রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : শরী‘আতসম্মত যৌথ ব্যবসা নীতির একটি উল্লেখযোগ্য হল- ‘মুদারাবা’ ব্যবসা, অর্থাৎ লভ্যাংশের অংশীদারিত্ব ভিত্তিক যৌথ ব্যবসা। একজনের টাকা ও অন্যজনের শ্রম। যেমন খাদীজা (রাযিয়াল্লাহু আনহা)-এর ছিল সম্পদ ও রাসূল (ﷺ)-এর ছিল শ্রম, কিন্তু লভ্যাংশের অংশীদার উভয় পক্ষ হবে। এর বৈধতার জন্য কিছু শর্ত আছে। যথা:
(১) অর্থ বিনিয়োগকারীকে প্রতি মাসের নির্দিষ্ট সময়ে পূর্ব নির্ধারিত টাকা লভ্যাংশের নামে দেয়া যাবে না, প্রতি মাসে আপনাকে ৫০০ বা ১০০০ দেবো, এরকম টাকা নির্ধারণ করা যাবে না, বরং উভয়ের সম্মতিতে লভ্যাংশের একটি পার্সেন্টেজ নির্ধারণ করতে হবে, অর্ধাংশ, তৃতীয়াংশ, অথবা চতুর্থাংশ এবং যখন যেমন মুনাফা হবে, সেই হারে-ই তারা ভাগাভাগি করবে।
(২) নগদ বিনিয়োগ করতে হবে।
(৩) বিনিয়োগের পরিমাণ উল্লেখ থাকতে হবে। যাতে হিসাব রাখা সহজ হয়।
(৪) বিনিয়োগকারী শ্রমিকের উপর কোনরূপ শর্তারোপ করতে পারবে না।
(৫) কর্মী, শ্রমিক বা আমলকারী শুধু লভ্যাংশের অংশীদার হবে। আর ক্ষতি বা লোকসানের দায়ভার শুধু বিনিয়োগকারী বহন করবে। আদতে কিন্তু দু’জনেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, এক্ষেত্রে কর্মীর কর্ম আর বিনিয়োগকারীর অর্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদি আমলকারীকেও অর্থের ক্ষতি বহন করতে হয়, তাহলে এমন মুদারাবা বাতিল হিসাবে পরিগণিত হবে।
(৬) কোন কারণে মুদারাবার চুক্তি ভঙ্গ করলে সমস্ত লভ্যাংশ বিনিয়োগকারী পেয়ে যাবে, শ্রমিক শুধু তার শ্রমের পারিশ্রমিক পাবে (আল-ইসতিযকার, ২১/১২৪; আল-ইক্বনা‘ ফী মাসাঈলিল ইজমা‘, ২/২০০; আল-মুগনী, ৫/৪০; ফিক্বহুস সুন্নাহ, ৩/২০৫-২০৭; আল-মাজমূঊ শারহুল মুহাযযাব, ১৪/৩৬৬; ফাতাওয়া আল-জামিঊল কাবীর ইবনে বায অফিশিয়াল ওয়েবসাইট, ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-১২২৬২২)।

মোদ্দাকথা হল, ইসলাম মুদারাবা লেনদেন বৈধ করেছে। ইসলাম সূদবিহীন অর্থ ব্যবস্থা প্রচলনে মুদারাবা তথা অংশীদারিত্ব ব্যবসা জায়েয করেছে। এতে একজনের মূলধন থাকবে এবং অন্যজন ব্যবসায়ে কাজ করবে। আর এভাবে অর্জিত লভ্যাংশ উভয়ের মধ্যকার চুক্তি অনুসারে পাবে। তবে ব্যবসায়ে ক্ষতি হলে মূলধন বিনিয়োগকারীর ওপর বর্তাবে। আর শ্রমদাতার ওপর ক্ষতির ভাগ বর্তাবে না, যেহেতু তার কষ্ট ও শ্রম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সে অর্থের ক্ষতির অংশীদার হবে না।


প্রশ্নকারী : তাওহীদ, কুমিল্লা।





প্রশ্ন (২৭) : ঈদের ছালাতের খুত্ববাহ শেষে দানকৃত অর্থ দায়িত্বপ্রাপ্ত ইমামকে দেয়া কতটুকু শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ছেলের নাম ‘আদনান ইকতিদার’ রাখা যাবে কি? পিতা-মাতার সাথে মিল রেখে নাম রাখা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আল্লাহ চিরস্থায়ী। কিন্তু যেসকল মানুষ শিরক করে মারা যায় তারা তো চিরস্থায়ী জাহান্নামী এবং যারা প্রকৃত মুসলিম তারা চিরস্থায়ী জান্নাতী। তাহলে আল্লাহর চিরস্থায়ীত্বের সাথে মানুষের স্থায়িত্ব তুলনা করা শিরক হবে কি? এখানে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোন পার্থক্য থাকল না। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন ব্যক্তি এক ছেলেসহ তার স্ত্রীকে ত্বালাক্ব দেয়। পরে সেই ব্যক্তি এমন এক মহিলাকে বিয়ে করে যে মহিলার আগের পক্ষের এক মেয়ে আছে। প্রশ্ন হল- এই ব্যক্তির পূর্বের স্ত্রীর ছেলের সাথে নতুন বিবাহিত স্ত্রীর আগের পক্ষের মেয়ের সাথে বিবাহ বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ছালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে মসজিদে আযান দেয়নি। এমতাবস্থায় বলা হয় যে, আযান শুনে ছালাত পড়তে হবে। এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আধুনিক যুগের যাতায়াত ব্যবস্থা উন্নত ও আরামদায়ক হওয়ায় সফর অবস্থায় ছিয়াম রাখা কষ্টকর নয়। এমতাবস্থায় ছিয়ামের বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : দাদার আগে যদি ছেলে মারা যায়, তাহলে নাতিরা কোন সম্পত্তির ভাগ পাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ইচ্ছা করে দীর্ঘদিন ছালাত আদায় না করলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে টাকা ডিপোজিট করে অর্থ উপার্জন করা যাবে কি? অনেক অনলাইন প্লাটফর্ম রয়েছে যেখানে এক্সপার্ট ব্রোকার রয়েছে, যারা গ্রাহকদের টাকা ডিপোজিট করার মাধ্যমে ডলার বিটকয়েন ও ইথিরিয়াম কেনা বেচা করে। এটা নির্দিষ্ট সময়ের জন্য আন্তর্জাতিক ভার্চুয়াল মুদ্রা বিনিময় বা কেনাবেচা হয়ে থাকে, এতে কিছু সময় লাভ হয়, আবার লসও হয়। বিভিন্ন দেশের সরকার তা বৈধ ঘোষণা করেছে। তবে বাংলাদেশে এব্যাপারে অস্পষ্ট অবস্থান লক্ষনীয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : পরীক্ষার্থীদের জন্য বিদায় অনুষ্ঠান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জনৈক মুছল্লী ১ম জামা‘আত শেষ হওয়ার পর মসজিদে যায় এবং সুন্নাত শুরু করে। পরক্ষণেই বুঝতে পারে যে, মসজিদের অপর কোণে ২য় জামা‘আত হচ্ছে। এখন কি সে সুন্নাত ছেড়ে দিয়ে জামা‘আতে অংশগ্রহণ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ইন্টারনেটে বিভিন্ন নবী-রাসূলগণের অ্যানিমেশন ভিডিও এবং ইসলামিক কার্টুন পাওয়া যায়। এ সকল ভিডিও দেখা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ