রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
উত্তর :এ ব্যাপারে স্পষ্ট কথা হল এই যে, মুমিনদের সন্তানগণ জান্নাতী হবে। কিন্তু কাফির, মুশরিকদের সন্তানদের ব্যাপারে আলিমগণ বিভিন্ন হাদীছের কারণে সর্বমোট চারটি মতে বিভক্ত হয়েছেন। যথা : ১- তারা জান্নাতে যাবে (ছহীহ বুখারী, হা/৪০৪৭; মুসনাদে আহমাদ, ৫/৫৮ পৃ.)। ২- তাদের সম্পর্কে কোন কিছু বলা যাবে না (ছহীহ বুখারী, হা/৩৮৩১, ৪৮৩১)। ৩- তারা তাদের পিতাদের অনুগমন করবে (মুসনাদে আহমাদ, ৬/৪৮)। ৪- তাদেরকে হাশরের মাঠে পরীক্ষা করা হবে। সে পরীক্ষায় যারা পাশ করবে তারা হবে জান্নাতী। আর পাশ না করলে হবে জাহান্নামী। আর এ মতটিই সর্বাধিক গ্রহণযোগ্য মত (মুসনাদে আহমাদ, ৪/২৪)। সত্যাম্বেষী আলিমগণ এ মতটিকেই প্রাধান্য দিয়েছেন।

ইমাম ইবনু কাছীর (রাহিমাহুল্লাহ) এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করেছেন (তাফসীরে ইবনু কাছীর, সূরা বাণী ইসরাঈলের ১৫ নং আয়াতের ব্যাখ্যা দ্র.)। শেষ বিচারের দিনে কাফির ও মুশরিকরা যেন অজুহাত উত্থাপন করতে না পারে যে, হে আল্লাহ! কোন্ কাজে আপনি সন্তুষ্ট আর কোন্ কাজে আপনি অসন্তুষ্ট হন, তা আমরা উপলব্ধি করতে পারিনি। জানতে পারলে অবশ্যই আমরা আপনার সন্তুষ্টির পথ অবলম্বন করতাম। পথভ্রষ্ট লোকেরা যাতে এহেন অজুহাত পেশ করতে বা বাহানার আশ্রয় নিতে না পারে, তজ্জন্য আল্লাহ তা‘আলা স্পষ্ট নিদর্শনসহ নবীগণকে প্রেরণ করেছেন এবং তারা সর্বস্ব উৎসর্গ করে সত্য পথ প্রদর্শন করেছেন। সুতরাং কাল ক্বিয়ামতের মাঠে কেউ আল্লাহর বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে উঠতে পারবে না যে, আল্লাহ তাদেরকে কোন সুযোগ দেননি, কিংবা তাদের কাছে কোন নবী প্রেরণ করেননি (ফাতাওয়া আল-লাজনা আদ-দায়িমা, ২/১৪৫-১৪৬ পৃ.)।


প্রশ্নকারী : আব্দুল্লাহ মুছ‘আব, সিলেট।





প্রশ্ন (৩৬) : হাদীছে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআনে নিজের মত পেশ করবে সে জাহান্নামে যাবে। যুগ যুগ ধরে মুফাসসিরগণ কুরআনের তাফসীর করতে কুরআন, হাদীছ, ছাহাবী, তাবেঈদের উক্তির পাশাপাশি নিজ চিন্তা, গবেষণা ও মত প্রকাশ করেন। তাহলে হাদীছে নিজ মত প্রকাশ করা বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬): একজন মুসলিমের জন্য কি কাফের মহিলাদের কাছে প্যান্টি এবং অন্তর্বাস বিক্রি করা জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২০) : মাতৃভাষায় জুমু‘আর খুতবা দেয়ার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : মেয়েরা যে বডি লোশন বা কসমেটিকস ব্যবহার করে সেগুলোতে সুন্দর ঘ্রাণ আছে। সেগুলো কি মেয়েরা ব্যবহার করতে পারবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৯) : ইসলামে চুরি করার বিধান এবং শাস্তি কি? কি পরিমাণ সম্পদ চুরির জন্য কেমন শাস্তি হবে? শাস্তি দেওয়ার দায়িত্ব কার? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৫) : টেলিভিশনে কিংবা সরাসরি ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা দেখা জায়েয? বিভিন্ন দলকে সাপোর্ট করা, বিভিন্ন দলের পতাকা বাড়ির ছাদে লাগানো, তাদের জার্সি গায়ে পরা, তাদের খেলা সম্পর্কে মিছিল-মিটিং করা সম্পর্কে ইসলামের নীতিমালা কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : পরীক্ষিত আমলের উপর আমল করা কি জায়েয? এ ব্যাপারে সালাফদের অবস্থান কেমন ছিল? যদি জায়েয হয় তাহলে, ভ্রান্ত আমল ও পরীক্ষিত আমলের মাঝে কিভাবে পার্থক্য করব? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৬) : জুতা পরা ও খুলার সময় কোন্ পা আগে দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৮) : কিডনি বা চক্ষু বিক্রি করা কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : জান্নাতের রক্ষক ‘রিযওয়ান’ কি বিশুদ্ধ হাদীছ দ্বারা প্রমাণিত? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১০) : কোন্ ছাহাবী তাঁর হাত দিয়ে আগুনকে পাহাড়ের গর্তে ঢুকিয়ে দিয়েছিলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৩) : বাসর ঘরে স্বামী-স্ত্রী জামা‘আত করে ছালাত আদায় করতে পারবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ