সেই মুখ যে সেটা উচ্চারণ করবে (দারেমী, হা/৩৪১৪; মিশকাত, হা/২১৪৮; বঙ্গানুবাদ মিশকাত, হা/২০৪৫, ৫/১৮ পৃ.)। বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : ইসলামী খিলাফতের দায়িত্ব ও কর্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কারো গায়ে পা লাগলে তাকে ছুয়ে সালাম করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলারা বাড়ীতে ই‘তিকাফ করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : জনৈক অবিবাহিত যুবক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ত্বালাক্বপ্রাপ্তা অসহায় মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। কিন্তু সম্মানবোধ উল্লেখ করে পরিবার তা মেনে নিচ্ছে না। তাদের মতের বাইরে এসে ঐ মেয়েকে বিয়ে করলে আমি কি তাদের অবাধ্য সন্তান হিসাবে পরিগণিত হব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : কেউ যদি এই বলে মানত করে থাকে যে, কোন একটা কাজে সফল হলে সে আল্লাহর শুকরিয়া উদ্দেশ্যে ১০০ রাক‘আত নফল ছালাত পড়বে। সেটা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ