রবিবার, ০৭ Jun ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
উত্তর : অত্যাচারী মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা এবং অস্ত্র ধারণ করা জায়েয নয়, যতক্ষণ না তার দ্বারা স্পষ্ট কুফর সংঘটিত হবে’। ইমাম আবূ হানীফা (রাহিমাহুল্লাহ) বলেন, ‘যদি লোকেরা মুসলিমদের মধ্য থেকে কোন একজন ইমামের (শাসকের) ব্যাপারে ঐকমত্য হয় এবং লোকেরা নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করে এবং রাস্তা-ঘাটও বিপদমুক্ত থাকে। এমতাবস্থায় যদি ইসলামের লেবাসধারী কিছু দুষ্টু মানুষ মুসলিম জামা‘আত সমর্থিত শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে। এক্ষেত্রে সাধারণ মুসলিমদের উচিত জামা‘আত সমর্থিত ইমামের সাহায্য করা। আর যদি তারা সাহায্য করতে না পারে, তবে তারা যেন তাদের ঘরের মধ্যেই অবস্থান করে এবং যারা মুসলিম জামা‘আত সমর্থিত ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তাদের সঙ্গে বের হবে না, এবং তাদেরকে সাহায্যও করবে না’ (হাশিয়াতুশ শিলবী ‘আলা তাবয়ীনুল হাক্বাঈক্ব, ৩/২৯৪ পৃ.)।

ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুসলিমদের শাসকগণের মধ্যে কোন একজন শাসক, যার শাসক হওয়ার ব্যাপারে মুসলিমরা একমত। যদি কেউ বৈধ বা অবৈধ পদ্ধতিতে নিজে শাসক হওয়ার লোভে এমন ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করে, তবে নিশ্চিতরূপে এমন বিদ্রোহ ইসলাম বহির্ভূত এবং রাসূল (ﷺ)-এর আদর্শ বিরোধী। বিদ্রোহী অবস্থায় যদি তার মৃত্যু হয়, তবে সে জাহিলিয়্যাতের মৃত্যু মরবে। জনগণের কারো জন্য শাসকের সাথে যুদ্ধ করা বৈধ নয় এবং জনগণের কারো জন্য তার বিরুদ্ধে বিদ্রোহ করাও জায়েয নয়। সুতরাং যে এটি করবে সে নিশ্চিতরূপে বিদ‘আতকারী। সুন্নাহ ও সঠিক পথ থেকে বিচ্যুত’ (উছূলুস সুন্নাহ, পৃ. ৪৫)।  ইমাম ত্বাহাবী (রাহিমাহুল্লাহ) বলেন, لا نَرَى الخُروجَ على أئِمَّتِنا وولاةِ أمورِنا، وإن جارُوا ‘আমরা বৈধ মনে করি না যে, আমাদের শাসকদের এবং আমাদের দায়িত্বে নিয়োজিতদের বিরুদ্ধে বিদ্রোহ করাকে, যদিও তারা অন্যায় করে বা বাড়াবাড়ি করে’ (মাতনুত্ব ত্বাহাবিয়্যাহ, পৃ. ৬৮)। ইমাম ইবনে বাত্ত্বাল (রাহিমাহুল্লাহ) বলেন, ‘ফক্বীহগণ এই ব্যাপারে একমত যে, সীমালংঘনকারী শাসকের আনুগত্য করা ততক্ষণ পর্যন্ত জায়েয যতক্ষণ পর্যন্ত সে জুমু‘আর ছালাত, ঈদের ছালাত এবং জিহাদ প্রতিষ্ঠিত করে। এবং অধিকাংশ সময় উৎপীড়িত ও অত্যাচারিতদের সঙ্গে ইনসাফ করে। তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করার চাইতে তার আনুগত্য করা উত্তম। কেননা এটি জনতাকে শান্ত করে এবং রক্তপাত বন্ধ করে’ (শারহু ছহীহিল বুখারী, ২/৩২৮ পৃ.)।

তবে তার খারাপ কাজের আনুগত্য করা যাবে না। নবী করীম (ﷺ) বলেন, لَا طَاعَةَ فِيْ مَعْصِيَةٍ، إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوْفِ ‘আল্লাহ তা‘আলার অবাধ্যতায় কোনরূপ আনুগত্য নেই। আনুগত্য করতে হয় কেবল ন্যায়সঙ্গত কাজে’ (ছহীহ বুখারী, হা/৭২৫৭; ছহীহ মুসলিম, হা/১৮৪০)। অন্যত্র বলেন, لَا طَاعَةَ لِمَخْلُوْقٍ فِيْ مَعْصِيَةِ الْخَالِقِ  ‘স্রষ্টার অসন্তুষ্টির কাজে সৃষ্টির কোন আনুগত্য নেয়’ (ছহীহুল জামি‘, হা/৭৫২০; তাখরীজ মিশকাতিল মাছাবীহ, হা/৩৬২৪, হাদীছ ছহীহ)। সুতরাং কোন শাসকের শরী‘আত বিরোধী নির্দেশ মানা যাবে না। তার মানে কিন্তু এই নয় যে, তার শরী‘আতসম্মত নির্দেশগুলোও অমান্য করতে হবে। বরং এক্ষেত্রে তার আনুগত্য করা অপরিহার্য (আযওয়াউল বায়ান, ইসলাম ওয়েব, ফৎওয়া নং-২৮৩৪৩২)। শায়খ ছালিহ আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) বলেন, ‘মানুষ হিসাবে একমাত্র রাসূল (ﷺ)-ই নিষ্পাপ। মুসলিম শাসকেরাও মানুষ হিসাবে ভুল করেন। নিঃসন্দেহে তাদের অনেক ভুল রয়েছে। তারা কেউ নিষ্পাপ নন। কিন্তু আমরা তাদের ভুলকে নিন্দার ক্ষেত্র মনে করে তাদের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিব না, তারা প্রকাশ্য কুফরী না করা পর্যন্ত আমরা তাদের আনুগত্য করব। যেমনটা নবী (ﷺ) আদেশ করেছেন’ (আক্বীদাতুত্ব ত্বাহাবী, পৃ. ৩৭৯)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, নবী (ﷺ) বলেছেন, ‘আমার পরে তোমরা অবশ্যই ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দেয়ার প্রবণতা লক্ষ‍্য করবে এবং এমন কিছু বিষয় দেখতে পাবে, যা তোমরা অপসন্দ করবে। তখনও তোমরা তাদের হক্ব পূর্ণরূপে আদায় করবে, আর তোমাদের হক্ব আল্লাহর কাছে চাইবে’ (ছহীহ বুখারী, হা/৭০৫২; তিরমিযী, হা/২১৯০)। ইবনু আব্বাস (রাযিয়াল্লাহু আনহুমা) বলেন, রাসূল (ﷺ) বলেন, ‘যে লোক নিজ আমীরের কাছ থেকে অপসন্দনীয় কিছু দেখবে সে যেন তাতে ধৈর্যধারণ করে। কেননা যে লোক সুলতানের আনুগত্য হতে এক বিঘতও বিচ্ছিন্ন হবে তার মৃত্যু হবে জাহিলিয়্যাতের মৃত্যু’ (ছহীহ বুখারী, হা/৭০৫৩; ছহীহ মুসলিম, হা/১৮৪৯)।

শাইখ মুহাম্মাদ ইবনু ছালিহ আল-উছাইমীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘প্রজার উপর শাসকের অধিকার হল, তারা শাসকদেরকে উপদেশ প্রদান করবে, তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে, তারা কোন ভুল-ত্রুটি করে বসলে তাদের ভুল-ত্রুটিকে সমালোচনা করার ও তাদের দোষ-ত্রুটি বর্ণনা করার সিঁড়ি হিসাবে নিবে না (হুকূকুর র‘ঈ ওয়ার রয়িয়্যাহ, পৃ. ১১)। হাফিয

ইমাম ইবনু রজব হাম্বালী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘মুসলিম নেতাদের জন্য উপদেশ প্রদানের পদ্ধতি হল তাদেরকে হক্ব (সঠিক) বিষয়ে সাহায্য করা ও তাদের আনুগত্য করা, তাদের সে হক্ব কাজের ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করা, সমবেদনা ও কোমলতার সাথে তাদেরকে সতর্ক করা, তাদের তাওফীক্বের জন্য দু‘আ করা এবং অন্যদেরকে তাদের কল্যাণ কামনার প্রতি উদ্বুদ্ধ করা’ (জামি‘উল উলূম ওয়াল হিকাম, পৃ. ১১৩)। ইমাম শাওকানী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘শাসকদের জন্য আনুগত্য করার বিষয়টি কুরআনুল কারীম দ্বারা সাব্যস্ত। আল্লাহ তা‘আলা তাঁর ও তাঁর রাসূল (ﷺ)-এর আনুগত্য করার পর শাসকদের আনুগত্য করাকে ফরয করেছেন। এবিষয়ে অনেক মুতাওয়াতির হাদীছ রয়েছে যে তাদের আনুগত্য করা ও তাদের যুলুম-নির্যাতনের ক্ষেত্রে ধৈর্যধারণ করা ওয়াজিব। কিছু হাদীছে তাদের আনুগত্য করার বিষয়ে নির্দেশ রয়েছে (রাফ‘উল আসাত্বিন ফী হুকমিল ইত্তিছাল, পৃ. ৮১-৮২)।


প্রশ্নকারী : যিয়াউর রহমান, পাবনা।





প্রশ্ন (৯) : আমার বাড়ির কাছাকাছি কোন আহলেহাদীছ মসজিদ নেই। পার্শ্ববর্তী হানাফী মসজিদে ছালাত আদায় করতে গেলে তারা আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করে। এমতাবস্থায় আমি বাড়িতে ছালাত আদায় করতে পারব কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৮) : যোহরের পরের ২ রাক‘আত সুন্নাত কি ফরয ছালাতের আগে পড়ে নেয়া যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৫) : যে ব্যক্তি রামাযান মাসের শেষ জুমু‘আয় দিনে রাতে পাঁচ ওয়াক্ত ফরয ছালাত আদায় করবে তার ঐ বছরের ছুটে যাওয়া ছালাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : যাকাত ইংরেজী মাস হিসাবে দিতে হবে, না-কি আরবী মাস হিসাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : ছিয়াম পালনকারীর রক্ত পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : ইসলামী উপায়ে হিকমাহ বা প্রজ্ঞা বৃদ্ধির উপায় কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাত সঠিক হওয়ার পরেও ইমাম যদি সাহু সিজদা দেন তাহলে কি ছালাত হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সূরা নিসার ৯৩ আয়াতে বলা হয়েছে যে, ‘ইচ্ছাকৃতভাবে হত্যা করলে সে চিরকাল জাহান্নামে থাকবে’। আর হাদীছে আছে, ‘যার অন্তরে অণু পরিমাণ ঈমান আছে সে একদিন জান্নাতে যাবে’। চিরকাল মানে অনন্তকাল বোঝায়। প্রশ্ন হল- এক জায়গায় বলা হচ্ছে চিরকাল জাহান্নামে যাবে আর এক জায়গায় বলা হচ্ছে যে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই দু’টি কি বিরোধী নয়? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : আযানের সময় মাথায় কাপড় দেয়ার কোন গুরুত্ব আছে কী? না দিলে পাপ হবে কি?  - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : কোন ব্যক্তি এক ছেলেসহ তার স্ত্রীকে ত্বালাক্ব দেয়। পরে সেই ব্যক্তি এমন এক মহিলাকে বিয়ে করে যে মহিলার আগের পক্ষের এক মেয়ে আছে। প্রশ্ন হল- এই ব্যক্তির পূর্বের স্ত্রীর ছেলের সাথে নতুন বিবাহিত স্ত্রীর আগের পক্ষের মেয়ের সাথে বিবাহ বৈধ হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : আমার বাবা-মা চায় ডাক্তারী পড়ি, কিন্তু আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। এ জন্য অনেকদিন যাবৎ আব্বু আমার সাথে কথা বলেন না। এখন কী করতে পারি? আমি যদি তাদের ইচ্ছানুযায়ী ডাক্তারী না পড়ি, তাহলে কি এটা অবাধ্য হওয়ার শামিল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দোকানের ভাড়া বাবদ ভাড়াটিয়ার নিকট অনেক টাকা পাওয়া যাবে। সে তার বিভিন্ন সমস্যার কারণে দিতে পারছে না। এমতাবস্থায় যদি তাকে দোকান ছাড়তে বলা হয় এবং তাতে যদি সে কষ্ট পায়, তাহলে কি দোকানের মালিকের গুনাহ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

সর্বশেষ প্রবন্ধ

ফেসবুক পেজ