রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
উত্তর : হাদীছটি ছহীহ। আবূ মূসা আল-আশ‘আরী (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূল (ﷺ) বলেছেন,

ثلاثةٌ يَدْعونَ اللهَ فلا يُستجابُ لهم: رَجلٌ كانتْ تحتَهُ امرأةٌ سيِّئةُ الخُلُقِ فلمْ يُطلِّقْها، ورَجلٌ كان له على رَجلٍ مالٌ فلمْ يُشهِدْ عليه، ورَجلٌ آتَى سفيهًا مالَهُ وقد قالَ اللهُ عزَّ وجلَّ: (وَلَا تُؤْتُوا السُّفَهَاءَ أَمْوَالَكُمُ) النساء

‘তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে দু‘আ করে, কিন্তু তাদের দু‘আ ক্ববুল করা হয় না। যথা : এমন ব্যক্তি যার অধীনে চরিত্রহীনা স্ত্রী রয়েছে, কিন্তু সে তাকে ত্বালাক্ব দেয় না। এমন ব্যক্তি যে অপর ব্যক্তিকে ঋণ দিয়েছে, কিন্তু সে ব্যাপারে কাউকে সাক্ষী রাখেনি এবং এমন ব্যক্তি যে মূর্খ ব্যক্তির হাতে অর্থ প্রদান করে। অথচ আল্লাহ তা‘আলা বলেন, আর তোমরা অল্প বুদ্ধিমানদেরকে তাদের ধন-সম্পদ অর্পণ করো না’ (সূরা আন-নিসা: ৫; তাফসীরে ত্বাবারী, হা/৮৫৪৪; মুসতাদরাকে হাকিম, হা/৩১৮১, ৩২২৩; সিলসিলা ছহীহাহ, হা/১৮০৫)।

উক্ত হাদীছের উদ্দেশ্য হল- পূর্বোক্ত তিনটি বিষয়ে ঐ তিন শ্রেণীর মানুষের দু‘আ ক্ববুল হবে না। এমনটি নয় যে, 'এই তিন শ্রেণীর মানুষ অন্যান্য বিষয়ে দু‘আ করলেও ক্ববুল হবে না’। বিষয়টি হল- যার অধীনে চরিত্রহীনা স্ত্রী রয়েছে, কিন্তু সে তাকে ত্বালাক্ব দেয় না, অথচ সে এ ব্যাপারে সক্ষম, এমন ব্যক্তি তার স্ত্রীর ব্যাপারে আল্লাহ তা‘আলার কাছে দু‘আ করলেও তার দু‘আ ক্ববুল করা হয় না। অনুরূপভাবে যে ব্যক্তি ঋণ দেয়ার সময় সাক্ষী রাখেনি, ঋণের টাকা না পেয়ে কিংবা ঋণ গ্রহীতা যদি অস্বীকার করে, এখন তার বিরুদ্ধে কোন দু‘আ করলেও তার দু‘আ ক্ববুল করা হয় না। অর্থাৎ দু‘আ ক্ববুল না হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট তিনটি বিষয় ও পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত (ফিক্বহুল মুসলিম অনলাইন, https://fiqh.islamonline.net/%D8%AD%D8%AF%D9%8A%D8%AB-%D8%AB%D)।


প্রশ্নকারী : আব্দুর রব, বরিশাল।





প্রশ্ন (১৭) : রামাযানের ছিয়াম অবস্থায় ইনজেকশন নিলে কি ছিয়াম নষ্ট হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : বিভিন্ন বইয়ে দোয়েল, উটপাখি, পাতিহাঁস, মাছ, হরিণ, বাঘ ইত্যাদির ছবি থাকে। অনেক সময় ঘরের মধ্যে ঐ বইয়ের পাতাগুলো খোলা অবস্থায় থাকে। এমনকি আমরা যে ঘরে ছালাত আদায় করি ঐ ঘরে অ্যাকুরিয়ামের মধ্যে জীবন্ত মাছ আছে। এসব ঘরে ফেরেশতা প্রবেশ করবে কি? আর সেখানে ছালাত আদায় করা জায়েয হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩১) : অবৈধ সন্তানের আক্বীক্বা করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : মাসবূককে ইমাম করে ছালাত আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : হিন্দুদের কাটা ছাগলের চামড়া কোন মুসলিম কিনতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কেউ যদি কোন ছালাতের জামা‘আতে এক রাক‘আত পেয়ে যায়, তাহলে সে উক্ত ছালাত পেয়ে গেল; এমনকি সে পুরো ছালাতই পেয়ে গেল (ছহীহ বুখারী, হা/৫৮০; ছহীহ মুসলিম, হা/৬০৭; মিশকাত, হা/১৪১২)। প্রশ্ন হল- ২, ৩ অথবা ৪ রাক‘আত বিশিষ্ট ছালাতের বাকী রাক‘আতগুলো কি পড়তে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : এক মসজিদের সভাপতি বলেছেন, আমার মসজিদের আশে পাশে সব মানুষ সালাফী নয়। তাই উনি সালাফী, দেওবন্দী, জামা‘আতী সবাইকে দিয়ে খুৎবা দেওয়ান। কেউ দাঁড়িয়ে খুতবাহ দেন, কেউ বসে দেন। সভাপতি বলেন, এটা দাওয়াতের হিকমাহ। এক্ষেত্রে সালাফদের নীতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩) : অর্থ বা সম্পদ আত্মসাতের গুনাহ মোচনের উপায় কী? পরিশোধ করা সম্ভব না হলে, করণীয় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : জনৈক ব্যক্তি এমন এলাকায় থাকে সেখানকার সকল মসজিদে ফজরের ছালাত অনেক দেরি করে আরম্ভ হয় এবং ছালাত শেষে দেখা যায় যে, আকাশ অনেক ফর্সা/আলোকিত হয়ে যায়। সেক্ষেত্রে অত্র মসজিদে জামা‘আত শুরুর আগে মসজিদে গিয়ে একা একা ছালাত পড়া কি জায়েয হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : শুধু কুলি করে ও নাকে পানি দিয়ে সারা শরীরে পানি দিয়ে গোসল করলে কি ফরয গোসল আদায় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : কাল্পনিক গল্প বলে উদাহরণ পেশ করা বা উপন্যাস লেখা কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ