রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
উত্তর : মহিলাদের জন্য বাড়ীতে অবস্থান করাই কল্যাণকর (সূরা আল-আহযাব : ৩৩)। ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তোমরা বাড়ীতেই অবস্থান কর, বিনা প্রয়োজনে বাহিরে বের হয়ো না’ (তাফসীরে ইবনু কাছীর, ৬ষ্ঠ খণ্ড, পৃ. ৪০৯)। আল্লাহ তা‘আলা রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে জানিয়ে দিয়েছেন যে, ‘মহিলারা প্রয়োজনে বের হতে পারে’ (ছহীহ বুখারী, হা/৫২৩৭; ছহীহ মুসলিম, হা/১৪৮৩)। উক্ত হাদীছের ব্যাখ্যায় ইবনু বাত্তাল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মহিলারা তাদের প্রয়োজনে বের হতে পারে। পিতা-মাতা, ভাই-বোন, মাহরাম কারো সাথে সাক্ষাতে যেতে পারে অথবা যেকোন বৈধ ও উপকারী প্রয়োজন মেটাতে যেতে পারে’ (শারহু ছহীহিল বুখারী, ৭ম খণ্ড, পৃ. ৩৬৪)। তাই একজন শিক্ষিকা হিসাবে নয়; একজন মুসলিম মহিলা হিসাবে তার কর্তব্য হল পর্দার ফরয বিধান মেনে চলা। পূর্ণাঙ্গ পর্দা সহ কোন মেয়ে তার দৈনন্দিন রুটিন মাফিক বৈধ কাজ করতে পারবে (ছহীহ মুসলিম, হা/১৪৮৩)। কিন্তু নারী-পুরুষ মিশ্রিত এমন প্রতিষ্ঠানে সরাসরি ছেলেদের সামনে যাওয়া একবারেই উচিত না। কারণ শিক্ষক-শিক্ষিকা একত্রে বসে সময় কাটানোও হারাম। কেননা পুরুষের জন্য নারীই সবচেয়ে বড় ফিতনা (ছহীহ বুখারী, হা/৫০৯৬)। তবে শুধু মেয়েদের বিশ্ববিদ্যালয় হলে কোন সমস্যা নেই। আবার শিশুরা হলেও সমস্যা নেই।


প্রশ্নকারী : সুলতানা, চট্টগ্রাম।





প্রশ্ন (২৯) : জনৈক বক্তা বলেছেন যে, রাসূলের নাম শুনলে ‘ছাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম’ পড়ি এটা কোন ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত নয়। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : বাচ্চাদের পেশাব করা কাপড় দিয়ে কি ছালাত আদায় করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : ইচ্ছা করে দীর্ঘদিন ছালাত আদায় না করলে কী করণীয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : তাক্বদীর সম্পর্কে মনে কু-চিন্তার উদয় হলে করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ইসলামে চাঁদাবাজীর শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : ‘পীর-অলীদের মৃতদেহ মাটিতে খায় না বরং তা অক্ষত থাকে’-এরূপ আক্বীদা সঠিক কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতে আমীন বলতে হবে ইমামের সাথে, না-কি ইমামের পরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : বিভিন্ন দল ও গ্রুপের মধ্যে যে মতভেদ বিরাজমান সেক্ষেত্রে একজন মুসলিমের অবস্থান কী হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমি একজন যুবক মানুষ। ৫ ওয়াক্ত ছালাত পড়ি। এক ওয়াক্ত ছুটে গেলে প্রচণ্ড খারাপ লাগে, নিজেকে বড় গুনাহগার মনে হয়। কিন্তু গোপন পাপ করলে অনুশোচনা আসে না। আমি কিভাবে নিজেকে এই পাপ থেকে বিরত রাখব। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : ‘নাহনু খালিদাতু ফালা নাবীদু’ মর্মে জান্নাতে হূরদের গান সম্পর্কিত হাদীছটি কি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ইলম অর্জনের পর তদনুযায়ী আমল না করলে কেমন শাস্তি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ‘মুযিল্লাতুল ফিতান (مُضِلَّاتُ الفِتَن)’ বা পথভ্রষ্টকারী ফিতনাসমূহ বলতে কী বোঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ