রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
উত্তর :  কুরআন-সুন্নাহর দলীলের ভিত্তিতে ব্যবসায়িক পণ্যে যাকাত ফরয। যেমন আল্লাহ তা‘আলা বলেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে এবং তোমাদের জন্য ভূমি থেকে যা উৎপন্ন করেছি তা থেকে ব্যয় কর’ (সূরা আল-বাক্বারাহ : ২৬৭)। মুজাহিদ (রাহিমাহুল্লাহ) বলেন, ‘তোমাদের উপার্জিত উত্তম সম্পদ থেকে’ অর্থাৎ ব্যবসা থেকে’ (ইসলাম সাওয়াল ওয়া জাওয়াব, ফৎওয়া নং-৪৭৭৬১)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটি ও শায়খ ইবনে বায (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি ব্যবসায়িক পণ্য নিছাব পরিমাণ হয় এবং তার উপর যদি এক বছর পূর্ণ হয় তাহলে এতে যাকাত আবশ্যক হবে। আপনার যে জমি, গাড়ি, বাড়ি অথবা অন্য কোন ব্যবসায়িক পণ্যের উপর বছর পূর্ণ হয়েছে তার যাকাত আদায় করা আপনার উপর ফরয। বছর শেষে আপনি এর মূল্য জেনে নিবেন এবং মূল্যের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিবেন। উদাহরণ স্বরূপ যদি এর মূল্য হয় এক লাখ টাকা তাহলে আপনার উপর ২.৫% যাকাত আদায় করা ফরয। অর্থাৎ আড়াই হাজার টাকা। এভাবে হিসাব করতে হবে। যদি আপনার কাছে নগদ অর্থ থাকে তাহলে সেটা দিয়ে যাকাত পরিশোধ করা ফরয হবে। জমি বিক্রি করা পর্যন্ত যাকাত আদায়ে বিলম্ব করা জায়েয হবে না। আর যদি আপনার কাছে যাকাত দেয়ার মত নগদ অর্থ না থাকে তাহলে এই যাকাত আপনার উপরে ঋণ হিসেবে থাকবে। স্বচ্ছল হওয়ার পর আপনাকে সেটা আদায় করতে হবে। আর যদি জমি বিক্রি করা অবধি আপনি যাকাত দিতে না পারেন তাহলে আপনি জমি বিক্রির মূল্য থেকে বিগত যে বছরগুলোতে আপনার উপর যাকাত ফরয সেগুলোর যাকাত আদায় করা আপনার উপর ফরয (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ৯/৩৩১ পৃ.; মাজমূঊ ফাতাওয়া ইবনে বায, ১৪/১৬০-১৬১ পৃ.)।


প্রশ্নকারী : যয়নুল আবেদীন, গোদাগাড়ী, রাজশাহী।





প্রশ্ন (৩৯) : ‘সালামালাইকুম’ অর্থ কী? এভাবে সালাম দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ইলম অর্জনের পর তদনুযায়ী আমল না করলে কেমন শাস্তি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : সামরিক বাহিনীতে ট্রেনিং এর সময় দাড়ি শেভ করা আবশ্যক। সুতরাং এই সমস্ত বাহিনীতে যোগদান করা যাবে কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কোন ব্যক্তির কাছে টাকা না থাকায় ২০ টাকা রিকশা ভাড়া দেয়া সম্ভব না হওয়ায় পরে দেয়ার কথা বলে চলে যায়। তারপরে মাঝে মাঝেই ঐ রিকশায় যাতায়াত করা হয়েছে। কিন্তু সে টাকাটার কথা ভুলেও গেছে। একদিন মনে পড়ায় রিকশাওয়ালাকে ২০ টাকার জায়গায় ৪০ টাকা দেয়। ২০ টাকার পরিবর্তে ৪০ টাকা দেয়া কি সূদ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : জুমু‘আর দিন কোন্ সময় সূরা কাহ্ফ পড়তে হয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কেউ যদি এমন পাপ করে যার কারণে ঐ ব্যক্তির শাস্তি সরাসরি হত্যা। এমন ব্যক্তির তওবার সুযোগ আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আছর থেকে মাগরিব পর্যন্ত ঘুমানোর কোন ক্ষতিকর দিক আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : অনেকে বলে থাকে সূরা আহযাব লিখে ঘরে রাখলে নির্দিষ্ট দিনের মধ্যে বিয়ে হয়। এমন কোন আমল আদৌ আছে কি? না থাকলে কী কাজ করলে দ্রুত বিয়ে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : কেউ যদি কবিরাজ দ্বারা টাকার বিনিময়ে জাদু করায়, তাহলে সে কি কাফির হয়ে যায়? শরী‘আতে জাদুর বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : আমার মা আমার নানার একমাত্র মেয়ে। নানার আর কোন ছেলেমেয়ে নেই। তবে ভাতিজা, ভাগিনা আছে। নানা এখনো জীবিত। আমার নানা তাঁর সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে লিখে দিয়েছেন। এটা কি ঠিক হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : ইসলামী শরী‘আতে মা দিবসের উৎসব পালন করার কোন বিধান আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন্ ছাহাবী তাঁর হাত দিয়ে আগুনকে পাহাড়ের গর্তে ঢুকিয়ে দিয়েছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ