মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
উত্তর : এভাবে ছালাত আদায় করাতে কোন সমস্যা নেই। যেহেতু নিয়ত ভাল, তাই জামা‘আতের নেকী পেয়ে যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘মানুষ অসুস্থ হলে অথবা সফরে থাকলে তার আমলনামায় তাই লেখা হয়, যা সে সুস্থ অবস্থায় বা বাড়ীতে থাকলে লেখা হত’ (ছহীহ বুখারী, হা/২৯৯৬; মিশকাত, হা/১৫৪৪)। শায়খ উছায়মীন (রাহিমাহুল্লাহ) বলেন, ‘এ রকমভাবে কিছু লোকের ছালাত আদায় করতে যাওয়া আর প্রয়োজনে কিছু লোকের কর্মস্থলে উপস্থিত থাকা দোষনীয় নয়। যখন তাদের সাথীরা আসবেন তখন বাকিরাও ছালাত আদায় করবেন। যদি তারা সকলেই মসজিদে গমন করেন তাহলে কাজটা বন্ধ হয়ে যাবে, যেহেতু কাজটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ফেলে রেখে বা বন্ধ করে যাওয়াটা উচিত হবে না। এক্ষেত্রে তারা নির্ধারিত চৌহদ্দির মধ্যেই ছালাত আদায় করবেন। কেননা দায়িত্ব ও কর্তব্য পালন করা অপরিহার্য, তার ক্ষতি করা জায়েয নয়। সম্ভব হলে একজন ইমামের পিছনে সমন্ত কর্মীরা ছালাত আদায় করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে প্রত্যেক বিভাগের কর্মীরা আলাদা আলাদা জামা‘আত করবেন (লিক্বাউল বাব আল-মাফতূহ, লিক্বা নং-১৪ ও ১৯)।

‘ইসলাম ওয়েব’-এর আলেমগণ বলেন, মালিক, কর্মনির্বাহী ব্যক্তিরা অনুমতি না দিলে শ্রমিকরা জামা‘আত ত্যাগ করতে পারেন’ (ইসলাম ওয়েব, ফৎওয়া নং-১৩০৮৯৮)। শরী‘আতসম্মত কারণে বাড়িতে একাকী বা জামা‘আত সহকারে ছালাত আদায় করলেও ইনশাআল্লাহ আল্লাহ তাকে সৎ নিয়তের কারণে পূর্ণ ছাওয়াব প্রদান করবেন (আশ-শারহুল মুমতি‘, ৪র্থ খ-, পৃ. ৩২৩)। তবে যদি সম্ভব হয় এবং বড় কোন ক্ষতির আশঙ্কা না থাকে, তাহলে আযানের পর জামা‘আতের উদ্দেশ্যে রওয়ানা দিবে এবং ফিরে এসে কাজে যোগদান করবে। কেননা একাকী ছালাত আদায় করা জায়েয নয়, বরং জামা‘আতের সঙ্গে ছালাত আদায় করা অপরিহার্য (ফাতাওয়া নূরুন আলাদ্ দারব্, ইবনে বায অফিসিয়ালওয়েবসাইট : https://binbay.org.sa/fatwas/18256/)।


প্রশ্নকারী : যাকওয়ান, জামালপুর।





প্রশ্ন (১২) : তাবলীগ জামা‘আতের চিল্লায় মুরুব্বীরা বলেন যে, ‘কোন ব্যক্তি যদি কুরআন পড়ে মানুষের নিকট খায়, তাহলে ক্বিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার চেহারায় হাড় থাকবে, কোন গোশত থাকবে না’। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪): গরীব-মিসকীন ছাড়া ক্বুরআনে উল্লেখিত আট শ্রেণীর অন্যদের মাঝে কি ফিতরা বণ্টন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : গরীব-মিসকীন ছাড়া কুরআনে উল্লেখিত আট শ্রেণীর অন্যদের মাঝে কি ফিতরা বণ্টন করা যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : বিভিন্ন কাজে পত্রিকার কাগজ ব্যবহার করা হয়। যদি ঐ পত্রিকায় আল্লাহর নাম বা কুরআনের আয়াত বা হাদীছ থাকে, তাহলে ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : দেশে প্রচলিত শেয়ার বাজারের ব্যবসা শরী‘আতসম্মত কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : যে সব প্রতিষ্ঠানে নিজেকে সূদের হিসাব করতে হয়, সে সব প্রতিষ্ঠানে চাকুরি করে উপার্জিত অর্থ হালাল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : কোন মুসলিমকে কাফের বলার জন্য কোন শর্ত আছে কী? তাকফীরের মূলনীতি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় কী কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৭) : আমি একজন অটো ড্রাইভার। অভাব-অনটনের কারণে বছর খানেক আগে NGO থেকে দুই লাখ টাকা লোন নিয়েছিলাম, যার কিস্তি এখনো চলমান। পরবর্তীতে জানতে পারি যে, সূদ ভিত্তিক লোন দেয়া-নেয়া দুটোই হারাম কাজ। এখন আমি তাওবাহ করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি লোন শোধ করে তাওবাহ করতে হবে, না-কি কিস্তি চলমান অবস্থায় তাওবাহ করলে হয়ে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩): ‘সূরা যিলযাল নেকীর দিক দিয়ে কুরআনের অর্ধেকের সমান’ (তিরমিযী, হা/২৮৯৪; মিশকাত, হা/২১৫৬) মর্মে বর্ণিত হাদীছটি ছহীহ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : আমার স্ত্রী আমাকে রুপার দু’টি আংটি উপহার দিয়েছে। আমি আংটি দু’টি দুই হাতে পরিধান করি। প্রশ্ন হল- ছেলেরা কি দুই হাতে দু’টি আংটি পড়তে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : টাকার নিছাব দুইভাবে হিসাব করা হয়। স্বর্ণ ও রৌপ্যের হিসাবে। কিন্তু বর্তমানে স্বর্ণ ও রৌপ্যের মূল্যে বিস্তর ব্যবধান পরিলক্ষিত হয়। এমতাবস্থায় কোন্ হিসাবে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ