বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
উত্তর : পানের সাথে ব্যবহৃত সাদা পাতা হলো এক প্রকারের তামাক বা নেশাজাতীয় দ্রব্য। যদিও এটি সরাসরি মদ বা অন্যান্য কঠোর নেশাদ্রব্যের মত না, তবে আধুনিক ওলামায়ে কেরামের বৃহৎ অংশ এর বিধানকে হারাম বলেছেন। সাদা পাতা সেবন নিশ্চিতভাবে শরীরের জন্য ক্ষতিকর। আল্লাহ তা‘আলা কুরআন মাজীদে বলেন, ‘আর তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না’ (সূরা আল-বাক্বারাহ : ১৯৫)। মারাত্মক স্বাস্থ্যঝুঁকি থাকায় এটি হারাম। এর তীব্র গন্ধের কারণে ফেরেশতা এবং অন্যান্য মুছল্লীদের কষ্ট হয়। রাসূলুল্লাহ (ﷺ) এমন সবজি (যেমন কাঁচা পেঁয়াজ ও রসুন) খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, যার দুর্গন্ধে অন্যদের কষ্ট হয়। সাদা পাতার গন্ধ এর চেয়েও তীব্র ও কটু। যেহেতু সাদা পাতা বা তামাক সেবন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং এর মাধ্যমে অন্যের কষ্টের কারণ সৃষ্টি হয়, তাই শরী‘আতের মৌলিক নির্দেশনা অনুসারে এটি হারাম বা কমপক্ষে মাকরূহ তাহরীমী।

সুতরাং সাদা পাতা সেবন একটি কাবীরা গুনাহ (শরীরের ক্ষতি এবং দুর্গন্ধে অন্যের কষ্ট দেয়ার কারণে)। তবে কোন গুনাহের কারণে স্বয়ং ছালাত বাতিল হয়ে যায় না, যতক্ষণ না সেই গুনাহ কুফর বা শিরকের পর্যায়ে পৌঁছায়। তবে সতর্কতা হল- পাপের কারণে ইবাদতের ফযীলত ও নূরানিয়ত (আলো) কমে যায় এবং কবুল হওয়ার নিশ্চয়তা হ্রাস পায়। তাই হারাম খাদ্য খেলে ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নেই (মুসলিম হা/১০১৫)।


প্রশ্নকারী : সাদ্দাম, কুমিল্লা।





প্রশ্ন (১) : বাইনারি ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে টাকা ডিপোজিট করে অর্থ উপার্জন করা যাবে কি? অনেক অনলাইন প্লাটফর্ম রয়েছে যেখানে এক্সপার্ট ব্রোকার রয়েছে, যারা গ্রাহকদের টাকা ডিপোজিট করার মাধ্যমে ডলার বিটকয়েন ও ইথিরিয়াম কেনা বেচা করে। এটা নির্দিষ্ট সময়ের জন্য আন্তর্জাতিক ভার্চুয়াল মুদ্রা বিনিময় বা কেনাবেচা হয়ে থাকে, এতে কিছু সময় লাভ হয়, আবার লসও হয়। বিভিন্ন দেশের সরকার তা বৈধ ঘোষণা করেছে। তবে বাংলাদেশে এব্যাপারে অস্পষ্ট অবস্থান লক্ষনীয়। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ছিয়াম অবস্থায় সাইনোসাইটিস রোগীর পেটের ভেতরে নাকের শ্লেষ্মা চলে গেলে তার ছিয়ামের হুকুম কী? একই রোগী যদি নাকে রক্তসহ ঘুম থেকে জেগে উঠে এবং তার মুখে রক্তের স্বাদ পায় সেক্ষেত্রে হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৭) : একবার দরূদ পাঠ করলে ৮০ বছরের পাপ ক্ষমা হয়ে যাবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : ফরয ছালাতের পর সম্মিলিত দু‘আ না করে কেউ যদি নির্ধারিত যিকির-আযকার মুখস্থ না থাকায় মোবাইল থেকে দেখে দেখে পাঠ করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : প্রথম কাতারে ছালাত আদায়ের গুরুত্ব কেমন? মসজিদে যদি কেবল একটিই কাতার থাকে তবে সেই ফযীলত পাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : জনৈক আলেম বলেন, রাসূল (ﷺ) তাঁর স্ত্রীদেরকে রান্নার কাজে সহযোগিতা করতেন’। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ‘চুরি হওয়া মাল ছাদাক্বাহস্বরূপ’- কথাটি কি ইসলামসম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘তোমরা দুনিয়া ও নারী জাতি থেকে সাবধান থাক। কেননা বানী ইসরাঈলের উপর প্রথম যে দুর্ঘটনা ঘটেছিল, তা নারীদের মধ্য হতে ঘটেছিল’ (হা/২৭৪২)। বানী ইসরাঈলের সেই নারী কেন্দ্রিক ঘটনা কী ছিল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : বৃষ্টির কারণে মসজিদে ঈদের জামা‘আত হয়েছে এবং যত টাকা আদায় হয়েছে, পুরোটা ইমামকে দিয়েছে। এখন এই টাকা কি ইমামের নেয়া জায়েয হবে? একইভাবে সাপ্তাহিক শুক্রবারের কৌটার টাকা ইমামকে দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : মৃত ব্যক্তিকে কবরে চিত করে শোয়ানো কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আক্বীদা, আচরণ ও আমলের ক্ষেত্রে তাওহীদের হাক্বীক্বাত বা প্রকৃতি জানার উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : আল্লাহর তা‘আলার গুণবাচক নাম কতটি এবং সেগুলো মুখস্থের ফযীলত কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ