বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
উত্তর : নবীগণ ও ছাহাবীগণের জীবনীকে চিত্রায়িত করা নাজায়েয। কেননা এর মধ্যে বহুবিধ ক্ষতির আশঙ্কা রয়েছে। যেমন (১) এগুলোর সিংহভাগই মিথ্যা ও বানোয়াট হয়ে থাকে। (২) যে চরিত্রগুলো চিত্রায়িত করা হয় তা কাল্পনিক ও ভিত্তিহীন। (৩) এগুলোর মাধ্যমে নবীগণ ও ছাহাবীগণকে হাসির পাত্রে পরিণত করা হয়‌। বিশেষ করে কার্টুনে, যা নাবী ও ছাহাবীদের শানে ঘোরতর অপরাধ (ফাতাওয়া আল-জামিউল কাবীর, হাইআতু কিবারিল উলামা, ৩/৩২৮ পৃ.)। সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, ছাহাবীদের জীবনীকে চিত্রায়িত করা নিষিদ্ধ। ১৪০৫ হিজরীতে আলোচ্য বিষয়ের উপর একটি ‘আন্তর্জাতিক ইসলামিক ফিকাহ সম্মেলন’ অনুষ্ঠিত হয়। ফকীহগণের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে, ‘নবী (ﷺ) সহ অন্যান্য নবী ও ছাহাবীদের জীবনীকে চিত্রায়িত করা হারাম, এবং তা থেকে বিরত থাকা অপরিহার্য। ...বলা হয়ে থাকে চিত্রায়নের পিছনে এক বৃহৎ স্বার্থ আছে, এটা তো আমরা দাওয়াতের স্বার্থেই করছি’। প্রতিত্তরে আলেমগণ বলেন, তবুও এটা করা বৈধ নয়। কেননা নবী ও ছাহাবীগণ যে উচ্চ মর্যাদা ও সম্মানের অধিকারী তা চিত্রে ফুটিয়ে তোলা কখনোই সম্ভব নয়। এর মধ্যে ক্ষতির পরিমাণটা লাভের তুলনায় অনেক বেশি, ঠিক জুয়ার মত (সূরা আল-বাক্বারাহ: ২১৯; ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/৭১২ পৃ.)।

অন্যত্র সঊদী আরবের স্থায়ী ফাতাওয়া কমিটির আলেমগণ বলেন, যে কোন প্রকারের প্রাণীর চিত্র অঙ্কন করা হারাম। হতে পারে তা ভাস্কর্য অথবা দেওয়াল চিত্র বা অম্লান চিত্র অথবা ক্যানভাস বা কাপড়ের উপরে চিত্র অথবা কাগজের উপরে অথবা ফ্যাব্রিকের উপরে, আর তা পালক দ্বারা নির্মিত হতে পারে অথবা কলম দ্বারা অথবা কোন যন্ত্রপাতি দ্বারা (যেমন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল)। আর চিত্র তার বাস্তব রূপে হতে পারে অথবা কাল্পনিক, ক্ষুদ্রতর হতে পারে অথবা বৃহত্তর, সুন্দর হতে পারে অথবা বিকৃত অথবা কঙ্কালের প্রতিনিধিত্বকারী কিছু দাগ হতে পারে (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমাহ, ১/৪৭৯ পৃ.)।

শায়খ ইবনু বায (রাহিমাহুল্লাহ) বলেন, জীব-জন্তুর ছবি তোলা বা তৈরি করা নাজায়েয। যেমন রাসূল (ﷺ) বলেছেন, إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللهِ يَوْمَ الْقِيَامَةِ الْمُصَوِّرُوْنَ ‘ক্বিয়ামাত দিবসে মানুষের মধ্যে সর্বাধিক কঠিন শাস্তি তাদের হবে, যারা ছবি নির্মাতা’ (ছহীহ বুখারী, হা/৫৯৫০; ছহীহ মুসলিম, হা/২১০৯; মুসনাদ আহমাদ, হা/৩৫৫৮)। তিনি আরো বলেন, إِنَّ الَّذِيْنَ يَصْنَعُوْنَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُوْنَ يَوْمَ الْقِيَامَةِ يُقَالُ لَهُمْ أَحْيُوْا مَا خَلَقْتُمْ ‘নিশ্চয় যারা এ জাতীয় ছবি তৈরি করে, ক্বিয়ামতের দিন তাদের শাস্তি প্রদান করা হবে। তাদের বলা হবে, তোমরা যা তৈরি করেছিলে তাতে প্রাণ সঞ্চার কর’ (ছহীহ বুখারী, হা/৫৯৫১,৭৫৫৮; ছহীহ মুসলিম, হা/২১০৮)।


প্রশ্নকারী : আব্দুর রহমান, বাঘা, রাজশাহী।





প্রশ্ন (৬) : অনেক সময় বাবা-মা ভুল বুঝে সন্তানকে বদ দু‘আ দেয়। অথচ সন্তান তেমন কোন অপরাধ করেনি। এতে কি সন্তানের কোন ক্ষতি হবে? আর যারা কথায় কথায় বদ দু‘আ কিংবা অভিশাপ দেয় তাদের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১) : ক্যারাম বোর্ড খেলা কি হারাম? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : হাজারে আসওয়াদ পাথরটি প্রথমে সাদা ছিল। এটা এখন কালো হয়ে গেছে। এটা কালো কিভাবে হল? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৯) : বাসর রাতের স্বামী স্ত্রী কি জামা‘আত করে ছালাত আদায় করবে, না-কি একাকী আদায় করবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : তরকারী জাতীয় পণ্যে যাকাত দিতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : ওযূ না করে আযান দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : আমার স্ত্রী দুইবার ইচ্ছাকৃত বাচ্চা নষ্ট করে দিয়েছে। তাকে বারবার নিষেধ করা সত্ত্বেও সে শুনেনি। এখন স্বামী হিসাবে আমার ও তার কীরূপ পাপ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : যে ব্যক্তি আল্লাহর শরী‘আত অনুযায়ী শাসন করে না, তাকে কি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করা যাবে? বিশেষত যদি তাকে নির্বাচিত না করলে হয়রানি, এমনকি কখনো গ্রেফতার পর্যন্ত হতে পারে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আমি একজন অটো ড্রাইভার। অভাব-অনটনের কারণে বছর খানেক আগে NGO থেকে দুই লাখ টাকা লোন নিয়েছিলাম, যার কিস্তি এখনো চলমান। পরবর্তীতে জানতে পারি যে, সূদ ভিত্তিক লোন দেয়া-নেয়া দুটোই হারাম কাজ। এখন আমি তাওবাহ করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি লোন শোধ করে তাওবাহ করতে হবে, না-কি কিস্তি চলমান অবস্থায় তাওবাহ করলে হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : মানুষ মারা গেলে মাইকিং করে শোক সংবাদ প্রচার করা কি ঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নারীদের টিপ পরার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : মুমিন ও মুসলিম কাকে বলে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ