রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : অবশ্যই ছালাত শুদ্ধ হবে। কারণ মসজিদ নির্মাণের সময় কোন একটি তলা অথবা কোন একটি কক্ষকে ইমাম বা মুয়াজ্জিনের বাসস্থান, লাইব্রেরী, সেমিনার কক্ষ অথবা দ্বীনি তা‘লীমের জন্য নির্দিষ্ট করা জায়েয। এ বিষয়টি নিয়তের উপর নির্ভরশীল। মসজিদের যে জায়গাটি ছালাত আদায়ের জন্যই নির্ধারিত করা হয়েছে, অবশ্যই সেটি মসজিদ হিসাবেই ব্যবহার করতে হবে। তবে যে অংশটুকু আনুষঙ্গিক কাজের জন্য প্রাচীর দ্বারা নির্দিষ্ট করা হয়েছে তার উপর মসজিদের বিধান কার্যকর হবে না। অর্থাৎ ঐ স্থানে প্রবেশকালে তাহিয়্যাতুল মসজিদ পড়তে হবে না, সেখানে ই‘তিকাফ থাকা যাবে না, অনুরূপভাবে সেখানে অপবিত্র নারীরাও অবস্থান করতে পারবেন। শায়খ উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘উল্লেখযোগ্য বিষয় হল- যে জায়গাটি ছালাত আদায়ের জন্য অর্থাৎ মসজিদের নিয়তেই নির্মিত হয়েছে। পরবর্তীতে কিন্তু সে জায়গার কোন অংশ অন্য কাজের জন্য নির্দিষ্ট করা যাবে না (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৫/২২১; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১০/২২১; মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ১৪/৩৫১ পৃ.; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১১৮৬৮৫, ২৬৬৯৬৩)


প্রশ্নকারী : যুবাইর, দামকুড়াহাট, রাজশাহী।





প্রশ্ন (৫) : সূদী ব্যাংক প্রদত্ত ‘শিক্ষা বৃত্তি’ নেয়া কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : যক্ষা রোগে আক্রান্ত কোন ব্যক্তি ছিয়াম রাখতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : তাহিয়্যাতুল মসজিদ বা দুখুলুল মসজিদ কখন যরূরী আর কখন যরূরী নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : ফরয ছালাত শেষ করে অর্থাৎ সালাম ফিরিয়ে সুন্নতী যিকিরগুলো পড়ার পর একাকী হাত তুলে দু‘আ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : জ্যোতির্বিদ্যা শিক্ষা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘আহলেহাদীছ’ নামে কোন মসজিদের নামকরণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : মৃত ব্যক্তিকে দাফন করার পর আমাদের সমাজে অনেকে সম্মিলিত মুনাজাত করে। এটা করা কতটুকু জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : কবরে মৃত ব্যক্তি কী ধরনের প্রশ্নের মুখোমুখি হয়ে থাকে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নাম কয়টি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : অনেক বছর আগে আমি এক দোকান থেকে দুইটা ইস্টিকারের বান্ডেল নিয়েছিলাম। দাম ছিল ২০ টাকা। তারপর অনুতপ্ত হয়ে আমি দোকানদারকে অন্য কথা বলে তাকে সেই টাকাটা পরিশোধ করে দিয়েছি। প্রশ্ন হল- এভাবে টাকা ফেরত দেয়া যাবে কি?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : বাড়ির চাকর থেকে কি পর্দা করতে হবে? কেউ কেউ বলে, মাথায় কাপড় থাকলে সমস্যা নেই। এমতাবস্থায় করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : লুডু ও ক্যারাম বোর্ড খেলা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ