রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : মাইগ্রেন (Migraine) বলতে এক ধরনের মাথাব্যথামূলক রোগ, যা সাধারণত মাথার একদিকে হয়ে থাকে। তবে মাইগ্রেনে শুধু মাথাব্যথাই হয় না, বরং তার সঙ্গে আরো কয়েকটি স্নায়ুবিক উপসর্গও হয়ে থাকে। মাইগ্রেন এক ধরনের নিউরোভাস্কুলার ডিজঅর্ডার, কারণ এই সমস্যা মস্তিষ্কে সৃষ্টি হয় এবং তারপর ধীরে ধীরে রক্তশিরায় ছড়িয়ে যায়। কিছু গবেষক ধারণা করেন যে, নিউরোনাল বিষয়গুলো অধিকতর প্রভাব ফেলে। আবার কেউ বলেন, এর ফলে রক্তশিরাতেই মূল প্রভাব পড়ে। আবার কিছু বিজ্ঞানী মনে করেন, এই দুই-ই বেশ গুরুত্বপূর্ণ (উইকিপিডিয়া)। সমস্ত প্রকার অপারগ রোগীর জন্য রামাযানের ছিয়াম ভাঙ্গা জায়েয আছে। আল্লাহ তা‘আলা বলেন, ‘আর যে ব্যক্তি অসুস্থ অথবা মুসাফির অবস্থায় থাকে, তাকে অন্য দিনে (ছিয়ামের) এ সংখ্যা পূরণ করতে হবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের কষ্ট চান না’ (সূরা আল-বাক্বারাহ : ১৮৫)।

তবে এ অবকাশ শুধু কঠিন রোগের ক্ষেত্রে প্রযোজ্য, যে রোগের কারণে ছিয়াম রাখা দুঃসাধ্যকর। পক্ষান্তরে যে রোগের কারণে ছিয়াম রাখা কষ্টকর নয়, সে রোগ ছিয়াম না রাখার কারণ হিসাবে ধর্তব্য হবে না। সুতরাং মাথাব্যাথ্যার কারণে যদি তার জন্য ছিয়াম রাখা খুবই কষ্টকর হয়ে যায়, এক্ষেত্রে তার জন্য ছিয়াম ভাঙ্গা ও পরে সেগুলোর ক্বাযা আদায় করা জায়েয হবে। আর যদি মাথাব্যাথ্যা অব্যাহত থাকে এবং এ কারণে সে যদি ছিয়ামগুলোর ক্বাযাও আদায় করতে সক্ষম না হয়, সে ক্ষেত্রে সে প্রতিদিনের ছিয়ামের পরিবর্তে একজন মিসকীনকে খাদ্য খাওয়াবে (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৩৮০৪০, ১২৪৮৮)।

প্রশ্নকারী : সাকিব আল-হাসান, নওগাঁ।





প্রশ্ন (১৬) : তালাক্ব দেয়ার শারঈ পদ্ধতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার পিতার কাছ থেকে আমি ১ বিঘা জমি পেয়েছি, যা আমার নামে এখনো দলীল হয়নি। আর আমি এর ফসলও পাই না। এতে কি আমার ছেলে-মেয়েদের হক নষ্ট করছি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আমার বাবা ছোট কাল থেকে এক বাড়িতে দত্তক পুত্র হিসাবে থাকে, তাদের সব ধরনের দেখাশুনা করে এবং তাদের যেকোন আর্থিক প্রয়োজনে সাহায্য করে। এখন তারা তাদের ওয়ারিছদের কিছু সম্পত্তি দিয়ে বাকীগুলো আমার বাবাকে লিখে দিয়েছে। প্রশ্ন হল- আমার বাবার পক্ষে এই সম্পত্তি গ্রহণ করা কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যেনা করলে অন্যান্য ইবাদত কবুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ঈসা (আলাইহিস সালাম)-এর কবর কোথায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : ছালাতে আমীন বলতে হবে ইমামের সাথে, না-কি ইমামের পরে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : যেকোন প্রয়োজনে যেকোন স্থানে দুই হাত তুলে দু‘আ করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন ইবাদতেই মন বসে না। এখন করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : রিযিকে বরকত বলতে কী বুঝায়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : একই কাতারে ইমাম মুক্তাদিরা দাঁড়িয়ে ছালাত আদায় করতে পারবে কি? অনেক সময় দু’জন দাঁড়িয়ে ছালাত শুরু করে পরবর্তীতে তাদের সাথে আরো লোকজন শামিল হয়। এমতাবস্থায় ইমাম সামনে না যেয়ে বা মুক্তাদিদের পিছনে না ঠেলে যদি একই কাতারে থেকে ছলাত শেষ করে তাহলে কি সেটা নাজায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : অমুসলিমের বাড়ী ভাড়া নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : আনুমানিক ১২-১৫ বছর আগে দাদা মারা গেলে বন্যার কারণে বাড়িতেই কবর দেয়া হয়। পরে পাকা বাড়ি করার সময় জায়গা কম হয়ে গেলে কবরটির উপর বাড়ি করা হয়। এটা কি অন্যায় হয়েছে? এখন কী করা যেতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ