রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর : বাড়ীতে কেবল স্বামী-স্ত্রী থাকার সময় তারা যেরকম ইচ্ছা পোশাক পরে থাকতে পারে। এতে শরী‘আতে কোন বাধা নেই। এমনকি এ সময় সতর খোলা থাকলেও আপত্তি নেই। কিন্তু পরিবারের লোকজন বা অন্য লোকদের সামনে হাফপ্যান্ট পরা যাবে না। এটা বেহায়াপনা ও অশ্লীলতার লক্ষণ। তাছাড়া এটা অসভ্য বিধর্মী ও উলঙ্গ বিজাতীদের অনুকরণ। এদের অনুকরণ করা শরী‘আতে নিষিদ্ধ (আবূ দাঊদ, হা/৪০৩১, সনদ ছহীহ)।

আর শুধু স্বামী-স্ত্রী হলে বৈধ। কারণ আল্লাহ তা‘আলা স্বামী-স্ত্রীর একে অপরের জন্য সম্পূর্ণ হালাল করেছেন এবং তাদের মাঝে কোন ধরণের পর্দা আবশ্যক করেনি। সুতরাং ঘরে স্বামী অথবা স্ত্রী উভয়ই তাদের অভিরুচি অনুযায়ী যে কোনও পোশাক পরতে পারে। আল্লাহ তা‘আলা বলেন, هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ ‘তারা (স্ত্রীরা) তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক’ (সূরা আল-বাকারাহ : ১৮৭)। উক্ত আয়াতের ব্যাখ্যায় ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, ‘পোশাক মূলত কাপড়। কিন্তু স্বামী-স্ত্রী একে অপরের জন্য পোশাক বলা হয়েছে এ জন্য যে, দেহের সাথে দেহের সংযোগ ঘটে, একে অপরের সাথে মিলিত হয় এবং পোশাকের মত একে অপরের সঙ্গে থাকে’ (ইমাম কুরতুবী, আল-জামি‘ঊ লি আহকামিল কুরআন, ২য় খণ্ড, পৃ. ৩১৬)।

বাহয ইবনু হাকিম (রাযিয়াল্লাহু আনহু) তার পিতা হতে তিনি তার দাদা হতে বর্ণনা করেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)!

عَوْرَاتُنَا مَا نَأْتِى مِنْهَا وَمَا نَذَرُ قَالَ احْفَظْ عَوْرَتَكَ إِلَّا مِنْ زَوْجَتِكَ أَوْ مَا مَلَكَتْ يَمِيْنُكَ

‘আমাদের আবরণীয় অঙ্গসমূহ কার সামনে আবৃত রাখব এবং কার সামনে অনাবৃত করতে পারি? তিনি বললেন, ‘তোমার স্ত্রী ও দাসী ব্যতীত সকলের সামনে তা আবৃত রাখ’ (আবূ দাঊদ, হা/৪০১৭, সনদ হাসান)। তবে বুঝমান ছেলেমেয়ে, অন্যান্য মহিলা বা পুরুষদের সামনে অবশ্যই সতর ঢাকতে হবে এবং শালীন পোশাক পরে চলাফেরা করতে হবে।


প্রশ্নকারী : মেহেদী, ঢাকা।





প্রশ্ন (২১) : কাদিয়ানী কি বন্ধু হতে পারে? কাদিয়ানীদের সাথে কেমন ব্যবহার করা উচিত? তাদের বাড়িতে খাওয়া-দাওয়া করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : কোন্ কোন্ শর্ত পূরণ করলে তওবাহ বিশুদ্ধ হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : যাদুমন্ত্রের প্রতিরোধক হিসাবে যাদু করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : যেসকল তাসবীহ ১০০ বার পড়তে হয়, তা যদি একসাথে না পড়ে কয়েক ঘণ্টার ব্যবধানে পড়ি, তাহলে কি হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : জনৈক ইমাম বলেন, যে ব্যক্তি ক্বদরের রাত্রে চার রাক‘আত ছালাত আদায় করবে এবং প্রত্যেক রাক‘আতে সূরা ফাতিহার পর ২১ বার করে সূরা ইখলাছ পাঠ করবে, আল্লাহ তা‘আলা ঐ ব্যক্তিকে সদ্য ভূমিষ্ঠ শিশুর ন্যায় করে দিবেন। আর তার জন্য জান্নাতে এক হাজার মনোরম বালাখানা তৈরি করা হবে (আশরাফ আলী থানবী, পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা, পৃঃ ৩০৯)। উক্ত মর্মে ছহীহ কোন বর্ণনা আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : জমি বন্ধকী পদ্ধতি কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : সমাজের একশ্রেণীর মানুষ মনে করে যে, তারাবীহ ও তাহাজ্জুদ পৃথক ছালাত। তাহাজ্জুদ ৮ রাক‘আত, আর তারাবীহ ২০ রাক‘আত। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : রামাযানের ছুটে যাওয়া ছিয়াম ধারাবাহিকভাবে আদায় করতে হবে, না-কি বিচ্ছিন্নভাবে আদায় করলেও চলবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২২) : একাকী ছালাত আদায়ের সময় দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা রাখতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : যমযমের পানি পানের সময় নিম্নের দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : বিয়েতে মেয়েকে কবুল বলাতে হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : জনৈক আলেম বলেন, রাতে ঘুম ভেঙ্গে যাওয়ার পর যে ব্যক্তি নিম্নের দু‘আটি পাঠ করবে, তাকে ক্ষমা করে দেওয়া হবে। যদি সে দু‘আ করে, তবে তার দু‘আ কবুল হবে। আর সে যদি উঠে ওযয় করে ছালাত আদায় করে, তাহলে তার ছালাত কবুল হবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ