বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
উত্তর : দাড়ি রাখা ওয়াজিব। রাসুলূল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা গোঁফ ছোট করবে এবং দাড়ি বড় রাখবে’ (ছহীহ বুখারী, হা/৫৮৯৩; ছহীহ মুসলিম, হা/২৫৯; তিরমিযী, হা/৪৪২১)। অন্যত্র দাড়ি লম্বা করে ও গোঁফ ছোট করে অগ্নিপূজকদের বিরুদ্ধাচরণ করার নির্দেশ দেয়া হয়েছে (ছহীহ মুসলিম, হা/২৬০; মুছান্নাফু ইবনি আবী শায়বাহ, হা/২৬০১৩)। এমনকি মুসলিমদের স্বভাবগত দশটি বৈশিষ্ট্যের মধ্যে গোঁফ ছোট করা ও দাড়ি লম্বা করা অন্যতম (ছহীহ মুসলিম, হা/২৬১; আবূ দাঊদ, হা/৫৩; মিশকাত, হা/৩৭৯)। এভাবে দাড়ি লম্বা রাখার ব্যাপারে হাদীছে বিভিন্ন শব্দ এসেছে। যারা দাড়ি ছাটার ব্যাপারে ইবনু ওমর (রাযিয়াল্লাহু আনহুমা)-এর আমলকে দলীল হিসাবে উপস্থাপন করেন (ছহীহ বুখারী, হা/৫৮৯২)। কিন্তু এটা ঠিক নয়। কেননা সেটা তার ব্যক্তিগত আমল ছিল, যা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশসূচক হাদীছের উপর প্রাধান্য পায় না।

দাড়ি না রাখার পরিণাম অত্যন্ত ভয়বাহ। যেমন (ক) আল্লাহর অবাধ্যতা : আবূ হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, পারস্যের স¤্রাট কিসরা ইয়ামানের শাসকের মাধ্যমে রাসুলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে দু’জন দূত পাঠান। যাদের দাড়ি ছিল না আর গোঁফ ছিল বড়। তাদের এই অবস্থা দেখে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মুখ অন্য দিকে ঘুরিয়ে নেন। জিজ্ঞেস করেন, কে তোমাদের এমন করতে বলেছে? তারা উত্তর দিল, আমাদের প্রভু কিসরা। তখন তিনি বলেন, إِنَّ اللهَ أَمَرَنِيْ أَنْ أُوَفِّرَ لِحْيَتِيْ وَأُحْفِيَ شَارِبِيْ ‘আল্লাহ তা‘আলা আমাকে নির্দেশ দিয়েছেন যে, আমি যেন আমি দাড়ি লম্বা রাখি এবং গোঁফ ছোট রাখি’ (মুসনাদুল হারিছ, হা/৫৯২; ফিক্বহুস সীরাহ, পৃ. ৩৫৯, সনদ হাসান)।

(খ) রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদেশ অমান্যকরণ : দাড়ি না রাখার মাধ্যমে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর আদেশ সম্বলিত বিধানের বিরোধিতা করা হয়। যার পরিণাম জাহান্নামের আগুন (সূরা আল-জিন : ২৩)। (গ) সুন্নাত থেকে বিচ্যুতি : আল্লাহর প্রেরিত সকল নবী-রাসূলদের দাড়ি ছিল। পবিত্র কুরআনে হারূন (আলাইহিস সালাম)-এর দাড়ির বর্ণনা এসেছে (সূরা ত্বোহা : ৯৪)। অনুরূপভাবে সর্বশেষ নবী, তাঁর খলীফাগণ, তাঁর ছাহাবীগণ এবং পরবর্তীতে যুগের পর যুগে তাদের অনুসারী সালফে ছালেহীনদের পালনীয় সুন্নাত হল এই দাড়ি (উছায়মীন, মাজমূ‘ঊ ফাতাওয়া ওয়া রাসাইল, ১৬ তম খণ্ড, পৃ. ২৭)। (ঘ) অমুসলিমদের অনুকরণ : দাড়ি কাটার মাধ্যমে ইহুদী-খ্রিষ্টানদের অনুকরণ করা হয়। আর যারা যাদের সাদৃশ্য অবলম্বন করবে তারা তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য (আবূ দাঊদ, হা/৪০৩১; মিশকাত, হা/৪৩৪৭, সনদ হাসান)। (ঙ) নারীদের অনুকরণ : দাড়ি না রাখার মাধ্যমে নারীদের মতো মুখাবয়ব বানানো হয়, যাতে প্রকরান্তরে তাদের অনুকরণ করাই হয়। এ সমস্ত ব্যক্তিদের উপর আল্লাহর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) অভিশাপ করেছেন (ছহীহ বুখারী, হা/৫৮৮৫; ইবনু মাজাহ, হা/১৯০৪; মিশকাত, হা/৪৪২৯)।


প্রশ্নকারী : ইমদাদুল হক, শিবগঞ্জ, বগুড়া।




প্রশ্ন (২৬) : জমি বন্ধক রাখা কি জায়েয? উভয়ের সম্মতি অনুযায়ী ৫০ হাজার টাকা দিয়ে একবিঘা জমি নিলাম। যতদিন টাকা আমাকে ফেরত না দিবে ততদিন জমি ভোগ করব। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : একজন পুরুষ তার স্ত্রীর নিজ বোনকে নিয়ে পালিয়ে গিয়ে বিবাহ করে সংসার করছে। কিন্তু বোনকে বিবাহ করার পূর্বে স্ত্রীকে ত্বালাক্ব দেয়নি। এমতাবস্থায় উক্ত বিবাহ সঠিক হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : যে ব্যক্তি পূর্বে নিয়মিত ছালাত আদায় করত না, সে যদি শেষ জীবনে ছালাত আদায় করে এবং তওবা করে তাহলে তার পাপ ক্ষমা হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৮) : জরায়ু অপারেশন করার পর থেকে সব সময় পেশাবের মত পদার্থ নির্গত হয়। এমতাবস্থায় কিভাবে ছালাত আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : আধুনিক যুগের যাতায়াত ব্যবস্থা উন্নত ও আরামদায়ক হওয়ায় সফর অবস্থায় ছিয়াম রাখা কষ্টকর নয়। এমতাবস্থায় ছিয়ামের বিধান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার ছেলে ঘরের ফ্লোরে বাথরুম করে কমোডে বসতে পারে না। তখন আমি বাচ্চাদের টিস্যু দিয়ে ফেলে দেই আর পরিষ্কার করে দেই। এখন সেই মেজেতে কি ছালাত পড়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): বর্তমানে নবী ও রাসূল সম্পর্কিত বহু কার্টুন ও মুভী প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে নবীদের কাহিনী শেখা যায়। প্রশ্ন হল- এগুলো দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মানুষের মৃত্যুর পর তাকে সামনে রেখে বলা হয় যে, মানুষটি ভাল ছিল, না-কি খারাপ ছিল? প্রচলিত পদ্ধতি কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : হেজবুত তাওহীদ কী? তাদের আক্বীদা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : যদি সূদ বা হারামে জড়িত থাকা অবস্থায় হারাম ছাড়া দু‘আ করে, তাহলে দু‘আ কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : বিভিন্ন এলাকায় ফিতরা ও কুরবানীর অর্থ থেকে ইমাম-মুওয়াযযিনের বেতন দেয়া হয়। এটা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : বিভিন্ন ভাষায় রচিত গল্প, নাটক, উপন্যাসের বই বিক্রি করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ