রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
উত্তর : শরী‘আতসম্মত উপায়ে ঝাড়-ফুঁক জায়েয। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে অসংখ্য দু‘আ বর্ণিত হয়েছে, যার মাধ্যমে রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজেও তাঁর ছাহাবীদেরকে ঝাড়-ফুঁক করতেন। একবার জিবরীল (আলাইহিস সালাম) নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেন, হে মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আপনি কি অসুস্থতা বোধ করছেন? রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, হ্যাঁ। তখন জিবরীল (আলাইহিস সালাম) রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে ঝাড়-ফুঁক করেছিলেন (ছহীহ মুসলিম, হা/২১৮৬; মিশকাত, হা/১৫৩৪)। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হাসান ও হুসাইন (রাযিয়াল্লাহু আনহুমা)-এর জন্য ঝাড়-ফুঁক করেছিলেন (ছহীহ বুখারী, হা/৩৩৭১; মিশকাত, হা/১৫৩৫)। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) বলেন, নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন অসুস্থ হতেন, তখন সূরা ফালাক্ব ও নাস দ্বারা নিজের শরীরের উপর ফুঁ দিতেন এবং নিজের হাত দ্বারা শরীরে মুছে ফেলতেন (ছহীহ বুখারী, হা/৪৪৩৯; ছহীহ মুসলিম, হা/২১৯২; মিশকাত, হা/১৫৩২)। তবে কুরআনের কোন আয়াত ও হাদীছের কোন দু‘আ গলায় ঝুলিয়ে রাখ যাবে না। কেননা শরী‘আত সম্মত ঝাড়-ফুঁকের মধ্যে গলায় ঝুলিয়ে রাখার কোন ছহীহ হাদীছ পাওয়া যায় না। তাছাড়া এটা শিরক। বরং এর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায় (মুসনাদে আহমাদ, হা/১৭৪৫৮; সিলসিলা ছহীহাহ, হা/৪৯২, সনদ ছহীহ)। উল্লেখ্য যে, ঝাড়-ফুঁক আল্লাহর উপর ভরসা করার পরিপন্থী নয় (উছায়মীন, ফাতাওয়া আরকানুল ইসলাম, প্রশ্ন-২৬)।

প্রশ্নকারী : আব্দুল মালেক, নাটোর।




প্রশ্ন (১২) : জনৈক মুছল্লী ১ম জামা‘আত শেষ হওয়ার পর মসজিদে যায় এবং সুন্নাত শুরু করে। পরক্ষণেই বুঝতে পারে যে, মসজিদের অপর কোণে ২য় জামা‘আত হচ্ছে। এখন কি সে সুন্নাত ছেড়ে দিয়ে জামা‘আতে অংশগ্রহণ করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : কেউ যদি বলে আমি হস্তমৈথুন করলে আমি ঈমান হারাবো সে হস্তমৈথুন করলে তার কি ঈমান চলে যাবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩০): বন্ধুদের মাঝে দাওয়াতি কাজ করতে চাইলে কোথা থেকে শুরু করতে হবে এবং কোন্ বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৮) : অনেকে বলেন, বিদ‘আত দুই প্রকার, এর দলীল হিসাবে আলেমের (ইমাম নববী রহ.) উক্তি দেন। বিদ‘আত কি আসলেই দু প্রকার? কোন সাহাবী তাবেঈ কি এরূপ ভাগ করতেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২) : খুলা তালাক্ব কাকে বলেন? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৭) : তিন ভাইয়ের মধ্যে দুই ভাই শহরে থাকে। তারা শহরে থাকলেও একই পরিবারভুক্ত। এমন পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানী দেয়া যাবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৯) : তারাবীহর ছালাত কয় রাক‘আত? কেউ ৮ রাক‘আত পড়ে, কেউ পড়ে ২০ রাক‘আত। কোনটি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (২৩) : জনৈক আলেম বলেন, যে ব্যক্তি ছালাত না পড়ে ইচ্ছা করে ঘুমিয়ে থাকে ক্বিয়ামত পর্যন্ত তারা মাথায় ফেরেশতা পাথর মারতে থাকবে। উক্ত বক্তব্য কি সঠিক? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : সঊদী আরবে অনেক প্রবাসী এমন রয়েছেন যাদের বিদেশে আসা বাবদ বেশ কিছু টাকা ঋণ হয়ে যায়। তবে উমরা করার সময়-সুযোগ সবসময় হয় না বিধায় অনেকেই ঋণ পরিশোধের আগেই উমরা করে। সেক্ষেত্রে উমরা ক্ববুল হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৬) : নারীদের টিপ পরার বিধান কী? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (১৪) : একজন ছাত্রাবাসে থাকে। ছালাতের সময় তার রুমমেট মোবাইল ফোনে/ল্যাপটপে নাটক-সিনেমা দেখে। এতে ছালাতের ক্ষতি হবে কি? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ
প্রশ্ন (৩৬) : হাদীছে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআনে নিজের মত পেশ করবে সে জাহান্নামে যাবে। যুগ যুগ ধরে মুফাসসিরগণ কুরআনের তাফসীর করতে কুরআন, হাদীছ, ছাহাবী, তাবেঈদের উক্তির পাশাপাশি নিজ চিন্তা, গবেষণা ও মত প্রকাশ করেন। তাহলে হাদীছে নিজ মত প্রকাশ করা বলতে কী বুঝানো হয়েছে? - ফাতাওয়া বোর্ড, মাসিক আল-ইখলাছ

ফেসবুক পেজ