রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর : যে ব্যক্তি মদপানের ভয়াবহতা সম্পর্কে অবগত থাকার পরও স্বেচ্ছায় মদপান করেছে, এমন নেশাগ্রস্ত ব্যক্তির ত্বালাক্ব সংঘটিত হয়ে যাবে। কেননা গুনাহের কারণে তার বুদ্ধিমত্তা লোপ পেয়েছে। সুতরাং তাকে সতর্ক করার জন্য এবং তার শাস্তি স্বরূপ ত্বালাক্ব সংঘটিত হয়ে যাবে (কানযুদ দাক্বাঈক্ব, পৃ. ২৬৯; ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, ১/৩৫৩ পৃ.; হাশিয়াতু ইবনে আবিদীন, ৩/২৪০; আল-কাফী, ২/৫৭১; আশ-শারহুল কাবীর, ২/৩৬৫; রাওযাতুত্ব ত্বালিবীন, ৮/২৩, ৬২; আল-মুবদি‘, ৭/২৩৩; কাশশাফুল ক্বিনা‘, ৫/২৩৪; শারহু মুনতাহাল ইরাদাত, ৩/৭৪; নায়নুল আওত্বার, ৬/২৮০; আল-মুগনী, ৭/২৮৯ পৃ.)।

তবে হানাফী, শাফিঈ ও হাম্বালী মাযহাবের একাংশ, যাহিরী মাযহাব এবং সালাফে ছলিহীনের একাংশের মতানুযায়ী ত্বালাক্ব সংঘটিত হবে না (আল-বানায়াতু শারহিল হিদায়াহ, ৫/৩০১; আল-মুহাল্লা, ৯/৪৭১; সুবুলুস সালাম, ২/২৬৫; মাজমূঊল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩৩/১০২ পৃ.)। তাদের দলীল হল আল্লাহ তা‘আলার নিম্নোক্ত বাণী:

یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَقۡرَبُوا الصَّلٰوۃَ وَ اَنۡتُمۡ سُکٰرٰی حَتّٰی تَعۡلَمُوۡا مَا تَقُوۡلُوۡنَ

‘হে মুমিনগণ! নেশাগ্রস্ত অবস্থায় তোমরা ছালাতের নিকটবর্তী হয়ো না, যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে পার...’ (সূরা আন-নিসা : ৪৩)। আল্লাহ তা‘আলা নেশাগ্রস্ত ব্যক্তির কথাকে গ্রহণযোগ্য করেননি। কেননা সে কী বলে তা নিজেই জানে না। যেমন, মাইয ইবনু মালিক নবী (ﷺ)-এর নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে পবিত্র করুন। আমি যিনা করে ফেলেছি। রাসূল (ﷺ) তাঁর ছাহাবীদের জিজ্ঞেস করলেন, সে কি পাগল? ছাহাবীরা বললেন, জি-না, সে পাগল নয়। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, সে কি মদ্যপান করেছে? তখন এক ব্যক্তি দণ্ডায়মান হল এবং তার মুখ শুকে দেখল, সে তার মুখ থেকে মদের গন্ধ পেল না। বর্ণনাকারী বলেন, এরপর রাসূল (ﷺ) ঐ ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি যিনা করেছ? প্রতি উত্তরে সে বলল, জী- হ্যাঁ। অতএব রাসূল (ﷺ) তার প্রতি (ব্যভিচারের শক্তি প্রদানের) নির্দেশ দিলেন। এরপর তাকে পাথর নিক্ষেপ করা হল... (ছহীহ মুসলিম, হা/১৬৯৫)।

এই হাদীছ প্রমাণ করে যে, যদি সে মদ্যপ অবস্থায় থাকত, তাহলে তার সাক্ষ্য গ্রহণ করা হত না। সুতরাং নেশাগ্রস্ত ব্যক্তির ত্বালাক্বও সংঘটিত হবে না। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন, তৃতীয় খলীফা উছমান ইবনু আফফান (রাযিয়াল্লাহু আনহু) ও আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেছেন, ‘নেশাগ্রস্ত ব্যক্তির ত্বালাক্ব‌‌‌ সংঘটিত হয় না’। ইবনুল মুনযির (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ছাহাবীদের মধ্যে কোন একজন ছাহাবী উছমান (রাযিয়াল্লাহু আনহু) ও ইবনে আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা)-এর এই মতের বিরোধিতা করেননি। যে ব্যক্তি নেশাগ্রস্ত সে তো পাগল অথবা ঘুমন্ত ব্যক্তির আওতাধীন (মাজাল্লাতুল বুহূছিল ইসলামিয়্যাহ্ ৩২/২৫২; আল-মাওসূ‘আতুল ফিক্বহিয়্যাহ, ২৯/১৮; আল-ইনছাফ, ৮/৪৩৩ পৃ.)। অসংখ্য আলেম যেমন শায়খুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়্যাহ, ইমাম ইবনুল ক্বাইয়িম, শায়খ ইবনে বায, শায়খ আল-উছাইমীন (রাহিমাহুমুল্লাহ) ও শায়খ ছালিহ আল-মুনাজ্জিদ (হাফিযাহুল্লাহ) দ্বিতীয় মতটিকেই প্রাধান্য দিয়েছেন। অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় ত্বালাক্ব সংঘটিত হবে না (মাজমুউল ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ, ৩৩/১০২; ইগাছাতুল লাহফান, পৃ. ২৬; ফাতাওয়া নূরুন আলাদ র্দাব ইবনে বায, ২২/৪০; ফাতাওয়া নূরুন আলাদ র্দাব ইবনে উছাইমীন, ১০/৩৭২;)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ যায়েদ, লক্ষ্মীপুর।





প্রশ্ন (২৩) : মৃত ব্যক্তির নামে যে খানার আয়োজন করা হয়, সে খাবার কি পরিবারের অন্য সদস্যরা খেতে পারবে?   - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : বিনা ওযূতে আযান দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮): ‘এ যুগে মুসলিমদের দরিদ্রতা, দুর্বলতা ও পিছিয়ে থাকার কারণ হচ্ছে- অর্থনৈতিক অগ্রগতির তুলনায় জনসংখ্যা বিস্ফোরণ ও অধিক জন্মহার’। এ কথাটির ব্যাপারে শারঈ হুকুম কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৭) : সাত আসমানে সাতজন মুহাম্মাদ (ﷺ) আছেন। এই দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কেউ যদি কোন ছালাতের জামা‘আতে এক রাক‘আত পেয়ে যায়, তাহলে সে উক্ত ছালাত পেয়ে গেল; এমনকি সে পুরো ছালাতই পেয়ে গেল (ছহীহ বুখারী, হা/৫৮০; ছহীহ মুসলিম, হা/৬০৭; মিশকাত, হা/১৪১২)। প্রশ্ন হল- ২, ৩ অথবা ৪ রাক‘আত বিশিষ্ট ছালাতের বাকী রাক‘আতগুলো কি পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : বাবার অনুমতি ব্যতীত ছেলে ও মেয়ে প্রেম করে বিয়ে করে। বিবাহের অনুষ্ঠানে মেয়ের বড় বোন ও বাগিনা উপস্থিত ছিল। এমনকি বিবাহের পর তারা পালিয়েও যায়নি বরং নিজ নিজ বাড়ি চলে যায়। পরবর্তীতে উভয়ের পিতা-মাতার সম্মতি ও আত্মীয়-স্বজন নিয়ে মেয়ের বাড়ি থেকে মেয়েকে অনুষ্ঠান করে আনা হয় এবং পরের দিন ওয়ালীমা করা হয়। প্রশ্ন হল- তাদের এই বিবাহ কি বৈধ হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪) : ব্যাংকে চাকরী করে এমন ব্যক্তির পিছনে ছালাত শুদ্ধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আহলেহাদীছদের বাহ্যিক নিদর্শনগুলো কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : আশূরার দিনে সংঘটিত হওয়া কোন্ কোন্ ঘটনা ছহীহ ও প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মাযহাবী মসজিদের ইমাম ছালাতে রাফঊল ইয়াদাইন করে না, আমীনও জোরে বলে না। এমতাবস্থায় কোন মুছল্লী যদি সেগুলো করে, তাহলে কি ইমামের অনুসরণ করাকে অমান্য করা হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : ভিসা প্রসেসিং ব্যবসা কি জায়েয? এ বিষয়ে আলেমদের বক্তব্য কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ