রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : আল্লাহ তা‘আলা গুণবাচক নামসমূহ অসংখ্য এবং তা মুখস্ত করার ফযীলত হল জান্নাত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আল্লাহ তা‘আলার এক কম একশ’টি (তথা) নিরানব্বইটি নাম রয়েছে। যে ব্যক্তি তা মুখস্থ করবে সে জান্নাতে যাবে (ছহীহ বুখারী, হা/২৭৩৬,৭৩৯২; ছহীহ মুসলিম, হা/২৬৭৭; মিশকাত, হা/২২৮৭)। কেউ কেউ এ হাদীছ থেকে প্রমাণ করেন যে, আল্লাহ তা‘আলার নামের সংখ্যা শুধুমাত্র ৯৯টি। অথচ হাদীছের বর্ণনা থেকে এমনটি বুঝা যায় না। বরং এ ৯৯টি নাম ছাড়াও আল্লাহ তা‘আলার অনেক নাম রয়েছে। যা অন্য হাদীছ থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ سَمَّيْتَ بِهِ نَفْسَكَ أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ أَوْ أَنْزَلْتَهُ فِى كِتَابِكَ أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِىْ عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ ‘আমি আপনার নিকট প্রার্থনা করি আপনার সে সকল নামের অসীলায়, যা দ্বারা আপনি নিজেকে অভিহিত করেছেন অথবা আপনি আপনার সৃষ্টির কাউকে তা শিক্ষা দিয়েছেন অথবা আপনি আপনার কিতাবে নাযিল করেছেন অথবা আপনি গায়েবের পর্দায় তা আপনার নিকট গোপন রেখেছেন’ (মুসনাদে আহমাদ, হা/৩৭১২; ছহীহ ইবনে হিব্বান, হা/৯৭২)। সুতরাং তিনি যা তার ইলমে গায়েবের মধ্যে অন্তর্ভূক্ত করেছেন তা কারো পক্ষে সীমাবদ্ধ করা সম্ভব নয়। অতএব হাদীছটির অর্থ হচ্ছে, আল্লাহ তা‘আলা অসংখ্য নামের মধ্যে থেকে এ ৯৯টি (নামের) সংখ্যার মর্যাদা হল, ‘যে ব্যক্তি এগুলো গণনা করবে, হেফাযত করবে এবং নামের চাহিদা মোতাবেক আমল করবে সে জান্নাতে প্রবেশ করবে’ (মাজমূঊল ফাতাওয়া, ৬ষ্ঠ খণ্ড, পৃ ৩৮০; আহমাদ ইবন আলী ইবন হাজার আল-‘আসক্বালানী, ফাৎহুল বারী শারহু ছহীহিল বুখারী, ১১তম খণ্ড, পৃ. ২২০)।


প্রশ্নকারী : মামুন বিন হাশমত, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।




প্রশ্ন (৩২) : বিবাহিত পুরুষ কুমারী মেয়ের সাথে যেনা করলে ইসলামী শরী‘আতে তার শাস্তি কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : ইমাম সালাম ফেরানোর পর মাসবুক ব্যক্তি উঠে দাঁড়ানোর সময় রাফ‘উল ইয়াদায়েন করতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা কি ইসলামে অনুমদিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বিধর্মীদের দোকান থেকে বিশেষ করে হিন্দুদের দোকান থেকে মিষ্টি বা মিষ্টান্ন জাতীয় পণ্য ক্রয় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : এক ব্যক্তি প্রতি মাসে আমার বিকাশে হাজারে বিশ টাকাসহ টাকা পাঠায়। কিন্তু আমি প্রায় এজেন্ট নাম্বার দিয়ে টাকা ওঠালে আমার খরচ পড়ে চৌদ্দ টাকা পঞ্চাশ পয়সা। বাকী ৫ টাকা ৫০ পয়সা আমার কাছে থেকে যায়। এই টাকাগুলো আমি খরচ করতে পারব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : আমি একটা প্রাইভেট কোম্পানীতে চাকুরী করি। সেখানে ভ্যান, রিকশা অথবা অটোতে করে মাল ডেলিভারী দেয়। কোম্পানী আমাকে ভ্যান ভাড়ার জন্য ১৫০ টাকা আর রিকশা ভাড়ার জন্য ৫০ টাকা দেয়। কোম্পানী কিন্তু আমার কাজের জন্য বেতনও প্রদান করে। তাহলে কি আমি ঐ টাকার থেকে কম খরচ করে অবশিষ্ট টাকা আমি নিতে পারবো কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাত সঠিক হওয়ার পরেও ইমাম যদি সাহু সিজদা দেন তাহলে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : প্রচলিত চার মাযহাব কি স্ব স্ব ইমাম সৃষ্টি করেছেন, না-কি তাঁদের মৃত্যুর পরে তৈরি হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : সরকার প্রতিবছর তার ইচ্ছা মত ইনকাম ট্যাক্সের হার নির্ধারণ করে। এমনকি তা ন্যূনতম ৫% থেকে পর্যায়ক্রমে ২৫ পার্সেন্ট পর্যন্ত। এটা কী একপ্রকার যুলম নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) :  হাদীছে এসেছে, নিশ্চয় আল্লাহ মূল্য নির্ধারণকারী। তিনি তা কমান ও বৃদ্ধি করেন এবং তিনিই রিযিক্বদাতা (আবূ দাঊদ, হা/৩৪৫১)। উক্ত হাদীছের সঠিক ব্যাখ্যা কী? বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধির কারণে সরকারকে দায়ী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : মেয়েদের যে কোন ধরনের ছোট-বড় ব্লাউজ কিংবা গলা ও হাতা ছোট-বড়, যা শাড়ীর সাথে পরা হয়। এই জাতীয় ব্লাউজ বিক্রয় করা, মার্কেটিং করা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করা কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : সরকারী-বেসরকারী কর্মচারীরা যদি বেতন বাড়ানোর জন্য বা অন্য কোন কারণে কাজ বর্জন করে এবং যেসব দিনগুলোতে কাজ বর্জন করেছে সেই দিনগুলোর বেতন ঠিকই নিচ্ছে। প্রশ্ন হল- তাদের এই আয় কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ