রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : ব্যবহার্য অলংকারের যাকাত দিতে হবে। যারা দাবী করেন ব্যবহার্য স্বর্ণ বা রূপার যাকাত দেয়া লাগবে না তাদের দাবী সঠিক নয়। কারণ অলঙ্কারে যাকাত দেয়ার পক্ষে অনেক ছহীহ হাদীছ বর্ণিত হয়েছে। যেমন

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِىِّ ﷺ فَقَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُوْلُ اللهِ ﷺ فَرَأَى فِى يَدِى فَتَخَاتٍ مِنْ وَرِقٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ. فَقُلْتُ صَنَعْتُهُنَّ أَتَزَيَّنُ لَكَ يَا رَسُوْلَ اللهِ. قَالَ أَتُؤَدِّينَ زَكَاتَهُنَّ. قُلْتُ لَا أَوْ مَا شَاءَ اللهُ. قَالَ هُوَ حَسْبُكِ مِنَ النَّارِ

আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, আমরা একদা রাসূল (ﷺ)-এর নিকট উপস্থিত হলে আমার হাতে রৌপ্যের বড় বড় আংটি দেখতে পান। তিনি বললেন, হে আয়েশা! এটা কী? আমি বললাম, হে আল্লাহ্র রাসূল (ﷺ)! আপনার উদ্দেশ্যে সৌন্দর্য বৃদ্ধির জন্য এটা তৈরি করেছি। তিনি জিজ্ঞেস করলনে, তুমি কি এর যাকাত পরিশোধ করে থাক? আমি বললাম, না। তিনি বললেন, هُوَ حَسْبُكِ مِنَ النَّارِ ‘তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এটাই যথেষ্ট (আবুদাঊদ হা/১৫৬৫, সনদ ছহীহ)।

অন্য হাদীছে এসেছে, আম্র ইবনু শু‘আইব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, দু’জন স্ত্রী লোক রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। তখন তাদের হাতে দু’টি স্বর্ণের বালা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, তোমরা কি এর যাকাত আদায় করেছ? তারা বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা কি ভালবাস যে, আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন তোমাদেরকে দু’টি আগুনের বালা পরাবেন? তারা বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাহলে তোমরা এর যাকাত আদায় কর (তিরমিযী হা/৬৩৭, সনদ ছহীহ; মিশকাত হা/১৮০৯)।

আরেকটি হাদীছে এসেছে, আম্র ইবনু শু‘আইব তাঁর পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন যে, একজন মহিলা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট আসল। তার সাথে তার মেয়ে ছিল এবং তার হাতে দু’টি স্বর্ণের বালা ছিল। রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞেস করলেন, তুমি কি এর যাকাত আদায় করেছ? সে বলল, না। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তুমি কি পসন্দ করবে যে, আল্লাহ তা‘আলা ক্বিয়ামতের দিন তোমাদেরকে দু’টি আগুনের বালা পরাবেন? রাবী বলেন, এটা শুনা মাত্রই মহিলা বালা দু’টি খুলে রাসূল (ﷺ)-এর দিকে ফেলে দিল এবং বলল, এগুলো আল্লাহ ও তাঁর রাসূলের জন্য (আবুদাঊদ হা/১৫৬৩ সনদ হাসান; নাসাঈ হা/২৪৭৯)।

অন্য হাদীছে এসেছে, আব্দুল্লাহ ইবনু মাসঊদের স্ত্রী যয়নব হতে বর্ণিত, তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ (ﷺ) আমাদের উপদেশ দিলেন এবং বললেন, হে নারী সমাজ! তোমরা ছাদাক্বাহ কর (যাকাত দাও) যদিও তোমাদের গহনার হোক না কেন। কারণ ক্বিয়ামতের দিন তোমরাই জাহান্নামের অধিক অধিবাসী হবে (তিরমিযী হা/৬৩৫, সনদ ছহীহ; মিশকাত হা/১৮০৮)।

সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া বোর্ড, শায়খ বিন বায, শায়খ উছায়মীন প্রমুখ বিদ্বান ব্যবহৃত অলংকারের যাকাত দেয়ার পক্ষে শক্ত ফৎওয়া দিয়েছেন (ফাতাওয়া আল-লাজনাহ আদ-দায়েমাহ, ৯/২৬৭ পৃ.; ফাতাওয়া শায়খ বিন বায, ১৪/৮৪ পৃ.; ফাতাওয়া আরকানুল ইসলাম, ফৎওয়া নং-৩৬৪)।

উল্লেখ্য যে, ‘অলঙ্কারের যাকাত নেই’ মর্মে জাবের (রাযিয়াল্লাহু আনহু) বর্ণিত মাওকূফসূত্রে যে বর্ণনা এসেছে, তা ভিত্তিহীন (দারাকুৎনী, হা/১৯৭৮; বায়হাক্বী, মা‘রেফাতুস সুনান ওয়াল আছার, হা/২৫০৫)। ইমাম বায়হাক্বী নিজেই বলেছেন, এটা বাতিল বর্ণনা (ইরওয়াউল গালীল, হা/৮১৭; যঈফুল জামে‘, হা/৪৯০৬)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ মুহাম্মাদ, ঢাকা।





প্রশ্ন (১০) : আমি সুইডেনের প্রবাসী। রাষ্ট্র থেকে ভাতা পেয়ে থাকি। বাড়ি স্কুল ও বাজার থেকে অনেক দূরে হওয়ায় গাড়ি কিনতে হয়েছে। আমার কিছু প্রতিবেশী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দেয়। অথচ সুইডেনের শ্রম আইন অনুযায়ী এই কাজটি অবৈধ। আমার এখনও রেসিডেন্স পারমিট না থাকায় আমি এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারি না। প্রশ্ন হলো, আমার এই কাজটি কি ইসলামে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ছালাতে ক্বিরাআত ভুলে গেলে সাহু সিজাদহ দিতে হবে কি? সাহু সিজদাহ দেয়ার সঠিক নিয়ম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩২) : খাটে ঘুমানো, দস্তর খানা কিংবা ডাইনিং টেবিলে খাওয়া ও চেয়ারে বসা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছালাতের সময় ব্যতীত মসজিদের ফ্যান বা বাতি জ্বালিয়ে ব্যক্তিগত আমল করলে গুনাহ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মানব সৃষ্টির ব্যাপারে আলোচনা করতে গিয়ে অনেকেই বলে থাকেন, আল্লাহ মানুষ সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে সমূলে ধ্বংস করেছেন। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : কেউ দু‘আ চাইলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪০) : তিলাওয়াতে সিজদাহর নিয়ম কী এবং এ জন্য কোন নির্দিষ্ট কোন দু‘আ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হজ্জ বা উমরাহ পালনোত্তর নারীদের চুল কাটার পদ্ধতি কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : বার্ধক্যের কারণে মাঝে মধ্যে ফোঁটা ফোঁটা পেশাব পড়ে। এমতাবস্থায় ছালাত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : কুরআনুল কারীমের প্রতিযোগিতা অনুষ্ঠাগুলোতে নারীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত করা হয়। উক্ত নারীকণ্ঠে কুরআন তেলাওয়াত শুনা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : দু‘আ কুনূত পড়ার সময় হাত তুলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ক্বাযা ছালাতের সুন্নাত আদায় করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ