রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনে যা করেছেন, বলেছেন এবং অনুমোদন দিয়েছেন তা সবই সুন্নাহ। মেহেদীর বিষয়টিও অনুরূপ। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চুল, দাড়ি উল্লেখযোগ্য সাদা ছিল না। তাই রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে মেহেদী ব্যবহার করেছেন মর্মে কোন হাদীছ পাওয়া যায় না। যেমন আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মেহেদী ব্যবহার করেননি (ছহীহ মুসলিম, হা/২৩৪১)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে ব্যবহার না করলেও তিনি অনেক হাদীছে মেহেদী ব্যবহার করতে বলেছেন। যেমন- আবু যার (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, বার্ধক্যের শুভ্রতা পরিবর্তনের জন্য মেহেদী ও কাতাম (এক প্রকার কালো ঘাস) পাতাই উত্তম (তিরমিযী, হা/১৭৫৩, সনদ ছহীহ)। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, নিশ্চয় ইহুদী ও খ্রিষ্টানরা তাদের চুল দাড়ি মেহেদী দ্বারা রং পরিবর্তন করে না। তোমরা তাদের বিরোধিতা কর (ছহীহ বুখারী, হা/৩৪৬২)। আবু উমামা (রাযিয়াল্লাহু আনহু) বলেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনছারীদের নিকট দিয়ে পার হওয়ার সময় দেখলেন অনেকেই সাদা দাড়ি ও চুল নিয়ে আছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাদের লক্ষ্য করে বললেন, তোমাদের সাদা দাড়ি ও চুল মেহেদী দ্বারা রঞ্জিত কর (মুসনাদে আহমাদ, সিলসিলা ছহীহাহ, হা/১২৪৫, সনদ ছহীহ)। মক্কা বিজয়ের দিন আবু বকর (রাযিয়াল্লাহু আনহু) তার পিতাকে রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে নিয়ে আসলে তার পাকা চুল ও দাড়ির রং পরিবর্তন করতে বলেন। তবে কালো রং ব্যবহার করতে নিষেধ করেন (ছহীহ মুসলিম, হা/২১০২)। আনাস (রাযিয়াল্লাহু আনহু) বলেন, আবু বকর (রাযিয়াল্লাহু আনহু) এবং ওমর (রাযিয়াল্লাহু আনহু) মেহেদী এবং কাতাম দ্বারা রঞ্জিত করেছেন (ছহীহ মুসলিম, হা/২৩৪১)।

আব্দুল্লাহ ইবনু মাওহাব (রাহিমাহুল্লাহ) বলেন, আমি একবার উম্মু সালামাহ (রাযিয়াল্লাহু আনহা)-এর নিকট গেলাম। তখন তিনি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কয়েকটি চুল বের করলেন, যাতে খিযাব লাগানো ছিল (ছহীহ বুখারী, হা/৫৮৯৭)। এ হাদীছ দ্বারা বুঝা যাচ্ছে, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চুলে বা দাড়িতে মেহেদী ছিল। আর আনাস (রাযিয়াল্লাহু আনহু) বললেন, রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ঐ বার্ধক্য আসেইনি যে, তিনি দাড়ি রঞ্জিত করবেন। এ হাদীছের ভিত্তিতে আলেমগণ দু’ভাগে বিভক্ত হয়েছেন। একদলের মতে, তিনি নিজে মেহেদী ব্যবহার করেননি। অপর দলের মতে, তিনি মেহেদী ব্যবহার করেছেন। মূলত রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে মেহেদী ব্যবহার করেননি। কিন্তু ঐ চুলগুলো খেযাব লাগানো মনে হওয়ার কারণ তাতে অধিক পরিমাণ সুগন্ধি ছিল অথবা সময়ের আবর্তে তার রং কিছুটা পরিবর্তন হয়েছে। যা দেখে আব্দুল্লাহ ইবনু মাওহাব ভেবেছিলেন তা মেহেদী যুক্ত (মিরক্বাতুল মাফাতীহ, ৭ম খণ্ড, পৃ. ২৮৪৩-৪৪)। উল্লেখ্য, পাকা চুল ও দাড়িতে কালো রং ব্যবহার করা নিষিদ্ধ। এ ধরনের লোক জান্নাতের সুগন্ধিও পাবে না (আবূ দাঊদ, হা/৪২১২)।


প্রশ্নকারী : রেযওয়ান, সাঘাটা, গাইবান্ধা।




প্রশ্ন (১৫) : হঠাৎ মৃত্যু আল্লাহর গযব স্বরূপ। আবূ দাউদের ৩১১০ নং হাদীছের ব্যাখ্যা জানতে চায়। - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৪৪) : বিনা ওযূতে আযান দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫) : ইসলামের দৃষ্টিতে গণতন্ত্রের বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৭) : নবী-রাসূল, ছাহাবায়ে কেরামের বিভিন্ন ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র দেখা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মাতৃভাষায় জুমু‘আর খুতবা দেয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১২) : তাবলীগ জামা‘আতের চিল্লায় মুরুব্বীরা বলেন যে, ‘কোন ব্যক্তি যদি কুরআন পড়ে মানুষের নিকট খায়, তাহলে ক্বিয়ামতের দিন সে এমন অবস্থায় উপস্থিত হবে যে, তার চেহারায় হাড় থাকবে, কোন গোশত থাকবে না’। উক্ত বর্ণনা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৫১) : নির্দিষ্ট করে রামাযান মাসে বা ঈদের দিনে কিংবা অন্য কোন দিনে কবর যিয়ারত করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : ইসলামে বান্দার হক্ব তথা হাক্বুল ইবাদের ক্ষেত্রে গুরুত্ব দেয়া হয়েছে। এখন কেউ যদি ঘুষ খায়, তাহলে তো বান্দার হক্ব সরাসরি বিনষ্ট হল। আর বান্দার হক্ব নষ্ট করলে, তা সেই বান্দার নিকট গিয়ে ক্ষমা চাইতে হয়। এখন ঘুষ খেলে তো পুরো দেশবাসীর নিকটই ক্ষমা চাইতে হবে! এমতাবস্থায় সে ব্যক্তির ব্যাপারে ক্বুরআন ও হাদীছের ফায়সালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৪) : প্রচলিত আছে যে, সমাজের কেউ ই‘তিকাফ না করলে সবাই পাপী হবে। উক্ত কথা কোন ভিত্তি আছে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : কিছু আতর আছে, যা অনেক দামী। প্রশ্ন হল- দামী আতর কিনলে কি তা অপচয় হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : মৃত ব্যক্তির নামে কুরবানী করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : যে ব্যক্তি রাসূলের উপর দরূদ পাঠ করতে ভুলে যাবে, সে জান্নাতের পথ ভুলে যাবে’। উক্ত দাবী কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ