রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : চার রাক‘আত বিশিষ্ট সুন্নাত ছালাত এক সালামে অথবা দুই সালামে উভয় ভাবে পড়া যায়। ‘তিরমিযী’-র ভাষ্যকার আল্লামা আব্দুর রহমান মুবারকপুরী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যোহরের পূর্বের চার রাক‘আত সুন্নাত ছালাতকে সালাম দ্বারা বিভক্ত করে পড়া অথবা এক সালামে পড়া কোন পক্ষেই কোন মারফূ‘ ছহীহ হাদীছ সম্পর্কে আমি অবগত হতে পারিনি। ফলে কেউ এক সালামে পড়তে চাইলে পড়তে পারবে অথবা দুই সালামে পড়তে চাইলেও পড়তে পারবে’ (আব্দুর রহমান মুবারকপুরী, তুহফাতুল আহওয়াযী, ২/৪১১ পৃ.)।

ইমাম বুখারী (রহিমাহুল্লাহ) নফল বা সুন্নাত ছালাতগুলো দু’রাক‘আত করে পড়ার প্রমাণে একটি অধ্যায় রচনা করেছেন এবং ছাহাবী ও তাবেঈদের আমলসমূহ সংকলন করেছেন। তিনি ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনছারী (রাযিয়াল্লাহু আনহু)-এর কথা নকল করে বলেন, মদীনার বিদ্বানগণ দিনের সুন্নাতগুলো দু’রাক‘আত করে পড়ে সালাম ফিরাতেন (ছহীহ বুখারী, ১/১৫৫ পৃ.)। আল্লামা ইবনু হাজার আসক্বালানী (রাহিমাহুল্লাহ) বলেন, জমহূর ওলামা রাত-দিনের নফল বা সুন্নাত ছালাতগুলো দু’রাক‘আত করে পড়ার মতকে গ্রহণ করেছেন (ফাৎহুল বারী, ৩/৬৩ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুল রাযযাক, চারঘাট, রাজশাহী।




প্রশ্ন (২৮) : ইমাম ক্বিরায়াত উচ্চৈঃস্বরে পড়বে এবং মুক্তাদিরা আস্তে পড়বে তার দলীল কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : প্রবাসে অবৈধভাবে বসবাসকারী অনেকে ঋণগ্রস্ত অবস্থায় আছে, যাদের দেশে এসে জীবন ধারণের কোন ব্যবস্থা নেই। তাদের ক্ষেত্রে অবৈধভাবে প্রবাসে থেকে অর্থ উপার্জন করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি জুম‘আর দিন আগে আগে মসজিদে উপস্থিত হবে, সে জান্নাতে প্রবেশ করবে। এ মর্মে কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ইসলামের দৃষ্টিতে ছেলে-মেয়েদের সহশিক্ষা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কেউ যদি মাযারে গরু, ছাগল, হাঁস-মুরগী ও টাকা-পয়সা দান করে, তাহলে শিরক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : স্ত্রীর কানের দুল ও হাতের আংটি মিলে ৭ আনা স্বর্ণ আছে, যা তিনি সবসময় ব্যবহার করে থাকেন। প্রশ্ন হল- এর কি যাকাত দিতে হবে? যদি যাকাত ফরয হয়, তাহলে কত টাকা যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ছোটবেলায় আমার বাবা মারা যান। আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়ি তখন আমার অবিভাবক মা এবং চাচারা। ফুফুদের ওয়ারিশ সূত্রে জমির অংশ বাবদ সে সময়ের বাজার মূল্য থেকে কিছু টাকা কম দেন। তাতে তারা পুরোপুরি সন্তুষ্ট না থাকলেও জমি লিখে দেন। তবে এখন তাদের আচরণে টাকার বিষয়ে অসংগতি প্রকাশ পাচ্ছে। এখন উক্ত সম্পত্তি ভোগ করা কি আমার জন্য জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : ইসলামের দৃষ্টিতে AI (Artificial Intelligence)-এর ব্যবহার বিধি কীরূপ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : গুল ব্যবহার করলে ছিয়াম নষ্ট হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মাজা বা হাঁটুতে ব্যথা বা এক্সিডেন্টে পা ভাঙ্গার কারণে রুকূ‘ ও সিজদা করতে অক্ষম ব্যক্তি চেয়ারে বসে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কেউ যঈফ হাদীছের উপর আমল করলে কি গুনাহগার হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ