রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
উত্তর : যে ব্যক্তি জ্ঞানার্জন করার পর আমল থেকে দূরে থাকল তার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ। কিয়ামতের দিন আল্লাহ তা‘আলার বিচারের কাঠগড়ায় কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ‘কিয়ামতের দিন বান্দার পদযুগল সরবে না, যে পর্যন্ত না তাকে জিজ্ঞেস করা হবে, তার জীবনকাল কিরূপে অতিবাহিত করেছে, তার জ্ঞান কী কাজে লাগিয়েছে, তার সম্পদ কোথা থেকে অর্জন করেছে এবং কিসে খরচ করেছে এবং তার শরীর কিভাবে পুরানো করেছে?’ (তিরমিযী, হা/২৪১৭, সনদ হাসান ছহীহ)। কুরআনের ইলম অনুযায়ী যে আমল করবে না তাকে জাহান্নামে পাথর দিয়ে মাথা গুঁড়িয়ে দেয়া হবে (বুখারী হা/৭০৪৭)।

এ প্রসঙ্গে ফুযাইল ইবনু ই‘য়ায (রাহিমাহুল্লাহ) বলেন, عَلَى النَّاسِ أَنْ يَتَعَلَّمُوْا فَإِذَا عَلِمُوْا فَعَلَيْهِمُ الْعَمَلُ ‘মানুষের জন্য শিক্ষার্জন করা আবশ্যক। আর যখন শিক্ষার্জন করবে তখন তা আমল করা আবশ্যক’ (ইক্বতিযাউল ইলমিল আমাল, পৃ. ৩৭)। আব্বাসীয় খলীফা আব্দুল্লাহ ইবনুল মুতায বলেন, عِلْمٌ بِلَا عَمَلٍ كَشَجَرَةٍ بِلَا ثَمَرَةٍ ‘আমল ছাড়া ইলম ফলহীন বৃক্ষের মত’ (ঐ, পৃ. ৩৭)। অন্যত্র তিনি বলেন, عِلْمُ الْمُنَافِقِ فِيْ قَوْلِهِ وَعِلْمُ الْمُؤْمِنِ فِيْ عَمَلِهِ ‘মুনাফিকের জ্ঞান হল তার কথার মধ্যে আর মুমিনের জ্ঞান হল, তার কর্মের মধ্যে’ (ঐ, পৃ. ৩৮)। আবূ আব্দিল্লাহ রুযবারী বলেন, الْعِلْمُ مَوْقُوْفٌ عَلَى الْعَمَلِ وَالْعَمَلُ مَوْقُوْفٌ عَلَى الْإِخْلَاصِ وَالْإِخْلَاصُ لِلهِ يُوَرِّثُ الْفَهْمَ عَنِ اللهِ عَزَّ وَجَلَّ ‘ইলম নির্ভর করে আমলের উপর। আর আমল নির্ভরশীল ইখলাছের উপর। আর ইখলাছ আল্লাহর তরফ থেকে বুঝার ক্ষমতা এনে দেয়’ (তারীখু দিমাস্ক, ৫/১৮ পৃ.)।


প্রশ্নকারী : আরাফাত জামাযান, রাজশাহী।





প্রশ্ন (৩১) : কিছু মুছল্লী মুওয়াজ্জিন ইক্বামত শেষ করার পর তাকবীরে তাহরীমার আগে দুই হাত তুলে দু‘আ করে। এর পক্ষে কোন দলীল আছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : ‘কট জমি’ তথা টাকা ফেরত দেয়ার শর্তে জমি বাবদ টাকা নেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১১) : একটি সূদী প্রতিষ্ঠান প্রতিবছর নিজ খরচে কিছু কর্মচারীকে হজ্জে পাঠায়। উক্ত হজ্জ কি কবুল হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : অনেক জায়গায় টয়লেট ক্বিবলার দিকে মুখ করে বা ক্বিবলাকে পিছনে করে তৈরি করা আছে। অথচ ক্বিবলার দিকে মুখ করে অথবা ক্বিবলাকে পিছন দিকে রেখে পেশাব-পায়খানা করা নিষেধ। এ ধরনের টয়লেট ব্যবহার করা যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৬) : মুছল্লীদের সুবিধার্থে ও তাদের পরামর্শের ভিত্তিতে শুক্রবারে কোন সময়কে ইলম শিখার উদ্দেশ্যে নির্দিষ্ট করে নিলে বিদ‘আত হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : অনেকে জ্বর এবং যাবতীয় বেদনার জন্য নিম্নের দু‘আটি আমল করেন- بِسْمِ اللهِ الْكَبِيْرِ أَعُوْذُ بِاللهِ الْعَظِيْمِ مِنْ شَرِّ كُلِّ عِرْقٍ نَعَّارٍ وَّمِنْ شَرِّ حَرِّ النَّارِ  ‘মহান আল্লাহ্র নামে, মর্যাদাবান আল্লাহ্র নিকট আশ্রয় চাচ্ছি সমস্ত রক্তপূর্ণ শিরার অপকার হতে এবং জাহান্নামের উত্তাপ হতে’। এই দু‘আ পড়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৩) : কেউ যদি দুনিয়াবী স্বার্থের কারণে নিজ পিতা-মাতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা-মা বলে স্বীকার করে তাহলে তার শাস্তি কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : অনেকে বলেন, বিদ‘আত দুই প্রকার, এর দলীল হিসাবে আলেমের (ইমাম নববী রহ.) উক্তি দেন। বিদ‘আত কি আসলেই দু প্রকার? কোন সাহাবী তাবেঈ কি এরূপ ভাগ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৫) : আহলে কিতাবদের যব্হ করা পশু খাওয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৪) : জন্ম সনদে বয়স কমিয়ে দেয়া কি জায়েয? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : ক্বিয়ামতের দিন সর্বপ্রথম কাকে বস্ত্র পরিধান করানো হবে? কেউ কেউ বলে যে, ‘বস্ত্র পরিধান করেই রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ক্বিয়ামতের দিন উঠবেন’, একথা কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২১) : পিতা যদি নাবালিকা সন্তানের জন্য স্বর্ণ ক্রয় করে রাখে, আর সেটা যদি নিছাব পরিমাণ হয়, তাহলে কি যাকাত দিতে হবে? আবার যদি তা নিছাব পরিমাণ না হয়, তাহলে কি পিতার সম্পদের সাথে সংযুক্ত করে পিতাকে যাকাত দিতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ