রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
উত্তর : শিরকের পর সবচেয়ে জঘন্য ও ক্ষতিকর পাপ হল বিদ‘আত। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বিদ‘আতের ভয়াবহতা সম্পর্কে উম্মতে মুহাম্মাদীকে কঠোরভাবে সতর্ক করেছেন (ছহীহ বুখারী, হা/২৬৯৭; মুসলিম, হা/১৭১৮)। কারণ বিদ‘আতী সুন্নাতকে অবজ্ঞা করে। বিদ‘আতীর প্রতি, আল্লাহ তা‘আলা, ফেরেশতাম-লী ও সমস্ত মানুষের লা‘নত। তার কোন আমল কবুল হবে না (বুখারী হা/১৮৭০; মুসলিম হা/১৩৬৬)। তওবাও কবুল হবে না (ত্বাবারাণী, আল-মু‘জামুল আওসাত্ব হা/৪২০২, সনদ ছহীহ)। সে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শাফা‘আত পাবে না (ছহীহ বুখারী হা/৭০৫০-৭০৫১)।

ইমাম আহমাদ ইবনু হাম্বল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘আহলুর রায় বা বিদ‘আতীরা আসলে আল্লাহর শত্রু’ (তাবাক্বাতুল হানাবিলাহ, ১ম খণ্ড, পৃ. ৩৫-৩৬)। তারা বিদ‘আত মহব্বত করে আর সুন্নাহকে এবং সুন্নাতের ধারক-বাহকদের ভর্ৎসনা করে, তাচ্ছিল্য করে, ব্যঙ্গ করে। ইমাম আহমাদ ইবনু সিনান (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পৃথিবীর প্রত্যেক বিদ‘আতীই আহলেহাদীছদেরকে গালি দেয়। আর যখন কোন লোক বিদ‘আত করে, তখন তার অন্তর থেকে হাদীছের মহব্বত ছিনিয়ে নেয়া হয়’ (মা‘রিফাতু উলূমিল হাদীছ, ১ম খণ্ড, পৃ. ৪)। তাই কোন বিদ‘আতী যদি কুফরী পর্যায়ের বিদ‘আতে নিমজ্জিত থাকে এবং তার কাছে শরী‘আত পৌঁছার পরও যদি বিদ‘আতের উপর অটল থাকে, কুরআন ও ছহীহ হাদীছের অনুসারীদেরকে গালমন্দ করে, জেনে বুঝে সুন্নাহকে কটাক্ষ ও তাচ্ছিল্য করে, তাহলে তার জন্য দু‘আ করা যাবে না এবং তার প্রশংসাও করা যাবে না। শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তাদের বিদ‘আত যদি কুফরীর পর্যায়ে না পৌঁছায়, তাহলে তাদেরকে এ কাজ থেকে বিরত রাখা ও ভীতি প্রদর্শন করার উদ্দেশ্যে তাদের জানাযার ছালাত না পড়াই ভালো। কিন্তু যদি তাদের বিদ‘আত কুফরীর পর্যায়ে পৌঁছে যায়, যেমন খারেজী, মু‘তাযিলা এবং জাহমিয়াদের বিদ‘আত, তাহলে তাদের জানাযার ছালাত আদায় করা যাবে না (ইবনু বায, মাজমূঊ ফাতাওয়া, ১৩তম খণ্ড, পৃ. ১৬১)। অর্থাৎ এমতাবস্থায় তার জন্য দু‘আ করা যাবে না।


প্রশ্নকারী : মাহমূদ, চাঁপাইনবাবগঞ্জ।





প্রশ্ন (৪) : বিবাহ পড়ানোর পর ইমামকে যে হাদিয়া দেয়া হয় তা নেয়া যাবে কি? মসজিদ কমিটির লোকজন মসজিদ, গোরস্থান ইত্যাদির জন্য বরপক্ষের কাছে দান চায়, দিতে না চাইলে চাপ প্রয়োগ করে টাকা নেয়া হয়। এগুলো কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : বোন জীবিত থাকা অবস্থায় দুলাভাইয়ের সামনে কেমন পর্দা করতে হবে? নন মাহরাম ব্যক্তির সামনে হিজাব-নিকাব পরে যেমন যায় তেমন, না-কি ঢিলাঢেলা পোশাক পরে হাত মুখ খোলা রেখে যাওয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আমলে ছালেহ বলতে কোন্ কোন্ আমলকে বোঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : আমি নিয়মিত ত্রিশ-চল্লিশ হাজার টাকার মধ্যে কুরবানী করি। এ বছর আমি কুরবানীর জন্য একটি গরু মানত করেছি। যখন গরুটি ক্রয় করেছিলাম তখন তার মূল্য ছিল ৩০,০০০ টাকা। কিন্ত বর্তমানে গরুটি অনেক মোটাতাজা হয়েছে, যার মূল্য এখন প্রায় দেড় লাখেরও বেশি। যদিও আমার সামর্থ্য এত না। এখন গরুটি বিক্রয় করে আমার সামর্থ্যরে মধ্যে অন্য প্রাণী কুরবানী করতে পারব কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : ইলম গ্রহণের ক্ষেত্রে সালাফদের মূলনীতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সউদী আরবের স্থায়ী গবেষণা ও ফাতাওয়া বোর্ড মুনাজাতের ব্যাপারে কী সিদ্ধান্ত দিয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬): যাকাতুল ফিতরের পরিমাণ সম্পর্কে হাদীছের মধ্যে এক ছা‘ খাদ্যদ্রব্য প্রদান করার কথা বলা হয়েছে। প্রশ্ন হল- এক ছা‘ সমান কত কেজি? কেউ বলছেন ‘আড়াই কেজি’, আবার কেউ বলছেন '‘তিন কেজি’, কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : ইসলামে ব্যবসায় সর্বাধিক কত পার্সেন্ট লাভে পণ্য বিক্রয় করা উচিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : স্ত্রীর ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক সংকটের কারণে স্বামী সন্তান নিতে চাচ্ছে না। এতে পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : অনেক মহিলারা ডান হাতের নখ রাখে। কারণ তারা তা না রাখলে নাকি কাজ করতে পারে না। এখন কেউ যদি বড় নখ রাখে তাহলে তার পাপ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪): বর্তমানে নবী ও রাসূল সম্পর্কিত বহু কার্টুন ও মুভী প্রকাশিত হয়েছে, যার মাধ্যমে নবীদের কাহিনী শেখা যায়। প্রশ্ন হল- এগুলো দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামের দৃষ্টিতে আদর্শ পোশাকের বৈশিষ্ট্য কেমন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ