রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : হাশরের ময়দানে মানুষের পাশাপাশি সকল পশু-পাখি ও জীব-জন্তুও পুনরুত্থিত হবে এবং দুনিয়াতে যে সব পশু-পাখি অন্য পশু-পাখির উপর অন্যায়ভাবে আক্রমণ করেছিল, সে দিন তাদের প্রতিশোধ গ্রহণ করা হবে। তারপর আল্লাহর হুকুমে সেগুলো মাটিতে পরিণত হবে। ফলে তাদের জান্নাত বা জাহান্নামে যাওয়ার আর কোন প্রসঙ্গ থাকবে না। কুরআন, হাদীছ এবং ছাহাবায়ে কেরামের বক্তব্য দ্বারা সেটাই প্রমাণিত হয়। আল্লাহ তা‘আলা বলেন, وَإِذَا الْوُحُوْشُ حُشِرَتْ ‘আর যখন বন্য পশুদেরকে (হাশরের মাঠে) সমবেত করা হবে’ (সূরা আত-তাকবীর : ৫)। ক্বাতাদাহ (রাহিমাহুল্লাহ) এ আয়াতের ব্যাখ্যায় বলেন,هذه الخلائق موافية يوم القيامة فيقضي الله فيها ما يشاء ‘এ সকল সৃষ্টি জীবকে ক্বিয়ামতের দিন পুনরুত্থিত করা হবে অতঃপর আল্লাহ তা‘আলা যেভাবে চান সেভাবে তাদের মাঝে বিচার-ফায়সালা করবেন’ (জামি‘ঊল বায়ান ফী তা’বীলিল কুরআন, ২৪তম খণ্ড, পৃ. ২৪২)। তবে এর ব্যাখ্যায় ভিন্ন মতও আছে। আল্লাহ তা‘আলা অন্য আয়াতে বলেন,

وَمَا مِنْ دَابَّةٍ فِي الأَرْضِ وَلا طَائِرٍ يَطِيْرُ بِجَنَاحَيْهِ إِلا أُمَمٌ أمْثَالُكُمْ مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ ثُمَّ إِلَى رَبِّهِمْ يُحْشَرُونَ.

‘আর যত প্রকার প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখী দু’ ডানাযোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতই একেকটি শ্রেণী। আমি কোন কিছুই কিতাবে লিখতে ছাড়িনি। অতঃপর সবাইকে তাদের প্রতিপালকের নিকট সমবেত করা হবে’ (সূরা আল-আন‘আম : ৩৮)।

আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, لَتُؤَدَّنَّ الْحُقُوْقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقَرْنَاءِ ‘ক্বিয়ামতের দিন সবার অধিকার যথাযথভাবে আদায় করা হবে, এমনকি শিংবিহীন ছাগলকে শিং প্রদান করে প্রতিশোধ নেয়ার সুযোগ দেয়া হবে’ (ছহীহ মুসলিম, হা/২৫৮২)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আরো বলেছেন, ‘আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন জিন, মানুষ ও চতুষ্পদ জন্তুর মাঝে বিচার-ফয়সালা করবেন। এমনকি দুনিয়ায় কোনও শিং বিশিষ্ট জন্তু কোনও শিং বিহীন জন্তুকে আঘাত করে থাকলে সে তার প্রতিশোধ নিবে। যখন একটি পশুরও অন্য পশুর প্রতি আর কোনও দাবী-দাওয়া ও অভিযোগ থাকবে না তখন আল্লাহ বলবেন, ‘তোমরা মাটি হয়ে যাও’। এ সময় কাফিররা আক্ষেপ করে বলবে, يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا ‘হায় আফসোস! আমিও যদি মাটি হয়ে যেতাম’ (সূরা আন-নাবা : ৪০; জামি‘ঊল বায়ান ফী তা’বীলিল কুরআন, ২৪তম খণ্ড, পৃ. ১৮১; সিলসিলা ছহীহা, হা/১৯৬৬-১৯৬৭, সনদ ছহীহ)। আব্দুল্লাহ ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, يحشر كل شيء حتى الذباب ‘সব কিছুকেই সমবেত করা হবে; এমনকি একটি মাছিকেও’ (তাফসীর ইবনু কাছীর, ৮ম খণ্ড, পৃ. ৩৩১)।

উল্লেখ্য যে, কিছু কিছু তাফসীরে দুনিয়ার বেশ কিছু প্রাণীর জান্নাতে প্রবেশের কথা বলা হয়েছে। কিন্তু এর পক্ষে হাদীছের কোন দলীল নেই। তাই এ জাতীয় কথা গ্রহণযোগ্য নয়। কারণ ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে যে, বিচারকার্য সংঘটিত হওয়ার পর আল্লাহর হুকুমে তারা আবার মাটিতে মিশে যাবে। আল্লাহই অধিক জ্ঞাত।

প্রশ্নকারী : ছাদীক্ব, নাটোর।




প্রশ্ন (৩৪) : সাহু সিজদা দেয়ার কারণগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ‘হজ্জ ওমরাহকারী কিংবা আল্লাহ্র পথে যুদ্ধকারী ছাড়া কেউ যেন সমুদ্রে ভ্রমণ না করে। কারণ সাগরের নীচে আগুন আছে। আর আগুনের নীচে সাগর আছে’। উক্ত হাদীছ কি ছহীহ? সফর করা সম্পর্কে ইসলামে কী বলা হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : আমার একটি পাঠা ছাগল আছে, যেটি আমি প্রজননের জন্য রেখেছি। আশেপাশের লোকজন তাদের ছাগলকে প্রজনন করানোর জন্য নিয়ে আসে এবং এজন্য তারা আমাকে কিছু টাকা দেয়। এটা গ্রহণ করা জায়েয হবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির জন্য জাদু, তন্ত্রমন্ত্র ও বশীকরণ বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : স্বামী মারা গেলে স্ত্রীর ইদ্দত ৪ মাস ১০ দিন। বৃদ্ধ নারী বা যার সন্তান হওয়ার সম্ভবনা নেই তার ক্ষেত্রেও কি এটিই প্রযোজ্য? আর উক্ত ইদ্দত চলাকালীন কী কী কাজ থেকে বিরত থাকতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : যে সব হাদীছে ভারত বা হিন্দে যুদ্ধের কথা বলা হয়েছে, সেগুলো কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০): মসজিদের পশ্চিম দেওয়ালে ডিজিটাল ঘড়ি লাগানো যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুনিয়া ও নারী জাতি থেকে সাবধান থাক। কেননা বানী ইসরাঈলের উপর প্রথম যে দুর্ঘটনা ঘটেছিল, তা নারীদের মধ্য হতে ঘটেছিল’ (হা/২৭৪২)। বানী ইসরাঈলের সেই নারী কেন্দ্রিক ঘটনা কী ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : জুমু‘আহ মসজিদে প্রথম জামা‘আতের পর আর জামা‘আত করা যাবে কি? পরের জামা‘আতে ইক্বামত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বাচ্চাদের বদনযর থেকে রক্ষা পাওয়ার দু’আ এবং উপায়সমূহ কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : যে সমস্ত প্রতিষ্ঠানে খ্রিস্টানদের ক্রুশ চিহ্নযুক্ত ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, সেগুলো পড়ালেখা করা যাবে কি? এক্ষেত্রে  পিতা-মাতার আদেশ অমান্য করলে অবাধ্যতা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : তাহাজ্জুদ পড়ার পরে ফজরের সময় হওয়ার আগেই যদি কেউ ফজরের সুন্নাত পড়ে ফেলে তাহলে তা ছহীহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ