বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
উত্তর : দু‘আ, যিকির-আযকার বা তাসবীহ-তাহলীল যদি গণনীয় হয়, তাহলে তা হাতের আঙ্গুলেই গণনা করতে হবে। এতে করে ভুল বা সন্দেহ হওয়ার সম্ভাবনা কম থাকে। ইউসায়রা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, (তিনি মুহাজির নারীদের অন্তর্ভুক্ত)। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাদেরকে বললেন, ‘তোমরা ‘সুবহানাল্লাহ’, ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু’ ও ‘সুবহানাল মালিকিল কুদ্দূস’ বলবে এবং আঙ্গুলসমূহের দ্বারা গণনা করবে। কেননা আঙ্গুলসমূহ ক্বিয়ামতের দিন জিজ্ঞাসিত হবে ও তাদেরকে বলার শক্তি দেয়া হবে। আর তোমরা গাফেল হবে না। কেননা এরূপ হলে তোমাদেরকে আল্লাহর রহমত হতে ভুলিয়ে দেয়া হবে’ (ছহীহ তিরমিযী, হা/৩৫৮৩; মিশকাত, হা/২৩১৬, সনদ হাসান)। তবে তাসবীহ গণনায় ভুল হলে বা সন্দেহ হলেও কোন দোষ নেই। সম্ভবপর সঠিক করার চেষ্টা করতে হবে। উল্লেখ্য, আঙ্গুল ব্যতীত তাসবীহ দানা বা অন্য কিছুর মাধ্যমে তাসবীহ গণনা করা যাবে না। কেননা এর প্রমাণে বর্ণিত হাদীছটি যঈফ (যঈফ তিরমিযী হা/৩৫৬৮; ৩৫৫৪, মিশকাত হা/২৩১১)।

সুন্নাত মোতাবেক আমল করলেই কেবল নেকী পাওয়া যাবে। নইলে তা আল্লাহর দরবারে কবুল হবে না। ঐ ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্ত আমলকারীদের অন্তর্ভুক্ত হবে (সূরা আল-কাহফ : ১০৩-০৪)। ওমর ইবনু ইয়াহইয়া (রাযিয়াল্লাহু আনহু) বলেন, একদা মসজিদে নববীতে দলবদ্ধভাবে গোল হয়ে বসে যিকর হচ্ছিল। আবু মূসা আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু) এসে খবর দিলে আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) মসজিদে গিয়ে তাদেরকে বললেন, ‘তোমরা কী করছ? তারা বলল, ‘আমরা তাকবীর, তাহলীল, তাসবীহ ও তাহমীদ গণনা করছি’। তখন তিনি বললেন, আসলে তোমরা তোমাদের গুনাহসমূহ গণনা করছ। এখনো ছাহাবীগণ জীবিত আছেন। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাপড় এখনো অক্ষত আছে। তাঁর পানপাত্র সমূহ এখনো ভাঙ্গেনি। আর এখুনি তোমরা বিদ‘আত শুরু করে দিলে? (দারেমী, হা/২০৪, সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/২০০৫)।


প্রশ্নকারী : আবূ ছালেহ, চাঁদপুর।




প্রশ্ন (১৩) : মাইয়েতকে কবর দেয়ার সময় কবরের চার পাশে চারটি খেজুরের ডাল পোঁতা হয় এবং চার কুল পড়া হয়। এর কোন দলীল আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মহিলারা কি জানাযা ও কাফন-দাফন কার্যে অংশগ্রহণ করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : ছালাতের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে মসজিদে আযান দেয়নি। এমতাবস্থায় বলা হয় যে, আযান শুনে ছালাত পড়তে হবে। এ কথা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : ফেরেশতাগণের অবস্থানস্থল কোথায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : হাত তুলে দু‘আর শুরুতে হামদ ও দরূদ পাঠ করার কথা হাদীছে আছে। এক্ষণে কী বাক্য দ্বারা হামদ ও দরূদ পাঠ করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : মসজিদে ছালাতের জায়গার সংকুলান হচ্ছে না। পূর্ব, দক্ষিণ ও পশ্চিমে কোনাকুনি তিন দিকে সরকারী রাস্তা হওয়ায় সে সব দিকে মাসজিদ বাড়ানোর সুযোগ নেই। আর দক্ষিণ দিকে পুরানো গোরস্থান। দক্ষিণ দিকে মাসজিদ বাড়াতে গেলে বহু পুরাতন ৩/৪ টি কবর পড়ছে। যা প্রায় ২০/২৫ বছর আগের। এক্ষণে উক্ত কবরগুলো মূল গোরস্থানে স্থানান্তরিত করে দক্ষিণ দিকে মাসজিদ সম্প্রসারণ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ‘যে উত্তমরূপে ওযূ করে ছওয়াবের উদ্দেশ্যে তার কোন মুসলিম ভাইকে দেখতে যাবে, তাকে জাহান্নাম হতে ষাট বছরের পথ দূরে রাখা হবে’। হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : কোন্ অবস্থায় ছাদাক্বাহ করলে নেকী বেশি পাওয়া যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : ছালাতের শেষে সালাম ফিরানো হয়, এই সালাম কাকে দেয়া হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : জান্নাতী দলের পরিচয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : কেউ গান-বাজনাকে হালাল মনে করলে তার ঈমান থাকবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কুরআন হাতে থেকে মাটিতে পড়ে গেলে এর কাফফারা স্বরূপ অনেকেই কুরআনের ওজন অনুযায়ী চাউল দেয়। এ বিষয়ে শরী‘আতের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ