রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : জিম্মি বলতে বুঝায় ঐ অমুসলিমকে, যার সঙ্গে মুসলিমদের এই মর্মে চুক্তি হয় যে, জিজিয়া কর প্রদানের মাধ্যমে সে সম্মানের সাথে ইসলামী রাষ্ট্রে বসবাস করবে। আল্লাহ তা‘আলা বলেন, যাদেরকে কিতাব দেয়া হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাস করে না ও পরকালেও নয় এবং আল্লাহ্ ও তাঁর রাসূল যা নিষিদ্ধ করেছেন, তা নিষিদ্ধ মনে করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ কর; যে পর্যন্ত না তারা নত হয়ে নিজ হাতে জিযিয়া আদায় করে’ (সূরা আত-তাওবাহ : ২৯)। সুতরাং তারা যদি জিযিয়া প্রদান করে, তাহলে আমাদের উপর অপরিহার্য হল- তাদেরকে সাহায্য করা এবং সম্পত্তি, আত্মা ও অন্যান্য বিষয়ে তাদের সাথে শত্রুতা করা আমাদের জন্য হারাম’ (মাজমূঊ ফাতাওয়া ওয়া রাসাইল ইবনে উছাইমীন, ৭/২৯৭ পৃ.)। আর যদি মুসলিম ব্যক্তি কোন জিম্মিকে হত্যা করে, তবে তার জন্য রয়েছে কঠিন শাস্তি এবং ভয়ঙ্কর হুঁশিয়ারি। নবী (ﷺ) বলেন,

مَنْ قَتَلَ مُعَاهَدًا لَمْ يُرَحْ رَائِحَةُ الْـجَنَّةِ، وَإِنَّ رِيْحَهَا تُوْجَدُ مِنْ مَسِيْرَةِ أَرْبَعِيْنَ عَامًا

‘যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন অমুসলিমকে হত্যা করল সে জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ জান্নাতের সুঘ্রাণ চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায়’ (ছহীহ বুখারী, হা/৩১৬৬, ৬৯১৪; নাসাঈ, হা/৪৭৫০; ইবনু মাজাহ, হা/২৬৮৬)। ইমাম আহমাদ ইবনু হাম্বাল, ইসহাক্ব ইবনু রাহওয়াইহ ও ইবনু হাযম (রাহিমাহুমুল্লাহ) বলেন, ‘তবে পার্থিব জগতে জিম্মির হত্যার বদলে ক্বিছাছ স্বরূপ কোন মুসলিমকে হত্যা করা যাবে না। নবী (ﷺ) বলেন, কোন মুসলিমকে কাফির হত্যার বিনিময়ে হত্যা করা যাবে না’ (ছহীহ বুখারী, হা/১১১, ১৮৭০; ছহীহ মুসলিম, হা/১৩৭০)। তবে হ্যাঁ, তাকে দিয়াত বা রক্তমূল্য দিতে হবে। যদি ভুলবশতঃ হত্যা হয়ে যায়, তাহলে মুসলিম ব্যক্তির রক্তমূল্যের অর্ধেক রক্তমূল্য দিতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তাহলে মুসলিম ব্যক্তির রক্তমূল্যের সমপরিমাণ রক্তমূল্য দিতে হবে (ইরওয়াউল গালীল, ৭/৩১২; আত-তালখীছ, ৪/১৬; মাসায়িলুল ইমাম আহমাদ বিন হাম্বাল ওয়া ইবনু রাহওয়াইহ, ৭/৩৪৯৮ পৃ.)। এটি এ জন্যই যে, মুসলিম মুসলিমের সমতুল্য, কিন্তু কাফির মুসলিমের সমতুল্য নয় (আল-আক্বদুছ ছামীন, পৃ. ২৫৪; ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-২৪৩৩৪৫)।


প্রশ্নকারী : রবিউল ইসলাম, সাভার, ঢাকা।





প্রশ্ন (৪০) : নাবালগ ছেলে হজ্জের সময় কি তাকে ইহরামের কাপড় পরিয়েই হজ্জের যাবতীয় কার্যাবলী সম্পন্ন করাতে হবে? হজ্জের কার্যক্রমগুলো যেমন: ত্বাওয়াফ ইত্যদি কি তার পক্ষ থেকে অন্য কেউ পালন করিয়ে দিতে হবে, না-কি তাকে সাধারণ পোশাক পরালে চলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : কেউ অন্যের নামে মিথ্যা কথা প্রচার করে থাকলে ক্ষমা নেওয়ার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : প্রচলিত রয়েছে যে, ইফতারের পূর্বমুহূর্তে দু‘আ কবুল হয়। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : দেশের অধিকাংশ মসজিদের মেহরাবের দক্ষিণ দেয়ালে থুথু ফেলার জন্য ছোট্ট একটি জানালা রাখা হয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : ছালাতে অবহেলাকারীদের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিভিন্ন ধরনের ঔষধ, খাবার বা অন্যান্য প্যাকেটের সাথে মানুষ বা জীবজন্তুর ছবি দেয়া থাকে। এগুলো থেকে বাঁচার উপায় কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কাফের দেশের জার্সি পরিধান করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪১) : বর্তমানে আহলেহাদীছদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে এবং বিভিন্ন স্থানে তাদের মসজিদ ভেঙ্গে দেয়া হচ্ছে, বন্ধ করে দেয়া হচ্ছে। আহলেহাদীছদের পরিচয় এবং তাদের মৌলিক নিদর্শনগুলো কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি একটি হিমাগারে চাকরি করি। আমি যদি আমার বন্ধুর আলু বিক্রয় করে দেই। ক্রেতা যদি ক্রয় মূল্য পরিশোধ করার পর আমাকে অতিরিক্ত টাকা দেন তাহলে তা নেওয়া আমার জন্য জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : আমার নিকটাত্মীয় একজনকে অভিশাপ দিয়ে ফেলেছে। আমি জানি যাকে অভিশাপ দেয়া হয়েছে তিনি তার উপযুক্ত না। আমি তাকে অনেক বুঝিয়ে কনভিন্স করেছি। সে অনুতপ্ত। এখন আমি তাকে কী আমল করতে বলব যাতে এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আমি সুইডেনের প্রবাসী। রাষ্ট্র থেকে ভাতা পেয়ে থাকি। বাড়ি স্কুল ও বাজার থেকে অনেক দূরে হওয়ায় গাড়ি কিনতে হয়েছে। আমার কিছু প্রতিবেশী গাড়িতে করে তাদের নিয়ে যাওয়ার জন্য আমাকে টাকা দেয়। অথচ সুইডেনের শ্রম আইন অনুযায়ী এই কাজটি অবৈধ। আমার এখনও রেসিডেন্স পারমিট না থাকায় আমি এখানে আনুষ্ঠানিকভাবে কাজ করতে পারি না। প্রশ্ন হলো, আমার এই কাজটি কি ইসলামে হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জুমু‘আ মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা না থাকার কারণে মূল মসজিদ থেকে প্রায় ১০০ মিটার দূরে ওয়াক্তিয়া মসজিদে শুধু মহিলাদের জন্য জুমু‘আর ব্যবস্থা করা যাবে কি? যেখানে একজন পুরুষ খুৎবা দিবে। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ