রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : অসাবধানতাবশতঃ কোন মানুষের শরীরে পা লাগলে নতমস্তক হয়ে সালাম করা বা তার পায়ে স্পর্শ করে চুম্বন করা যাবে না। এটা কুসংস্কার। এই কারণে সৌজন্য দেখানো, ক্ষমা চাওয়ায় যথেষ্ট হবে। আর সম্মানহানির জন্য স্বেচ্ছায় যদি কেউ কারো গায়ে পা লাগায় তাহলে সেটা জঘন্য অপরাধ। এ জন্য ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহর কাছেও তাওবাহ করতে হবে। নবী (ﷺ) বলেন, আল্লাহ আমার উম্মতকে ভুল, বিস্মৃতি ও জোরপূর্বক কৃত কাজের দায় থেকে অব্যাহতি দিয়েছেন (ইবনু মাজাহ, হা/২০৪৫; ছহীহুল জামি‘, হা/১৮৩৬)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) নবী (ﷺ)-কে তাঁর দুই হাত তুলে দু‘আ করতে দেখেছেন। তিনি তাঁর দু‘আয় বলেন, হে আল্লাহ! আমি একজন মানুষই। অতএব তুমি আমাকে শাস্তি দিও না। মানুষসুলভ দুর্বলতার কারণে আমি যদি কোন মুমিন ব্যক্তিকে কষ্ট দিয়ে থাকি বা গালি দিয়ে থাকি, তবে তুমি সে জন্য আমাকে শাস্তি দিও না (ছহীহ আদাবিল মুফরাদ, হা/৪৭৬)। তাই মানুষকে সম্মান করতে হবে।
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই শ্রেষ্ঠত্বের কারণে মানুষকে সৃষ্টির সেরা জীব উপাধিতে ভূষিত করা হয়েছে। তিনি বলেছেন, ‘নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি, তাদেরকে উত্তম জীবনোপকরণ প্রদান করেছি এবং তাদেরকে অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি’ (সূরা বানী ইসরাঈল: ৭০)। ইসলাম মানুষের সুনাম ও সম্মান রক্ষার জন্য অত্যন্ত বজ্রনির্ঘোষ বাণী উচ্চারণ করেছে (সূরা আল-হুজুরাত: ১২)। ইসলামের দৃষ্টিতে একজন মুসলিম কর্তৃক অন্য মুসলিমের মান-সম্মান ও মর্যাদাকে নষ্ট করা হারাম  (ছহীহ বুখারী হা/৬৭, ১০৫; ছহীহ মুসলিম, হা/১৬৭৯)। আব্দুল্লাহ ইবনু আমর (রাযিয়াল্লাহু আনহু) বলেন, নবী (ﷺ) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের ছোটদেরকে স্নেহ করে না এবং আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না বা সম্মানের প্রতি খেয়াল রাখে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় (আবূ দাঊদ, হা/৪৯৪৩; সনদ ছহীহ)।


প্রশ্নকারী : দেলওয়ার, ঢাকা।





প্রশ্ন (৩) : কিভাবে আল্লাহর সাথে শিরক সংঘটিত হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : ক্বিবলার দিকে মুখ করে অথবা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। কিন্তু অনেক টয়লেট ক্বিবলার দিকে মুখ করে বা কিবলাকে পিছনে করে তৈরি করা আছে। এধরনের টয়লেট ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : মামী ও খালু কি মাহরাম, না-কি গায়রে মাহরাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : মহিলারা শাড়ি পরিধান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : যে ব্যক্তি ক্বিয়ামতের মাঠে স্থাপিত মীযানকে অস্বীকার করে তার পরিণাম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : দুর্নামের ভয়ে ভালো কাজ করলে রিয়া হয় কি?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : একবার দরূদ পাঠ করলে ৮০ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : রুক্বিয়া বা ঝাড়ফুঁক করে টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার স্ত্রী ২০২২ এর মার্চ মাসে সন্তান প্রসব করেন, সে জন্য এপ্রিলে ছিয়াম রাখতে পারেননি। পরের বছর সন্তানের বয়স কম থাকায় এবং বাচ্চা যথেষ্ট বুকের দুধ পাবে না, এই জন্য ২০২৩ এর ছিয়াম ও রাখেননি বা রাখতে পারেননি। এমতাবস্থায় আবার সে কনসেপ করে এবং এই রামাযানের (২০২৪) পরেই ডেলিভারি সম্ভব্য সময়। সে জন্য এই বছরের (২০২৪) ছিয়াম রাখতেও পারবে না। তাহলে তার মোট ৩ বারের ছিয়াম ক্বাযা হচ্ছে। এই অবস্থায় শারঈ বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। প্রশ্ন হল, ঈসা (আলাইহিস সালাম) যাদের জীবিত করেছিলেন তারা কি মারা গেছে, না-কি এখনো তারা জীবিত আছে, তারা কোথায় আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : কোন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর পদে চাকুরি করার কারণে অনেক সময় হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টান ধর্মের প্রশ্নপত্র টাইপ করতে হয়। এমন কাজ করলে কি গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : যে ব্যক্তি রামাযান মাসের শেষ জুমু‘আয় দিনে রাতে পাঁচ ওয়াক্ত ফরয ছালাত আদায় করবে তার ঐ বছরের ছুটে যাওয়া ছালাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ