রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : একটি খুত্ববাহ দেয়াই ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ (ﷺ) ঈদায়নের ছালাত শেষে দাঁড়িয়ে একটি খুত্ববাহ দিয়েছেন (ছহীহ বুখারী, হা/৯৭৮, ইফাবা হা/৯২৭, ২/২১৮-১৯; ছহীহ মুসলিম, হা/৮৮৫; মিশকাত, হা/১৪২৯; বঙ্গানুবাদ মিশকাত, হা/১৩৪৫, ৩/২১০ পৃ.)। উল্লেখ্য, ইমাম নাসাঈ জুমু‘আর দুই খুত্ববার হাদীছ ঈদ অধ্যায়েও বর্ণনা করেছেন (নাসাঈ, হা/১৫৮৩ ও ১৫৮৪ ও হা/১৪১৭-১৮)। আর তার আলোকেই অনেকে মনে করেন যে, ঈদের খুত্ববাহ দু’টি। অথচ উক্ত হাদীছ কোন মুহাদ্দিছ ঈদ অধ্যায়ে বর্ণনা করেননি। ঐ হাদীছ সকলেই জুমু‘আর অধ্যায়ে উল্লেখ করেছেন (ছহীহ মুসলিম, হা/৮৬২; নাসাঈ, হা/১৪১৭-১৮, ‘জুম‘আ’ অধ্যায়)। সুতরাং এই হাদীছ দিয়ে ঈদের দুই খুত্ববার দলীল পেশ করা ঠিক হবে না। শায়খ আলবানী (রাহিমাহুল্লাহ) এর  প্রতিবাদ করে  বলেন,  ‘নিশ্চয় এটা  জুমু‘আর খুত্ববার বিষয়’ (তাহক্বীক্ব ইবনু মাজাহ, হা/১২৮৯)।

উল্লেখ্য যে, ঈদায়নের দুই খুত্ববার পক্ষে ইবনু মাজাহ, বায়হাক্বী, বাযযার প্রভৃতি গ্রন্থে যে হাদীছগুলো এসেছে, তা সবই যঈফ (ইবনু মাজাহ, হা/১২৮৯; বিস্তারিত দ্রঃ সিলসিলা যঈফাহ, হা/৫৭৮৯)। অমনিভাবে হাফেয ইবনু হাযম ও ইবনু কুদামা প্রমুখ বিদ্বান ছহীহ দলীল ছাড়াই ঈদায়নের দুই খুত্ববার পক্ষে যে মত প্রকাশ করেছেন, ছহীহ হাদীছের বিপরীতে তা গ্রহণযোগ্য নয়। অতএব ঈদায়নের জন্য একটি খুত্ববাহই সুন্নাত সম্মত।

প্রশ্নকারী : সাখাওয়াত, ঢাকা।





প্রশ্ন (৯) : ঝাড়ফুঁক বৈধ হওয়ার জন্য শরী‘আতে কী কী শর্ত উল্লেখ করা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বর্তমানে কোন পণ্যের মূল্য কম আছে (যেমন- ইট)। এখন ক্রয় করে রেখে বাজার মূল্য যখন বেশি হবে তখন যদি বিক্রয় করে তাহলে এমন ব্যবসা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : যে সমস্ত প্রতিষ্ঠানে খ্রিস্টানদের ক্রুশ চিহ্নযুক্ত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, সেগুলো পড়ালেখা করা যাবে কি? এক্ষেত্রে  পিতা-মাতার আদেশ অমান্য করলে অবাধ্যতা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : কেউ সূদী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মারা গেলে তার পক্ষ থেকে ঋণ পরিশোধ না করা পর্যন্ত কি তার কবরে শাস্তি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : কঠিন রোগে আক্রান্ত হলে আরোগ্য লাভের উদ্দেশ্যে নফল ছিয়াম রাখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : তাহাজ্জুদ পড়ার পরে ফজরের সময় হওয়ার আগেই যদি কেউ ফজরের সুন্নাত পড়ে ফেলে তাহলে তা ছহীহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : রাসূল (ﷺ)-এর কবরে যাওয়া ও যিয়ারত করা হজ্জের অংশ মনে করলে কি বিদ‘আত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কেউ গান-বাজনাকে হালাল মনে করলে তার ঈমান থাকবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : আল্লাহকে ‘খোদা’ বলে ডাকা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৯) : নবী করীম (ﷺ) বলেছেন, ‘তাঁর উম্মতকে রামাযান মাসের শেষ রাতে মাফ করা হয়। জিজ্ঞেস করা হল, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! এটা কি ক্বদরের রাত্রি? তিনি বললেন, না; বরং এই কারণে যে, কর্মচারীর বেতন দেয়া হয়, যখন সে তার কর্ম শেষ করে (আহমাদ, হা/৭৯০৪; মিশকাত, হা/১৯৬৮) মর্মে বর্ণনাটি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কুরআন হাতে নিয়ে কোন কিছুর প্রতিজ্ঞা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কোন অসুস্থ ব্যক্তি দু‘আ চাইলে শুক্রবারে জুমু‘আর ছালাতের পর সম্মিলিতভাবে মুনাজাত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ