রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : ঘুমানোর পূর্বে কিছু করণীয় রয়েছে, যা প্রতিটি মুসলিমকে অনুসরণ করা উচিত। যেমন, (১) আয়াতুল কুরসী পাঠ করা (ছহীহ বুখারী, হা/২৩১১ ও হা/৩২৭৫; মিশকাত, হা/২১২৩)। (২) সূরা আল-বাক্বারার শেষ দুই আয়াত পাঠ করা। রাসুলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি রাতের বেলা সূরা আল-বাক্বারাহর শেষ দুই আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে’ (ছহীহ বুখারী, হা/৪০০৮, ৫০০৯, ৫০৪০, ৫০৫১; মিশকাত, হা/২১২৫)। (৩) ঘুমানোর আগে সূরা আল-কাফিরূন পাঠ করা (তিরমিযী, হা/৩৪০৩; মিশকাত, হা/২১৬১, সনদ ছহীহ)। (৪) সূরা আল-ইখলাছ, সূরা আল-ফালাক্ব ও সূরা আন-নাস পাঠ করা (ছহীহ বুখারী, হা/৫০১৭; মিশকাত, হা/২১৩২)। (৫) ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার সুবহানাল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলা (তিরমিযী, হা/৩৪০৮ ‘দু‘আ’ অধ্যায়, সনদ ছহীহ)। (৬) ঘুমানোর দু‘আ পড়া। ডান কাতে শুয়ে নিম্নের দু‘আ পড়তে হয়। بِاسْمِكَ اللَّهُمَّ أَمُوْتُ وَأَحْيَا উচ্চারণ : ‘বিসমিকাল্লা-হুম্মা আমূতু ওয়া আহ্ইয়া’। অর্থ : ‘হে আল্লাহ! আপনার নাম নিয়েই আমি মৃত্যুবরণ করছি (ঘুমাচ্ছি) এবং আপনার নাম নিয়েই জীবিত (জাগ্রত) হব’। অতঃপর ঘুম থেকে উঠে এই দু‘আ পড়তে হয়। اَلْحَمْدُ لِلهِ الَّذِيْ أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُوْرُ উচ্চারণ : ‘আলহামদুলিল্লা-হিল্লাযী আহ্ইয়া-না- বা‘দা মা- আমা-তানা- ওয়া ইলাইহিন্ নুশূর’। অর্থ : ‘সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে পুনরায় জীবিত করেছেন, আর আমরা সবাই তাঁরই কাছে ফিরে যাব’ (ছহীহ বুখারী, হা/৬৩২৪; ছহীহ মুসলিম, হা/২৭১১)। (৭) সূরা আল-মুলক পাঠ করা। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ‘আলিফ লাম মীম তানযীলুল কিতাব’ তথা সূরা আস-সাজদাহ এবং ‘তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক’ তথা সূরা আল-মুলক তেলাওয়াত না করে কোনদিন ঘুমাতেন না’ (তিরমিযী, হা/২৮৯২; মুসনাদে আহমাদ, হা/১৪৭০০; মিশকাত, হা/২১৫৫; সনদ ছহীহ, সিলসিলা ছহীহাহ, হা/৫৮৫)।


প্রশ্নকারী : শহীদুল্লাহ, রসূলপুর, কামারখন্দ, সিরাজগঞ্জ।




প্রশ্ন (১) : অমুসলিম পুরুষের সাথে মুসলিম নারীর বিবাহ কি বৈধ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : মোবাইল থেকে কিংবা মুখস্থ থেকে কুরআন পড়লে এবং মুছহাফ (গ্রন্থ) থেকে না পড়লে কি ছওয়াব কম হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : সূর্যাস্তের সময় ‘দুখূলুল মসজিদ’ আদায় করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : ‘হে বিশ্বাসীগণ! তোমরা অধিক ধারণা হতে বিরত থাকো’ (সূরা আল-হুজুরাত: ১২)। এ আয়াতটির ব্যাখ্যা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : সর্বশেষ জান্নাতী ব্যক্তি কে? হাদীছে উল্লেখ আছে যে, আল্লাহ তা‘আলা তাকে এই দুনিয়ার দশগুণ দিবেন। প্রশ্ন হল- সেটা কি আমাদের পৃথিবীর দশগুণ? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) কোন্ কোন্ শস্যের যাকাত প্রদান করা ফরয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩): রহমত ও বরকত লাভের আশায় কোন সৎ ব্যক্তিকে ডেকে বা কোন সৎ ব্যক্তি কারো বাড়িতে বেড়াতে আসলে তাকে ঘরে সাধারণভাবে নফল ছালাত পড়তে বলা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : জানাযার আগে এলাকার নেতা ও আলেমরা কথা বলে থাকেন। এটা কি শরী‘আত সম্মত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৯) : হালাল ১০ টাকা ধার করে একটা কলম কিনে হারাম টাকা দিয়ে ধার পরিশোধ করলে ক্রয়কৃত কলমটি কি হালাল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : ছালাতের ওয়াক্ত হলেই ছালাত আদায় করা উত্তম। এমন দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : আর্থিকভাবে স্বচ্ছল এমন ইমাম তারাবীহ পড়িয়ে হাদিয়া নিতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০) : জনৈক ব্যক্তি আগে মিউজিসিয়ান ছিল। আল্লাহর রহমতে সেগুলো এখন সব বাদ দিয়েছে। কিন্তু আগের কিছু বাদ্যযন্ত্র রয়েছে। সেগুলো বিক্রয় করে প্রাপ্ত অর্থ কল্যাণকর কাজে লাগাতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ